মুক্তিযোদ্ধার জবানীতে দুঃসাহসিক অভিযান আর সঙ্গী-সাথী হারানোর লোমহর্ষক বর্ণনা
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৮:১২ পূর্বাহ্ন

মুক্তিযোদ্ধার জবানীতে দুঃসাহসিক অভিযান আর সঙ্গী-সাথী হারানোর লোমহর্ষক বর্ণনা

মো. ফয়ছল আলম

প্রকাশিত: ৩০/১২/২০২৩ ১২:১১:১২ অপরাহ্ন

মুক্তিযোদ্ধার জবানীতে দুঃসাহসিক অভিযান আর সঙ্গী-সাথী হারানোর লোমহর্ষক বর্ণনা

বীর মুক্তিযোদ্ধা হারুন মিয়া চাকলাদার।


২৫ মার্চ রাতেই আমরা লড়াই করে পাকিস্তানীদের কাপ্তাই ক্যাম্প থেকে হটিয়ে কাপ্তাই সড়কের ত্রেমুখিতে একটি স্থানে আশ্রয় নিয়েছিলাম। এমন সময় দূর থেকে দেখতে পাই আর্মির পোষাক পরা চারজন লোক পায়ে হেটে আসছেন। আমরা আমাদের অফিসারকে জানালে তারা তাদেরকে সিগনাল দেন। সিগনালের ভাষা বুঝে তারা নিয়ম মতো কাছে আসেন। এসে তারে পরিচয় দেন চারজনের। এদের একজন ছিলেন মেজর জিয়া, আরেকজন মেজর শওকত এবং বাকী দুজন সিপাহী হাবিব এবং হাবিলদার নূর মোহাম্মদ। এর পর থেকে প্রথ কয়েকদিন তারাই আমাদের নেতৃত্ব দেন। এ সময়ের মধ্যে যে কয়েকজন সঙ্গী সাথীকে হারাই তাদের প্রত্যেকের জন্য খুব খারাপ লাগে।

এ কথাগুলো বললেন, একাত্তরের মুক্তি রণাঙ্গণের সম্মুখ সমরের যোদ্ধা হারুন মিয়া চাকলাদার। যিনি গোলাপগঞ্জ উপজেলার লক্ষনাবন্দ ইউনিয়নের করগাও (লালোপাড়া) গ্রামের মরহুম আব্দুল অদুদ চাকলাদারের পুত্র। তিনি ইপিআরের সদস্য ছিলেন। সেখানে যোগ দেন ১৯৬৯ সালে। পরবর্তীতে বিডিআর থেকে অবসর নেন। পাঁচ মেয়ে দুই ছেলের জনক হারুন মিয়া বর্তমানে স্ত্রী সন্তান সন্ততি আর নাতি নাতনি নিয়ে নিজ বাড়িতে জীবনের অবসর সময়গুলো পার করছেন।

দৈনিক জৈন্তা বার্তা’র এ প্রতিবেদককে বুধবার তিনি জানালেন কিভাবে মুক্তিযুদ্ধে গেলেন এবং কিভাবে ফিরে এলেন। হারুন মিয়া চাকলাদার বললেন,১৯৭১ সালে যখন মুক্তিযুদ্ধ শুরু হয় তখন তিনি ছিলেন এপিআরের কাপ্তাই ক্যাম্পে। তখন সকল সদস্যই ছিলেন লাঠি হাতে। কারণ মার্চের ১০/ ১৫ তারিখের মধ্যেই তাদের হাতের অস্ত্র জমা দিয়ে নেয়া হয় ক্যাম্পে।

তিনি বলেন, আমরা তখন ছিলাম সেখানে একটি টিলার পাশে ক্যাম্পে। তাদের ক্যাম্পের দায়িত্বে ছিলেন ক্যাপ্টেন ছিলেন হারুনুর রশীদ চৌধূরী।

