কানাইঘাটে নৌকা প্রতীকে পিতার পক্ষে ভোট চাইলেন মাসুকপুত্র
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৮:১২ পূর্বাহ্ন

কানাইঘাটে নৌকা প্রতীকে পিতার পক্ষে ভোট চাইলেন মাসুকপুত্র

কানাইঘাট প্রতিনিধি

প্রকাশিত: ৩০/১২/২০২৩ ০৮:০২:২৯ পূর্বাহ্ন

কানাইঘাটে নৌকা প্রতীকে পিতার পক্ষে ভোট চাইলেন মাসুকপুত্র

কানাইঘাট বাজারে নৌকার প্রার্থী লিফলেট বিতরণে মাসুকপুত্র। ছবি: জৈন্তা বার্তা


পিতার পক্ষে কানাইঘাট বাজারে ভোটারদের মাঝে নৌকার লিফলেট বিতরণ করেছেন যুক্তরাজ্য শাখা ছাত্রলীগের সভাপতি তামিম আহমেদ। সিলেট-৫ (কানাইঘাট-জকিগঞ্জ) আসনের আওয়ামীলীগ সমর্থিত প্রার্থী সিলেট মহানগর আওয়ামীলীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমেদ এর পক্ষে প্রতিদিন দলের নেতাকর্মীরা কানাইঘাট ও জকিগঞ্জের প্রত্যন্ত এলাকায় নির্বাচনী প্রচার-প্রচারণা পথসভা, মতবিনিময় ও উঠান বৈঠকে ব্যস্ত সময় পার করছেন। 

পিতা বীরমুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমেদকে বিজয়ী করতে দলের নেতাকর্মীদের এক প্লাটফর্মে আনার পাশাপাশি তার পুত্র যুক্তরাজ্য শাখা ছাত্রলীগের সভাপতি তামিম আহমেদ সহ সহোদর ভাইয়েরা ভোটের মাঠে বেশ সক্রীয় রয়েছেন। প্রতিদিন তারা নির্বাচনী এলাকায় হাট-বাজার গ্রাম-গঞ্জে হেটে হেটে নৌকা মার্কার ভোট দেয়ার জন্য ভোটারদের ধারে ধারে ঘোরছেন। 

গতকাল শনিবার সন্ধ্যার পর থেকে নৌকা প্রতীকের সমর্থনে কানাইঘাট বাজারে ভোটারদের মাঝে ব্যাপকভাবে দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে লিফলেট বিতরণ করেন, তামিম আহমেদ সহ তার আরো দুই সহোদর ভাই। পাশাপাশি দলের নেতাকর্মী ও ভোটারদের নিয়ে আরো বেশ কয়েকটি নির্বাচনী সভায় বক্তব্য রাখেন তারা। 

এ সময় তামিম আহমদ বলেন, তার পিতা বীরমুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমেদ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শের একজন সৈনিক। দলের সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে তিনি আওয়ামীলীগের দুঃসময়ের দলের বহুবার হাল ধরেছিলেন। পাশাপাশি সুখে-দুঃখে বিগত ৪০ বছর থেকে দলের নেতাকর্মী ও সাধারণ মানুষের পাশে সব-সময় থেকেছেন তার পিতা নৌকার প্রার্থী মাসুক উদ্দিন আহমেদ। ৭ জানুয়ারীর নির্বাচনে সবধরনের ষড়যন্ত্রকে প্রত্যাখান করে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী ও কানাইঘাট-জকিগঞ্জ বাসী এ অঞ্চলের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকা প্রতীককে ভোট দিয়ে বিজয়ী করবেন। 

জৈন্তাবার্তা/জেএ



শীর্ষ সংবাদ:

সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক
জৈন্তাপুরে আরও দুই ছাত্রলীগ নেতা গ্রে/প্তার
ফারহানের জাদুকরি গোলে মুগ্ধ বাংলাদেশ, জামালের চোখ এখন পাকিস্তান ম্যাচে
জনগণের প্রত্যাশাকে প্রাধান্য দিয়ে কাজ করতে হবে: এমরান আহমদ চৌধুরী এমপি
বিয়ানীবাজারে স্ত্রী হ/ত্যা মামলায় স্বামীর মৃ/ত্যুদ/ণ্ড, খালাস অপর আসামি
সিলেটে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
গোলাপগঞ্জের নাগা মরিচ যাচ্ছে বিশ্বের বিভিন্ন দেশে
হবিগঞ্জে ডাকবাহী গাড়ির সঙ্গে ট্রাকের সং/ঘর্ষে নি/হত ৩
এনসিপির এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আ/গুন
ড্রেনের জায়গা দখল করে স্থাপনা নির্মাণ করলে উচ্ছেদ: সিসিক প্রশাসক