শমসের মবিন ও হুছামুদ্দিনকে জয়ী করতে মাঠে আ.লীগের নেতাকর্মীরা
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৮:০০ পূর্বাহ্ন

সিলেট ৫ ও ৬: হঠাৎ নৌকার কর্মীদের ‘ইউটার্ন’

শমসের মবিন ও হুছামুদ্দিনকে জয়ী করতে মাঠে আ.লীগের নেতাকর্মীরা

জৈন্তা বার্তা প্রতিবেদক

প্রকাশিত: ২৯/১২/২০২৩ ০৯:৫৬:১৯ পূর্বাহ্ন

শমসের মবিন ও হুছামুদ্দিনকে জয়ী করতে মাঠে আ.লীগের নেতাকর্মীরা

আল্লামা হুসামুদ্দিন চৌধুরী ও শমসের মবিন চৌধুরী।


সিলেটে স্থানে স্থানে হঠাৎ ইউটার্ণ নিয়েছেন নৌকার কর্মীরা। নিজ দলের প্রাথীর বাইরে নিজ দলের নেতা রেখে ভিন্ন মত আর অন্যদলের প্রার্থীদের জন্য প্রকাশ্যে মাঠে নামছেন। এমন চিত্র ভেসে উঠছে বিভিন্ন আসনে।

বিশেষ করে সিলেট ৫ ও ৬ আসনে নৌকার বিপক্ষের প্রার্থীদের জেতাতে মাঠে নেমেছেন ক্ষমতাসীন দলের নেতাকর্মীরা। আর দলের নেতাদের কেউ বলছেন ‘দায় শোধ করতে’ আর কেউ বলছেন এলাকার সন্তানের সম্মান রাখতে কাজ করছেন। এমন পরিস্থিতি দলের দায়িত্বপ্রাপ্ত শীর্ষ নেতারা বলছেন এভাবে কাজ করলে বাধা নেই। কঠিন কোনো নির্দেশনা নেই দলের পক্ষ থেকে, যে নৌকার প্রার্থীর পক্ষে কাজ করতে হবে। আর এনিয়ে নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে দলের নেতাকর্মীদের মাঝে।

সিলেট ৬ (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) আসনে ‘সোনালী আশ’ প্রতীকে প্রার্থী হয়েছেন তৃণমুল বিএনপির প্রার্থী শমসের মবিন চৌধূরী বীর বিক্রম। সেখানে নৌকার প্রার্থী নুরুল ইসলাম নাহিদ। জাতীয় পার্টির লাঙ্গলের প্রার্থী সেলিম উদ্দিন। স্বতন্ত্র প্রার্থী আওয়ামী লীগ নেতা সরোয়ার হোসেন লড়ছেন ঈগল নিয়ে। নির্বাচনের প্রচারণা শুরুর পর থেকে দেখা যাচ্ছে খুব একটা সুবিধা করতে পারছেন না নৌকার প্রার্থী নুরুল ইসলাম নাহিদ। আওয়ামী লীগের বেশীর ভাগ নেতাকর্মী কাজ করছিলেন সরোয়ার হোসেনের পক্ষে। কিছু ছিলেন সেলিম উদ্দিনে পক্ষে। গত বুধবার রাত থেকে হঠাৎ ভিন্ন চিত্র দেখা যাচ্ছে এই আসনের আওয়ামী লীগ নেতাকর্মীদের মাঝে। বিশেষ করে গোলাপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মার বেশীর ভাগ অবস্থান নিয়েছেন শমসের মবিনের পক্ষে।

গতকাল বৃস্পতিবার রাতে উপজেলা সদরের রয়েল কমিউনিটি সেন্টারে তিনি উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীদের নিয়ে সভা করেছেন। সেখানে উপজেলা পরিষদের চেয়ারম্যান এবং জেলা আওয়ামী লীগের সদস্য মঞ্জুর শাফি চৌধূরী এলিম, উপজেলা আওয়ামী লীগ সহ সভাপতি রোকন উদ্দিন সহ অনেকেই উপস্থিত ছিলেন।

