জৈন্তাপুরের দরবস্ত বাজারে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত।
জৈন্তাপুর মডেল থানা আয়োজনে মাদক, জুয়া, নারী, শিশু নির্যাতন, বাল্যবিবাহ ও চোরাচালান প্রতিরোধ কল্পে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে।
২৯ শে ডিসেম্বর (শুক্রবার) বিকেল চার ঘটিকায় উপজেলা ৪ নং দরবস্ত ইউনিয়নে অন্তর্ভুক্ত দরবস্ত বাজারে এই সভা অনুষ্ঠিত হয়। জৈন্তাপুর উপজেলা আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক আব্দুল হকের সভাপতিত্বে ও জৈন্তাপুর মডেল থানার উপ- পরিদর্শক (সেকেন্ড অফিসার) সাহিদ মিয়ার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তাজুল ইসলাম পিপিএম।
প্রধান অতিথির বক্তব্যে তাজুল ইসলাম পিপিএম বলেন, জৈন্তাপুরের জনপদে মানুষের জানমালের নিরাপত্তা প্রদান ও সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে তৎপর রয়েছে মডেল থানা পুলিশ।
মানুষের সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে সবচেয়ে প্রথমে প্রয়োজন সচেতনতা। সেই সচেতনতা শুরু করতে হবে প্রথমে পরিবার থেকে। তিনি বলেন সকল অভিভাবকদের নিজেদের সন্তানদের চলাফেরায় খেয়াল রাখতে আহবান জানান। অপ্রয়োজনে মোবাইলের ব্যবহার না করতে তাগিদ দেন।
বাল্য বিবাহ, যৌতুকের মত কোন ঘটনাকে প্রশ্রয় না দিয়ে বরং প্রতিবাদ করতে বলেন, সম্ভব না হলে পুলিশকে অবগত করতে বলেন। মদ জুয়ার কোন খবর পেলে পুলিশকে অবগত করতে জানানো হয়।
এ ছাড়াও চোরাচালান বিরোধী কর্মকাণ্ড পুলিশকে সবধরনের সহযোগিতা করতে বলা হয়। আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নির্বাচন নিয়ে অপপ্রচারকারীদের তথ্য দেয়ার জন্য জানানো হয়। কোথাও ভোট কেন্দ্রে যাবার জন্য বাঁধা প্রদান বা ভয়ভীতি প্রদর্শন করলে পুলিশকে খবর দেয়ার কথা জানানো হয়।
এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( তদন্ত) মো আলআমিন, দরবস্ত ইউনিয়নের দায়িত্বরত বিট অফিসার এসআই পার্থ রন্জন চক্রবর্তী, উপজেলা যুবলীগের যুগ্নআহবায়ক কুতুবউদ্দিন, ইউপি সদস্য, সামসুল মেম্বার, জালাল উদ্দীন মেম্বার, মোদাচ্ছির মেম্বার,ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নূরউদ্দিন মড়া,উপজেলা কৃষকলীগের যুগ্ম আহবায়ক কয়সর আহমেদ, কৃষকলীগের আহবায়ক কমিটির সদস্য জয়নাল আবেদীন সহ স্হানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ।
জৈন্তাবার্তা/জেএ