তিনি জানান, ২৫ মার্চ রাতে হঠাৎ দেখি নায়েক সুবেদার সুফি মিয়া পাশ্ববর্তী টিলা থেকে দৌড়ে নেমে আসছে। সুফি মিয়ার বাড়ি ছিলো বরিশালে। সে ক্যাম্পে এসে জানায় লড়াই শুরু হয়ে গেছে। মেজর জিয়ার কাছ থেকে সিগনালে ম্যাসেজ এসেছে। এই ক্যাম্পে ক্যাপ্টেন মনসুর এবং ক্যাপ্টেন বশারত খানও ছিলেন। তারা তখন ক্যাপ্টেন হারুনের বাসায় ছিলেন। সেখানে গিয়ে সফি মিয়া এবং আমি হারুন স্যারকে বিষয়টি বাংলায় জানাই। পাকিস্তানী দুই ক্যাপ্টেনের একজন তখন বলে ‘উর্দুছে বার্তাও’। তখন ক্যাপ্টেন হারুন আমাদেরকে ‘সেভ’ করার জন্য বলেন সে নতুন রিক্রুট। উর্দু জানেনা। এখানে পাকিস্তানী দুই অফিসারকে রেখে বাইরে এসে আমাদের অফিসারসহ আমরা জমা রাখা অস্ত্রগুলো ক্যাম্প থেকে একটি বিশেষ কৌশলে তাদেরকে বোকা বানিয়ে নিয়ে নেই। অস্ত্র হাতে নেয়ার পর তাদের সবাইকে আমরা জিম্মি করে ফেলি। এরপর স্থানীয় জনতা সেখানে এলে তাদের হাতে তুলে দিয়ে আমরা একটি বাসযোগে আমাদের পতেঙ্গা ক্যাম্পের উদ্দেশ্যে চলে যাই। সেখানে তেমুখিতে জমিনের পাশে একটি জঙ্গলে আমরা আশ্রয় নেই। তখন পতেঙ্গার পরিস্থিতি কি আমরা জানিনা। এমন সময় মেজর জিয়া, মেজর শওকত, হাবিলদার নূর মোহাম্মদ এবং সৈনিক হাবিব সেখান থেকে হাওরের দিকে এসে আমাদের সঙ্গে যোগ দেন। এরপর সিনিয়র অফিসার হিসেবে মেজর জিয়াই উপস্থিত সকল সদস্যের নেতৃত্ব দেন। তারা কয়েকঘন্টা পর এখানে আমাদের সকলের জন্য তিন ঘাট্টি কাপড় নিয়ে আসেন। বলেন পাকিস্তানীদের সঙ্গে যখন লড়াই শুরু হয়ে গেছে তাহলে তাদের পোষাক আর পরবোনা। তাই সবাই সিভিল পোষাক পরে পাকিস্তানী আর্মি আর ইপিআরের পোষাক ছাড়ি। ঐদিন কালুরঘাট ব্রিজ সংলগ্ন জমি থেকে টমেটো, শসা খেয়ে কোনো রকম জীবন বাঁচাই। ২৭ মার্চ ভোরারাতে পায়ে হেটে গিয়ে কালুরঘাট বেতার কেন্ত্রের দখল নেয় আমাদের টিম। এরপর ৩০ কিংবা ৩১ মার্চ পুরো মনে নেই। সকালে পাকিস্তানী আর্মিরা যুদ্ধ বিমান নিয়ে বেতার কেন্দ্রে আক্রমন চালায় । আমরা সেখান সরে আমাদের অবস্থান পরিবর্তন করি। আমাদের অফিসাররা কালুরঘাাট ব্রিজের কাছে নিয়ে যান আমাদেরকে। সেখানে যাবার পর পাকিস্তানী আর্মিদের মুখোমুখি সংঘর্ষ হয়। সেখানে আমাদের অফিসার ক্যাপ্টেন হারুনুর রশীদ চৌধুরী পেটে গুলিবিদ্ধ হন। এখানে ঘন্টাখানেক গোলাগুলি হয়। তাকে ব্যান্ডেজ করে কোনো রকমে আমাদের সদস্যরা রাঙামাটি হয়ে ভারতে পাঠান। সীমান্তে পৌছার পর দেখতে পাই একের পর এক গাড়ি আসছে আমাদেরকে নিয়ে যাবার জন্য। এই সংঘর্ষ শেষে আমরা সকলেই রাঙামাটি হয়ে সীমান্ত পাড়ি দিয়ে মুজিব নগর যাই। পরে আমাদেরকে করিমগঞ্জ টাউন হলে পাঠানো হয়। সেখানে নাম তালিকা হয়। এরপর আমাদেরকে বিভিন্ন সময়ে সুবেদার মতিউর রহমানের নেতৃত্বে সুতারকান্দি, বড়লেখা, কানাইঘাটের লোভাছড়া সহ বিভিণ্ন স্থানে যুদ্ধে পাঠানো হয়। তিনি বলেন যুদ্ধের সময় লাতু সীমান্তে আমাদের তিনজন সহযোদ্ধা মারা যান। তারা হলেন কুতুব হাওলদার, মান্নান হাওলদার এবং কামাল হাওলদার। জকিগঞ্জের গোটার গ্রামে যুদ্ধের সময় আব্দুল করিম নামে এক মুক্তিযোদ্ধা মারা যান। হরিপুরে আহমদ আলী হাওলাদার মারা যান। কানাইঘাটে থানা দখলের দিন মুক্তিযোদ্ধা সুবেদার রছব আলী ও হান্নান মারা যান। নিহত হান্নানের বাড়ি ছিলো বিয়ানীবাজারের বাহাদুরপুরে। হরিপুরের চিকনাগুলে যুদ্ধের সময় পাকিস্তানী আর্মিদের গুলিতে তিন জন মারা যান। এরা হলেন হাবিলদার গোলাম রসুল, সিপাহী মানিক ও আব্দুর রব। তাদেরকে ওখানেই দাফন করা হয়। 

