‘শীতার্ত অসহায় মানুষের কল্যাণে সরকারের কোন ভুমিকা নেই’
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৮:০০ পূর্বাহ্ন

সিলেট মহানগর জামায়াতের শীতবস্ত্র বিতরণ

‘শীতার্ত অসহায় মানুষের কল্যাণে সরকারের কোন ভুমিকা নেই’

প্রেস বিজ্ঞপ্তি

প্রকাশিত: ৩০/১২/২০২৩ ০৭:০১:৫৩ পূর্বাহ্ন

‘শীতার্ত অসহায় মানুষের কল্যাণে সরকারের কোন ভুমিকা নেই’

সিলেট মহানগর জামায়াতের শীতবস্ত্র বিতরণ।


জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরী আমীর মুহাম্মদ ফখরুল ইসলাম বলেছেন, ক্ষমতাসীন সরকার ভোট চুরির মাধ্যমে ক্ষমতায় এসেছে বলেই জনগণের প্রতি তাদের কোন দায়বদ্ধতা নেই। দুর্নীতি আর লুটপাটের মাধ্যমে সরকার ও তাদের দলীয় নেতাকর্মীদের ভাগ্যের বদল হলেও জনগণের দুর্ভোগ বেড়েছে। হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করা হয়েছে। জনতার সরকার প্রতিষ্ঠিত হলে তাদেরকে বিচারের আওতায় আসতে হবে। সেই ভয়ে আবারো পাতানো নির্বাচনের মধ্য দিয়ে তারা গদি দখলের ষড়যন্ত্র করছে। ভোট ও ভাতের অধিকার নিয়ে ছিনিমিনি খেলছে। এর পরিণতি ভালো হবেনা।

তিনি আরো বলেন, দেশে শীত বাড়ার সাথে সাথে শীতার্ত মানুষের দুর্ভোগ বাড়লেও অসহায় মানুষের কল্যাণে সরকারের কোন ভুমিকা নেই। তারা রাষ্ট্রের হাজার কোটি টাকা খরচ করে ভোটের নামে প্রহসন করছে। আমীরে জামায়াত ডা. শফিকুর রহমানসহ জাতীয় নেতৃবৃন্দকে অন্যায়ভাবে কারাগারে আটকে রেখেছে। সরকারের সীমাহিন জুলুম-নিপীড়ন উপেক্ষা করে আর্ত মানবতার কল্যাণে জামায়াতের কর্মপন্থা অব্যাহত রয়েছে।

তিনি শুক্রবার রাতে সিলেট মহানগরীর কোতোয়ালী পূর্ব থানা জামায়াতের উদ্যোগে নগরীর ১৮নং ওয়ার্ডের ঝেরঝেরি পাড়া এলাকায় স্থানীয় অসহায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। থানা আমীর রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে জামায়াত নেতা আব্দুল মোতালেব ও এখলাছুর রহমানসহ থানা জামায়াতের বিভিন্ন ওয়ার্ড নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

জৈন্তাবার্তা/জেএ



শীর্ষ সংবাদ:

সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক
জৈন্তাপুরে আরও দুই ছাত্রলীগ নেতা গ্রে/প্তার
ফারহানের জাদুকরি গোলে মুগ্ধ বাংলাদেশ, জামালের চোখ এখন পাকিস্তান ম্যাচে
জনগণের প্রত্যাশাকে প্রাধান্য দিয়ে কাজ করতে হবে: এমরান আহমদ চৌধুরী এমপি
বিয়ানীবাজারে স্ত্রী হ/ত্যা মামলায় স্বামীর মৃ/ত্যুদ/ণ্ড, খালাস অপর আসামি
সিলেটে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
গোলাপগঞ্জের নাগা মরিচ যাচ্ছে বিশ্বের বিভিন্ন দেশে
হবিগঞ্জে ডাকবাহী গাড়ির সঙ্গে ট্রাকের সং/ঘর্ষে নি/হত ৩
এনসিপির এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আ/গুন
ড্রেনের জায়গা দখল করে স্থাপনা নির্মাণ করলে উচ্ছেদ: সিসিক প্রশাসক