জৈন্তাপুরে কৃষকদের সাথে এক মত বিনিময় সভা।
বর্তমান সরকার কৃষি ক্ষেত্রে উন্নয়নে সর্বাধিক গুরুত্বারোপ করছে। দেশের প্রতিটি অঞ্চলে পতিত জমি চাষাবাদের আওতায় এনে এবং তাদের উচ্চ মূল্যের ফসল উৎপাদন করে কৃষক ও কৃষি ক্ষেত্রে বৈপ্লবিক পরিবর্তন আনতে কাজ করে যাচ্ছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।
জৈন্তাপুরে কৃষকদের সাথে এক মত বিনিময় সভায় কথাগুলো বলেছেন, কৃষি মন্ত্রণালয়ের পরিকল্পনা অনুবিভাগের অতিরিক্ত সচিব মো মাহবুবুল হক পাটোয়ারী।
শুক্রবার (২৯শে ডিসেম্বর) বেলা ১১ ঘটিকায় জৈন্তাপুর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজিত ২ নং জৈন্তাপুর ইউনিয়নের বিরাখাই এলাকায় এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
আধুনিক প্রযুক্তির মাধ্যমে সিলেট অঞ্চলের কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় ২০২৩/২৪ অর্থ বছরে মাঠে স্হাপিত তরমুজ প্রদর্শনী চাষিদের সাথে অনুষ্ঠিত এ মত সভায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সিলেট অঞ্চলের অতিরিক্ত পরিচালক মো মতিউজ্জামানের সভাপতিত্বে ও প্রকল্প পরিচালক মো রকিব উদ্দিনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি মন্ত্রণালয়ের পরিকল্পনা অনু বিভাগের অতিরিক্ত সচিব মো মাহবুবুল হক পাটোয়ারী
এ সময় আধুনিক প্রযুক্তির মাধ্যমে কৃষি উন্নয়ম প্রকল্পের আওতায় উপজেলার ১৪০ হেক্টর জমিতে তরমুজের আবাদ করা কৃষকদের সাথে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।
দীর্ঘদিন বিরাখাই এলাকায় স্থায়ী পতিত জমিতে যেখানে শন বিন্নাউরায় ভর্তি থাকতো। সে সমস্হ জায়গায় ৬০ বিঘা জমিতে চলতি মৌসুমে তরমুজ ও নাগামরিচের আবাদ করা হয়েছে। এর আগে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে কৃষক পর্যায়ে ৫ বিঘা জমিতে প্রদর্শনী দেয়া স্থানীয় কৃষকেরা উদ্বুদ্ধ হয়ে নতুন করে পতিত জমিতে চাষে আগ্রহ বৃদ্ধি পেয়েছে।
সভায় অতিথিবৃন্দ স্থানীয় কৃষকদের সাথে কৃষি বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন। এ সময় কৃষকেরা কৃষি ক্ষেত্রে তাদের সীমাবদ্ধতার ও সমস্যার কথা গুলো তুলে ধরেন। অতিরিক্ত সচিব মাহবুবুল আলম পাটোয়ারী সব সমস্যার বিষয়ে অবগত হন এবং পতিত জমিকে চাষের আওতায় আনা বিষয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন।
এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কৃষি মন্ত্রণালয়ের পরিকল্পনা -২ অধিশাখার যুগ্ম সচিব মো এনামুল হক, পরিকল্পনা -৫ অধিশাখার উপ সচিব তাসলিমা আহমেদ পলি।
এ ছাড়াও আরো উপস্থিত ছিলেন আধুনিক প্রযুক্তির ব্যবহার করে সিলেট অঞ্চলে কৃষি উন্নয়ন প্রকল্পের সিনিয়র মনিটরিং অফিসার মো আব্দুল মান্নান, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সিলেট এর অতিরিক্ত উপ পরিচালক (পিপি) মো আনিসুজ্জামান, জৈন্তাপুর উপজেলা কৃষি কর্মকর্তা শামিমা আক্তার, ২ নং জৈন্তাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফখরুল ইসলাম, উপ সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা গৌতম চন্দ্র সূত্রধর, প্রদর্শনী প্রাপ্ত কৃষক কামরান আহমেদ, উপ সহকারী কৃষি কর্মকর্তা দেলোয়ার হোসেন, সমর মোহন ধর, শোয়েব আহমেদ, মোর্শেদা আক্তার, সালেহ আহমেদ, নোমান আহমেদ।
জৈন্তাবার্তা/জেএ




