জৈন্তাপুরে পথসভায় আ.লীগ নেতৃবৃন্দ।
আগামী ৭ই জানুয়ারি জৈন্তাপুরের আপামর জনসাধারণের অংশগ্রহণে স্বতঃস্ফূর্তভাবে ভোট প্রদানের প্রস্তুতি নিচ্ছে সাধারণ ভোটারেরা। কোন প্রকারের অপপ্রচারে জৈন্তাপুরবাসী কর্ণপাত করে না বরং জৈন্তাপুরবাসী সবসময় উন্নয়নে বিশ্বাসী। কথাগুলো বলেন নৌকার সমর্থনে পথসভায় অংশ নেয়া জৈন্তাপুর উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ।
শনিবার (৩০শে ডিসেম্বর) বিকেল ৪ ঘটিকায় ২ নং জৈন্তাপুর ইউনিয়ন পরিষদের অন্তর্ভুক্ত ৯ নং ওয়ার্ড এলাকায় বিরাখাই জামিয়া ইসলামিয়া মুজাহিরুল উলুম মাদ্রাসা মাঠে নৌকা মার্কার প্রার্থী ইমরান আহমদ এমপির সমর্থনে এক পথসভা অনুষ্ঠিত হয়।
৯ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি জয়নাল আবেদীনের সভাপতিত্বে ও উপজেলা ছাত্রলীগ নেতা এস ডি দিলদার হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি কামাল আহমেদ। এসময় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম লিয়াকত আলী।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জৈন্তাপুর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাহেদ আহমেদ, উপজেলা শ্রমিকলীগের সভাপতি ফারুখ আহমেদ, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুক আহমেদ , উপজেলা যুবলীগের সদস্য সাইফুল ইসলাম বাবু, সুমন, আহমেদ, মাসুদ আহমেদ, ইউনিয়ন আওয়ামী লীগ নেতা আজির উদ্দিন মুহুরী, মাওলানা লুৎফর রহমান, বক্ত চন্দ্র দাস, নিমার আলি, উপজেলা যুবলীগ নেতা সাব্বির আহমেদ রানা, শাহরিয়ার গোলরাজ রাজু, ছাত্রলীগ কর্মী আশরাফুল ইসলাম শুভ সহ অন্যান্যরা।
জৈন্তাবার্তা/জেএ