এভাবে লড়তে লড়তে ১৬ ডিসেম্বরের কয়েকদিন আগে এসে সিলেট শহরে জামেয়া স্কুলে এসে পৌছে তাদের দল। সেখানে অস্ত্র জমা দিয়ে বিজয় দিবসের পরে বাড়ি ফেরেন হারুন চাকলাদার। কেমন আছেন এখন- এর জবাবে হারুন মিয়া চাকলাদার জৈন্তা বার্তা’কে বলেন, ভালোই আছি। সরকারের কাছ থেকে সকল সুবিধা পাচ্ছি। কোনো অসুবিধা নেই। জীবনের দিনগুলো এভাবেই শান্তিতে পার করে দিতে চান মুক্তি রণাঙ্গনের এই যোদ্ধা। 

জৈন্তাবার্তা/জেএ



শীর্ষ সংবাদ:

সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক
জৈন্তাপুরে আরও দুই ছাত্রলীগ নেতা গ্রে/প্তার
ফারহানের জাদুকরি গোলে মুগ্ধ বাংলাদেশ, জামালের চোখ এখন পাকিস্তান ম্যাচে
জনগণের প্রত্যাশাকে প্রাধান্য দিয়ে কাজ করতে হবে: এমরান আহমদ চৌধুরী এমপি
বিয়ানীবাজারে স্ত্রী হ/ত্যা মামলায় স্বামীর মৃ/ত্যুদ/ণ্ড, খালাস অপর আসামি
সিলেটে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
গোলাপগঞ্জের নাগা মরিচ যাচ্ছে বিশ্বের বিভিন্ন দেশে
হবিগঞ্জে ডাকবাহী গাড়ির সঙ্গে ট্রাকের সং/ঘর্ষে নি/হত ৩
এনসিপির এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আ/গুন
ড্রেনের জায়গা দখল করে স্থাপনা নির্মাণ করলে উচ্ছেদ: সিসিক প্রশাসক