ছবি: সংগৃহীত
ওসমানীনগরের গোয়ালাবাজারে “বিট পুলিশিং বাড়ি বাড়ি, নিরাপদ সমাজ গড়ি” স্লোগানকে সামনে রেখে চুরি-ডাকাতি, মাদক, ইভটিজিং ও বাল্যবিবাহ প্রতিরোধসহ আইন শৃঙ্খলা রক্ষায় সচেতনতামুলক বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে।
গোয়ালাবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পীর মো. মজনু মিয়ার সভাপতিত্বে এবং গোয়ালাবাজার ব্যবস্থাপনা কমিটির সাধারণ সম্পাদক মনির মিয়ার সঞ্চালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ওসমানীনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আশরাফুজ্জামান। সভায় বক্তব্য রাখেন আওয়ামী লীগ নেতা আলাউর রহমান আলা, শাহ নুরুর রহমান সানুর, জাভেদ আমদ আম্বিয়া, ডিকে জয়ন্ত, প্রবাসী সারদুল মিয়া, বাজার বণিক সমিতি নেতা পরিমল দেব, যুবলীগ নেতা দিলদার আলী, ইউপি মেম্বার আব্দুল সামাদ, দিলোয়ার হোসেন প্রমূখ। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, ওসমানীনগর থানার ওসি তদন্ত নিপেন্দ নাথ ঘোষ, এসআই সুবিনয় বৈদ্য, ব্যবসায়ী ফয়জুল হক, মন্নান বক্স, ইউপি সদস্য আলমগীর, বেলাল আহমদ, যুবলীগ নেতা আব্দুল মন্নান, শিক্ষক মনুজ কুমার দাশ পুরকায়স্থ প্রমূখ।
বক্তারা এলাকার সার্বিক আইন শৃঙ্খলার প্রশংসা করে বলেন, প্রতিবছর শীতকালে চুরি-ডাকাতি বৃদ্ধি পায়। চুরি-ডাকাতি রোধ এবং গোয়ালাবাজারের জানযট নিরশনের ব্যাপারে কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য পুলিশ প্রশাসনকে অনুরোধ জানান বক্তারা। এলাকার আইন শৃঙ্খলা রক্ষায় সমাজের সকল শ্রেণির পেশার মানুষের সার্বিক সহযোগিতা কামনা করে পুলিশ প্রশাসন।
এম সি




