ছবি : নিজস্ব
সিলেটের গোয়াইনঘাটে ইয়াবা সহ এক যুবককে আটক করেছে গোয়াইনঘাট থানা পুলিশ। শুক্রবার (২৯ ডিসেম্বর) গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ৩নং পুর্ব জাফলং ইউনিয়নের মামার বাজার এলাকা থেকে ৫০ পিস ইয়াবা সহ তাকে আটক করা হয়।
আটককৃত যুবক গোয়াইনঘাট থানাধীন জাফলং ছৈলাখেল ৮ম খন্ড গ্রামের মজনু মিয়ার ছেলে আশিক মিয়া (২২)। আটককৃত যুবকের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ রফিকুল ইসলাম (শ্রাবণ) জানান, মাদক ও অপরাধ সংক্রান্ত বিষয়ে আমরা গুরুত্ব দিয়ে কাজ করছি। ৫০ পিছ ইয়াবা ট্যাবলেট সহ আটককৃত ব্যক্তির বিরুদ্ধে চলমান মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
এম সি




