জৈন্তাপুরে নৌকার প্রচারে উপজেলা যুবলীগ।
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন কে সামনে রেখে সিলেট -৪ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ইমরান আহমদ এমপির পক্ষে প্রচারণা চালিয়েছে জৈন্তাপুর উপজেলা যুবলীগ।এ সময় জৈন্তাপুর উপজেলা বিভিন্ন ইউনিয়ন যুবলীগের নেতৃবৃন্দরা প্রচারে অংশ নেয়।
রবিবার (৩১শে ডিসেম্বর) বিকেল ৩ ঘটিকায় উপজেলা সদরের প্রধান প্রধান সড়কের নিকটবর্তী দোকান ব্যবসা প্রতিষ্ঠানে ও আবাসিক এলাকায় নৌকার প্রার্থী ইমরান আহমেদের পক্ষে ভোট চেয়ে লিফলেট বিতরণ করা হয়।
জৈন্তাপুর উপজেলা যুবলীগের আহবায়ক আনোয়ার হোসেন ও যুগ্ম আহবায়ক শাহীনুর রহমানের উপস্থিতিতে এ সময় আরো প্রচারে অংশ নেন উপজেলা যুবলীগের আহবায়ক কমিটির সদস্য বাদশা মিয়া, এবাদুর রহমান, আব্দুল মুত্তালিব, সুমন আহমেদ, নির্মল দেবনাথ,শামিম আহমেদ, সুলতাল মাহবুব টিটন, নিক্সন রায়।
এছাড়াও ইউনিয়ন যুবলীগের পক্ষে নিজপাট ইউনিয়ন যুবলীগের সভাপতি শামিম আহমেদ, সাধারণ সম্পাদক আবুল খায়ের তালিব, ২ নং জৈন্তাপুর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক তোফায়েল আহমেদ শাহীন, দরবস্ত ইউনিয়ন যুবলীগের সভাপতি আব্দুল কুদ্দুস, যুগ্ম সাধারণ সম্পাদক বিলাল আহমেদ, ফতেহপুর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক আব্দুল খালিক মহালদার, চিকনাগোল ইউনিয়ন যুবলীগের সভাপতি শামিম আহমেদ, সাধারণ সম্পাদক শাহীন ফেরদৌসসহ অন্যান্যরা।
এ সময় উপজেলা যুবলীগের আহবায়ক আনোয়ার হোসেন বলেন ৭ই জানুয়ারি স্বতঃস্ফূর্ত ভাবে সকলে ভোট কেন্দ্রে গিয়ে নৌকা প্রতীকে ভোট দিয়ে সপ্তমবারের মত ইমরান আহমদকে নির্বাচিত করার লক্ষ্য কাজ করছে উপজেলা যুবলীগ।
জৈন্তাবার্তা/জেএ




