গোলাপগঞ্জে ‘সমাজসেবায় মানবিক ফাউন্ডেশন’ এর উদ্যোগে সেলাই-মেশিন বিতরণ
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৭:৫৯ পূর্বাহ্ন

গোলাপগঞ্জে ‘সমাজসেবায় মানবিক ফাউন্ডেশন’ এর উদ্যোগে সেলাই-মেশিন বিতরণ

গোলাপগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ৩০/১২/২০২৩ ০৬:০৬:৪৫ পূর্বাহ্ন

গোলাপগঞ্জে ‘সমাজসেবায় মানবিক ফাউন্ডেশন’ এর উদ্যোগে সেলাই-মেশিন বিতরণ

গোলাপগঞ্জে ‘সমাজসেবায় মানবিক ফাউন্ডেশন’ এর উদ্যোগে সেলাই-মেশিন বিতরণ।


মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য স্বাবলম্বীকরণ প্রকল্প সেলাই মেশিন অনুদান করেছে সমাজসেবা মানবিক ফাউন্ডেশন।

শনিবার (৩০ ডিসেম্বর) সকাল ১১ ঘটিকার সময় গোলাপগঞ্জ উপজেলার ঢাকাদক্ষিণ ইউনিয়ন পরিষদে সেলাই মেশিন বিতরণ করা হয়।

মো: আবু সুফিয়ান এর কোরআন তেলাওয়াতে ও ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সুহেনা আক্তার প্রিন্সেস হেনা এর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকাদক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রহিম।

সমাজসেবায় মানবিক ফাউন্ডেশন এর সভাপতি আব্দুল হাফিজ চৌধুরী আবু এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শামীম চৌধুরী, সাংবাদিক ও লেখক মহি উদ্দিন চৌধুরী, এমদাদ হোসেন, রুহুল আমিন তাপাদার, 

মো: শাহাব উদ্দিন শিহাব, এস এম সুজেল, আব্দুর রাজ্জাক, রাশিদ আহমেদ মুন্না, কাওসার আহমেদ, জুনেদুর রহমান প্রমুখ। 

এসময় বক্তারা বলেন, সমাজের মানুষের কল্যাণে কাজ করে সমাজসেবা মানবিক ফাউন্ডেশনটি, অসহায় মানুষদের স্বাবলম্বী করতে এই ফাউন্ডেশনের উদ্যোগকে ধন্যবাদ জানাই, এই উদ্যোগ এটা অনুদান নয়, এটা মানবসেবার একটি নতুন দৃষ্টান্ত স্থাপন করবে।

বক্তারা বলেন এই সেলাই মেশিন গুলো নিয়ে আপনারা সেলাই করে স্বাবলম্বী হওয়ার উদ্যোগ নিবেন বলে আমরা আশা করি।

সমাজসেবায় মানবিক ফাউন্ডেশন এর উদ্যোগে বেশ কিছু অসহায় এতিম ও বিধবা নারীদের মধ্যে স্বাবলম্বী করার জন্য সেলাই মেশিন বিতরণ করা হয়।

জৈন্তাবার্তা/জেএ



শীর্ষ সংবাদ:

সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক
জৈন্তাপুরে আরও দুই ছাত্রলীগ নেতা গ্রে/প্তার
ফারহানের জাদুকরি গোলে মুগ্ধ বাংলাদেশ, জামালের চোখ এখন পাকিস্তান ম্যাচে
জনগণের প্রত্যাশাকে প্রাধান্য দিয়ে কাজ করতে হবে: এমরান আহমদ চৌধুরী এমপি
বিয়ানীবাজারে স্ত্রী হ/ত্যা মামলায় স্বামীর মৃ/ত্যুদ/ণ্ড, খালাস অপর আসামি
সিলেটে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
গোলাপগঞ্জের নাগা মরিচ যাচ্ছে বিশ্বের বিভিন্ন দেশে
হবিগঞ্জে ডাকবাহী গাড়ির সঙ্গে ট্রাকের সং/ঘর্ষে নি/হত ৩
এনসিপির এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আ/গুন
ড্রেনের জায়গা দখল করে স্থাপনা নির্মাণ করলে উচ্ছেদ: সিসিক প্রশাসক