‘বিএনপি ভুল পথে চলছে,আল্লাহ তাদের হেদায়েত দান করুক’
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৮:০০ পূর্বাহ্ন

‘বিএনপি ভুল পথে চলছে,আল্লাহ তাদের হেদায়েত দান করুক’

জৈন্তা বার্তা প্রতিবেদক

প্রকাশিত: ২৯/১২/২০২৩ ১০:২৬:৪৭ পূর্বাহ্ন

‘বিএনপি ভুল পথে চলছে,আল্লাহ তাদের হেদায়েত দান করুক’

নির্বাচনী প্রচারণাকালে ড. এ কে আব্দুল মোমেন।


পররাষ্ট্রমন্ত্রী ও সিলেট -১ আসনের আওয়ামী লীগের প্রার্থী ড. এ কে আব্দুল মোমেন বলেন, বাংলাদেশ আফগানিস্তান নয়; কাজেই দু-একটি দেশের হুমকি ধামকিতে কোন লাভ হবেনা।

শুক্রবার (২৯ ডিসেম্বর) সকালে সিলেট নগরীতে নির্বাচনী প্রচারণাকালে এ কথা বলেন তিনি।

নগরীর উপশহর এলাকায় সমর্থকদের নিয়ে সকালে লিফলেট বিতরণের মাধ্যমে নির্বাচনি কার্যক্রম শুরু করেন ড. মোমেন। এরপর তেরো রতন ও গোটাটিকর শিল্প এলাকায় লিফলেট বিতরণ করেন ও ভোট চান ড. মোমেন।

এসময় তিনি বলেন, আওয়ামী লীগ গণতন্ত্র বিশ্বাস করে বলেই একটি অবাধ সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচনের জন্য ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছে। অন্যদিকে বিএনপি চোরাগুপ্তা হামলা চালিয়ে দেশের সংঘাতময় পরিস্থিতি সৃষ্টির পায়তারা করছে। 'বিএনপির অসহযোগ আন্দোলনকে দু:খজনক' মন্তব্য করে ড. মোমেন বলেন, 'তারা (বিএনপি) মনে করছে নির্বাচনে আসলে ভোট পাবেনা। কিন্তু বিএনপি ভুল পথে চলছে। আল্লাহ তাদের হেদায়েত দান করুক।' এরপর তিনি দেশের অর্থনৈতিক উন্নয়নের সংক্ষিপ্ত চিত্র তুলে ধরেন।

তিনি বলেন, বাংলাদেশ ১৭০ মিলিয়ন মানুষের দেশ- বিশ্বের ৩৩ তম বৃহত্তম অর্থনীতির দেশ। আমরা এখন আত্মনির্ভশীল।

প্রচারণার সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক আজাদুর রহমান আজাদ, সাংগঠনিক সম্পাদক সালেহ আহমদ সেলিম, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক তপন মিত্র, এডভোকেট আফসর আহমদ, ২২ নং ওয়ার্ড কাউন্সিলর ফজলে রাব্বী চৌধুরী মাসুম, ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি ডা. আব্দুল ওয়াহিদ, মো. আবুর কামাল, জেলা মহিলা আওয়ামী লীগের সহসাধারণ সম্পাদক সাজেদা পারভীন, সৈয়দা রাবেয়া ইসলাম প্রমুখ।

জৈন্তাবার্তা/জেএ



শীর্ষ সংবাদ:

সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক
জৈন্তাপুরে আরও দুই ছাত্রলীগ নেতা গ্রে/প্তার
ফারহানের জাদুকরি গোলে মুগ্ধ বাংলাদেশ, জামালের চোখ এখন পাকিস্তান ম্যাচে
জনগণের প্রত্যাশাকে প্রাধান্য দিয়ে কাজ করতে হবে: এমরান আহমদ চৌধুরী এমপি
বিয়ানীবাজারে স্ত্রী হ/ত্যা মামলায় স্বামীর মৃ/ত্যুদ/ণ্ড, খালাস অপর আসামি
সিলেটে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
গোলাপগঞ্জের নাগা মরিচ যাচ্ছে বিশ্বের বিভিন্ন দেশে
হবিগঞ্জে ডাকবাহী গাড়ির সঙ্গে ট্রাকের সং/ঘর্ষে নি/হত ৩
এনসিপির এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আ/গুন
ড্রেনের জায়গা দখল করে স্থাপনা নির্মাণ করলে উচ্ছেদ: সিসিক প্রশাসক