জৈন্তাপুরে নির্বাচনে নাশকতা ঠেকাতে গ্রাম পুলিশদের ওসির নির্দেশনা
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৮:১৩ পূর্বাহ্ন

জৈন্তাপুরে নির্বাচনে নাশকতা ঠেকাতে গ্রাম পুলিশদের ওসির নির্দেশনা

জৈন্তাপুর প্রতিনিধি

প্রকাশিত: ৩১/১২/২০২৩ ০১:৪৭:৩৫ পূর্বাহ্ন

জৈন্তাপুরে নির্বাচনে নাশকতা ঠেকাতে গ্রাম পুলিশদের ওসির নির্দেশনা


আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন শান্তিপূর্ণ করতে ও যেকোন প্রকারের নাশকতা ঠেকাতে গ্রাম পুলিশদের নির্দেশনা প্রদান সভা অনুষ্ঠিত হয়েছে। 

রবিবার (৩১ ডিসেম্বর) বেলা ১২ঘটিকায় জৈন্তাপুর মডেল থানার সম্মুখ কম্পাউন্ডে উপজেলার গ্রাম পুলিশের পুরুষ ও মহিলা  সদস্যদের উপস্থিতিতে দিকনির্দেশনামুলক বক্তব্য প্রদান করেন জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তাজুল ইসলাম পিপিএম। 

এ সময় তিনি উপস্থিত গ্রাম পুলিশ সদস্যদের উদ্দেশ্যে বলেন, রবিবার থেকে আগামী ৭ ই জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহনের দিন সহ ১০ই জানুয়ারি পর্যন্ত গ্রাম পুলিশের সদস্যরা গুরুত্ব সহকারে দায়িত্ব পালন করবেন।

গ্রাম পুলিশদের বলা হয় এখন থেকে প্রতিটি ইউনিয়নে যার যার অবস্থান থেকে বহিরাগত কারো চলা ফেরা দেখলে পুলিশকে তথ্য দেয়ার কথা বলা হয়। 

কোথাও নির্বাচন বিরোধী কোন অপপ্রচার কিংবা লিফলেট বিতরণের খবর পাওয়া গেলে পুলিশকে জানানোর জন্য বলা হয়েছে।

এছাড়াও উপজেলার কোথাও গোপনীয় বৈঠক যার মাধ্যমে কোন প্রকারের নাশকতার ছক তৈরী হচ্ছে এ ধরণের সন্দেহজনক তথ্য পাওয়া গেলেও পুলিশকে জানানোর কথা বলা হয়েছে।  

সর্বশেষ ৭ই জানুয়ারি ভোট গ্রহনের দিন শান্তিপূর্ণ ভাবে ভোট গ্রহন সম্পন্ন করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি নিজ নিজ অবস্থান থেকে দায়িত্ব পালনের আহবান জানানো হয়।

 ভোট পরবর্তী যেকোন নাশকতা ঠেকাতে আগামী ১০ই জানুয়ারি পর্যন্ত গুরুত্ব সহকারে দায়িত্ব পালন করতে গ্রাম পুলিশদের নির্দেশনা প্রদান করেন তিনি।

এ সময় আরো উপস্থিত ছিলেন জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত)  মোহাম্মদ আল আমিন, উপ পরিদর্শক রসুল মিয়া, উপ পরিদর্শক মুহিবুর রহমান, উপ পরিদর্শক  নিখিল চন্দ্র দাস সহ অন্যান্যরা।

জৈন্তাবার্তা/এমকে



শীর্ষ সংবাদ:

সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক
জৈন্তাপুরে আরও দুই ছাত্রলীগ নেতা গ্রে/প্তার
ফারহানের জাদুকরি গোলে মুগ্ধ বাংলাদেশ, জামালের চোখ এখন পাকিস্তান ম্যাচে
জনগণের প্রত্যাশাকে প্রাধান্য দিয়ে কাজ করতে হবে: এমরান আহমদ চৌধুরী এমপি
বিয়ানীবাজারে স্ত্রী হ/ত্যা মামলায় স্বামীর মৃ/ত্যুদ/ণ্ড, খালাস অপর আসামি
সিলেটে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
গোলাপগঞ্জের নাগা মরিচ যাচ্ছে বিশ্বের বিভিন্ন দেশে
হবিগঞ্জে ডাকবাহী গাড়ির সঙ্গে ট্রাকের সং/ঘর্ষে নি/হত ৩
এনসিপির এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আ/গুন
ড্রেনের জায়গা দখল করে স্থাপনা নির্মাণ করলে উচ্ছেদ: সিসিক প্রশাসক