এসভায় উপস্থিত গোলাপগঞ্জ উপজেলা আওয়ামীমী গের সাংগঠনিক সম্পাদক খায়রুল হক গতকাল এ প্রতিবেদককে বলেন, আমরা সিনিয়রদের নির্দেশনা মোতাবেক কাজ করছি। শমসের মবিন আমাদের এলাকার কৃতি সন্তান। তার সম্মান রক্ষা করতে কাজ করছি। তিনি শেখ হাসিনার নেতৃত্বও মানেন।

এদিকে সিলেট ৫ (জকিগঞ্জ-কানাইঘাট) সংসদীয় আসনে আওয়ামী লীগের নৌকা নিয়ে প্রতিদ্বন্ধিতা করছেন প্রবীণ নেতা, নগর সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ। তাঁর বিপক্ষে লড়ছেন দলের আরেক নেতা ড. আহমদ আল কবীর। তবেই এই মুহুর্তে ফ্যাক্টর হয়ে উঠছেন আল্লামা আব্দুল লতিফ চৌধুরী পীর ছাহেব ক্বিবাহ ফুলতলী পুত্র আল্লামা হুছাম উদ্দিন চৌধুরী ফুলতলী। মঙ্গলবার উপজেলা সদরে তার কেটলী মার্কার সমর্থনে বিরাট মিছিল করেছে জকিগঞ্জ উপজেলা ছাত্রলীগ।

তারা প্রকাশ্যে মিছিল দিয়ে কেটলী মার্কাকে বিজয়ী করার আহবান জানান।

এ মিছিলে নেতৃত্ব দেন উপজেলা ছাত্রলীগ সভাপতি সুলতান আহমদ প্রমুখ।

মিছিলে অংশ গ্রহণকারী উপজেলা ছাত্রলীগের সাবেক সহ সভাপতি ও কাজলসার উইপ চেয়ারম্যান আশরাফুল ইসলাম গতরাতে এ ব্যাপারে জানিয়েছেন, তারা হুছামুদ্দিন চৌধূরীে পক্ষে কাজ করছেন। মিছিল করেছেন। কারণ হুছামুদ্দিন ২০০৮ সাল থেকে আওয়ামী লীগের সঙ্গেই ছিলেন। তাই দায় শোধ করতে তারা চান হুছামুদ্দিন নির্বাচিত হোন। 

এ ব্যাপারে সিলেট জেলা আওয়ামী লীগ সভাপতি শফিকুর রহমান চৌধুরীর কাছে জানতে চাইলে তিনি গতরাতে গণমাধ্যমকে বলেন, এতে কোনো বাধা নেই। এ ব্যাপারে কঠিন কোনো নির্দেশনাও নেই।

জৈন্তাবার্তা/জেএ



শীর্ষ সংবাদ:

সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক
জৈন্তাপুরে আরও দুই ছাত্রলীগ নেতা গ্রে/প্তার
ফারহানের জাদুকরি গোলে মুগ্ধ বাংলাদেশ, জামালের চোখ এখন পাকিস্তান ম্যাচে
জনগণের প্রত্যাশাকে প্রাধান্য দিয়ে কাজ করতে হবে: এমরান আহমদ চৌধুরী এমপি
বিয়ানীবাজারে স্ত্রী হ/ত্যা মামলায় স্বামীর মৃ/ত্যুদ/ণ্ড, খালাস অপর আসামি
সিলেটে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
গোলাপগঞ্জের নাগা মরিচ যাচ্ছে বিশ্বের বিভিন্ন দেশে
হবিগঞ্জে ডাকবাহী গাড়ির সঙ্গে ট্রাকের সং/ঘর্ষে নি/হত ৩
এনসিপির এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আ/গুন
ড্রেনের জায়গা দখল করে স্থাপনা নির্মাণ করলে উচ্ছেদ: সিসিক প্রশাসক