পথসভায় মন্ত্রী ইমরান আহমদ।
ভোট আপনাদের মূল্যবান অধিকার। কারো কথায় বা অপ্রচারে কান দিয়ে আপনারা ভোট প্রদান থেকে বিরত থাকবেন না। যারা অগ্নিসন্ত্রাস জ্বালাও পোড়াও করে আবার তারাই মানুষকে ভোটে না যেতে অপ্রচার চালায়, এরা সব দেশ ও জাতির শত্রু। কথাগুলো বলেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রবাসীকল্যাণ বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমেদ এমপি।
শুক্রবার (২৯ শে ডিসেম্বর) সন্ধ্যা ছয় ঘটিকায় উপজেলার হরিপুর বাজারে নৌকার সমর্থনে এক পথসভা অনুষ্ঠিত হয়।
ফতেহপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিক আহমেদের সভাপতিত্বে ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হেলাল আহমেদের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্যে তিনি আরো বলেন, গত পনের বছরে শেখ হাসিনার নেতৃত্বে দেশ যেভাবে এগিয়েছে তা বিশ্বের কাছে রোল মডেল। সরকারের এই সফলতায় সাধারণ মানুষের নিকট আওয়ামী লীগের গ্রহনযোগ্যতা আরো বেড়েছে। তাই বিরোধী শক্তি নিশ্চিত পরাজয় জেনে নির্বাচন বয়কট করে এখন নির্বাচনকে প্রতিহত করতে উঠে পড়ে লেগেছে।
তিনি বলেন, এসব অপপ্রচারে কান না দিয়ে দেশ ও জাতির উন্নয়নের স্বার্থে আগামী ৭ ই জানুয়ারি সকলে পরিবার নিয়ে ভোট কেন্দ্রে যাবার আহবান জানান তিনি।
এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জৈন্তাপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি কামাল আহমদ, সাধারণ সম্পাদক এম লিয়াকত আলি, সহ সভাপতি মো আলাউদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক শাহেদ আহমেদ, মুহিবুর রহমান মেম, চিকনাগোল ইউনিয়নের চেয়ারম্যান কামরুজ্জামান চৌধুরী, উপ দপ্তর সম্পাদক জাকারিয়া মাহমুদ, শ্রমিকলীগের সভাপতি ফারুখ আহমেদ, সাধারণ সম্পাদক শওকত আলি, সেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক ইমাম উদ্দিন, যুবলীগের সদস্য বাদশা মিয়া,কামরান আহমেদ, সুমন আহমেদ সহ ইউনিয়ন আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
জৈন্তাবার্তা/জেএ




