সিআইপি হলেন মাহি উদ্দিন আহমদ সেলিম
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৮:১৩ পূর্বাহ্ন

সিআইপি হলেন মাহি উদ্দিন আহমদ সেলিম

প্রেস বিজ্ঞপ্তি

প্রকাশিত: ৩১/১২/২০২৩ ০৪:৪৫:৪৩ পূর্বাহ্ন

সিআইপি হলেন মাহি উদ্দিন আহমদ সেলিম

সিআইপি হলেন মাহি উদ্দিন আহমদ সেলিম


সিলেটের স্বনামধন্য ব্যবসা প্রতিষ্ঠান মাহা’র স্বত্বাধিকারী মাহি উদ্দিন আহমদ সেলিম সিআইপি সনদ পেয়েছেন। কাতারের দোহায় সেলিম পারফিউম, আলী পারফিউম ও আবির পারফিউমের ব্যবসায়ী হিসেবে তিনি এই সনদ পান। শনিবার (৩০ ডিসেম্বর)  ঢাকায় আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় আয়োজিত অনুষ্ঠানে মন্ত্রী ইমরান আহমদ এমপির কাছ থেকে  তিনি স্মারক ও সনদ গ্রহণ করেন। এর আগে ২০২১ সালে সিলেটের সেরা রেমিট্যান্সধারী হিসেবে তাঁর মালিকানাধীন ‘সেলিম পারফিউম’ নির্বাচিত হওয়ায় তিনি সেরা রেমিট্যান্সধারীর পুরস্কার পান। 

বিশিষ্ট ক্রীড়া সংগঠক মাহি উদ্দিন আহমদ সেলিম বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কার্যনির্বাহী সদস্য, সিলেট জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক, সিলেট জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ফিন্যান্স কমিটির সদস্য, সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থার অতিরিক্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন। তাঁর এ সনদ প্রাপ্তিতে সিলেট বিভাগীয় ও জেলা ক্রীড়া পরিবার অত্যন্ত আনন্দিত, সম্মানিত ও গৌরবান্বিত বোধ করছে। 

জৈন্তাবার্তা/জেএ



শীর্ষ সংবাদ:

সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক
জৈন্তাপুরে আরও দুই ছাত্রলীগ নেতা গ্রে/প্তার
ফারহানের জাদুকরি গোলে মুগ্ধ বাংলাদেশ, জামালের চোখ এখন পাকিস্তান ম্যাচে
জনগণের প্রত্যাশাকে প্রাধান্য দিয়ে কাজ করতে হবে: এমরান আহমদ চৌধুরী এমপি
বিয়ানীবাজারে স্ত্রী হ/ত্যা মামলায় স্বামীর মৃ/ত্যুদ/ণ্ড, খালাস অপর আসামি
সিলেটে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
গোলাপগঞ্জের নাগা মরিচ যাচ্ছে বিশ্বের বিভিন্ন দেশে
হবিগঞ্জে ডাকবাহী গাড়ির সঙ্গে ট্রাকের সং/ঘর্ষে নি/হত ৩
এনসিপির এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আ/গুন
ড্রেনের জায়গা দখল করে স্থাপনা নির্মাণ করলে উচ্ছেদ: সিসিক প্রশাসক