এবারের নির্বাচনটা অবশ্যই অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ হতে হবে: সিলেটে সিইসি
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৭:৫৯ পূর্বাহ্ন

এবারের নির্বাচনটা অবশ্যই অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ হতে হবে: সিলেটে সিইসি

জৈন্তা বার্তা প্রতিবেদক

প্রকাশিত: ৩০/১২/২০২৩ ০৩:৪০:৪৯ পূর্বাহ্ন

এবারের নির্বাচনটা অবশ্যই অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ হতে হবে: সিলেটে সিইসি

সিলেটে প্রার্থীদের সাথে প্রধান নির্বাচন কমিশনারের মতবিনিময়।


প্রধান নির্বাচন কমিশনার কাজি হাবিবুল আউয়াল বলেছেন, এবারের নির্বাচনটা অবশ্যই অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ হতে হবে। নির্বাচন কমিশনের পক্ষ থেকে আমরা দৃঢ় প্রতিজ্ঞ।

তিনি বলেন, ‘আমরা সরকার থেকে থেকে জনবলের যে সহায়তা পেয়েছি সেটা দিয়ে নির্বাচনটাকে অবাধ ও সুষ্ঠু নির্বাচন করা সম্ভব। দ্বাদশ জাতীয় নির্বাচন অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ করতে নির্বাচন কমিশন বদ্ধপরিকর।’

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেটের ৬টি আসনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সাথে মতবিনিময় সভায় এমনটি বলেন তিনি।

শনিবার (৩০ ডিসেম্বর) সকাল ১০ টায় সিলেট সার্কিট হাউজে জেলার ৬ আসনের প্রার্থীদের সাথে মতবিনিময় করেন তিনি। প্রায় আড়াই ঘণ্টা ধরে রুদ্ধদার চলে এই মতবিনিময়।

সিলেট বিভাগীয় কমিশনার আবু আহমদ ছিদ্দীকীর সভাপতিত্বে মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখবেন ইসি সচিব মো. জাহাংগীর আলম। উপস্থিত ছিলেন সিলেটের জেলা প্রশাসক শেখ রাসেল আহমেদ।

এসময় তিনি বলেন, নির্বাচনি মাঠে সকল প্রার্থীরা যাতে সমান সুযোগ পায় সে জন্য তার কমিশন আন্তরিকভাবে কাজ করছে। সরকারের সহযোগিতা আর মাঠ প্রশাসনের কর্মকর্তাদের আন্তরিকতায় নির্বাচনি কার্যক্রম নিরবিচ্ছিন্ন ভাবে এগিয়ে যাচ্ছে।

এছাড়া দুপুর সাড়ে ১২টায় আইনশৃঙ্খলা বাহিনী ও মাঠ প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে মত বিনিময় করবেন প্রধান নির্বাচন কমিশনার।

জৈন্তাবার্তা/জেএ



শীর্ষ সংবাদ:

সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক
জৈন্তাপুরে আরও দুই ছাত্রলীগ নেতা গ্রে/প্তার
ফারহানের জাদুকরি গোলে মুগ্ধ বাংলাদেশ, জামালের চোখ এখন পাকিস্তান ম্যাচে
জনগণের প্রত্যাশাকে প্রাধান্য দিয়ে কাজ করতে হবে: এমরান আহমদ চৌধুরী এমপি
বিয়ানীবাজারে স্ত্রী হ/ত্যা মামলায় স্বামীর মৃ/ত্যুদ/ণ্ড, খালাস অপর আসামি
সিলেটে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
গোলাপগঞ্জের নাগা মরিচ যাচ্ছে বিশ্বের বিভিন্ন দেশে
হবিগঞ্জে ডাকবাহী গাড়ির সঙ্গে ট্রাকের সং/ঘর্ষে নি/হত ৩
এনসিপির এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আ/গুন
ড্রেনের জায়গা দখল করে স্থাপনা নির্মাণ করলে উচ্ছেদ: সিসিক প্রশাসক