‘কোন দেশপ্রেমিক জনতা ভোট কেন্দ্রে যাবেনা’
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৮:২১ পূর্বাহ্ন

সিলেটে জামায়াতের লিফলেট বিতরণ

‘কোন দেশপ্রেমিক জনতা ভোট কেন্দ্রে যাবেনা’

প্রেস বিজ্ঞপ্তি

প্রকাশিত: ৩১/১২/২০২৩ ০৬:১৮:৫৩ পূর্বাহ্ন

‘কোন দেশপ্রেমিক জনতা ভোট কেন্দ্রে যাবেনা’

সিলেটে জামায়াতের লিফলেট বিতরণ।


সিলেট মহানগর জামায়াত নেতৃবৃন্দ বলেছেন, গণতন্ত্র হত্যাকারী বাকশালী সরকার ও তাদের ধূসরদের পাতানো নির্বাচন নিয়ে জনগণের কোন আগ্রহ নেই। সরকারী দলের কতিপয় সুবিধাভোগি ও দালাল শ্রেণীর লোক ছাড়া কোন দেশপ্রেমিক জনতা ভোটকেন্দ্রে যাবেনা। কারণ ৭ জানুয়ারীর নির্বাচন হচ্ছে সরকারের নিজেদের মধ্যে আসন ভাগাভাগির ডামি নির্বাচন। জনদাবী উপেক্ষা করে এই নির্বাচন আয়োজনের মাধ্যমে সরকার দেশকে গণতান্ত্রিক বিশ্ব থেকে বিচ্ছিন্ন করে দিবে। সরকারের একগুয়েমির কারণে দেশের টাকা নষ্টের পাশাপাশি দেশ চরম বিপর্যয়ের দিকে ধাবিত হবে। এর পুরো দায় সরকার ও তাদের আজ্ঞাবহ নির্বাচন কমিশনকে নিতে হবে। অবাধ সুষ্ঠ নির্বাচনের স্বার্থে নিরপেক্ষ কেয়ারটেকার সরকার পুনর্বহাল ও আমীরে জামায়াত ডা. শফিকুর রহমানসহ জাতীয় নেতৃবৃন্দের মুক্তি ছাড়া প্রহসনের নির্বাচন গণতন্ত্রকামী মানুষ বর্জন করতে প্রস্তুত রয়েছে।

রোববার দুপুরে জামায়াত কেন্দ্র ঘোষিত গণসংযোগ কর্মসূচীর অংশ হিসেবে নগরীর আদালত পাড়ায় আইনজীবী ও জনসাধারণের মাঝে সিলেট মহানগর জামায়াতের উদ্যোগে লিফলেট বিতরণকালে নেতৃবৃন্দ উপরোক্ত কথা বলেন। লিফলেট বিতরণকালে উপস্থিথ ছিলেন সিলেট মহানগর জামায়াতের নায়েবে আমীর মাওলানা সোহেল আহমদ, সেক্রেটারী মোহাম্মদ শাহজাহান আলী, সহকারী সেক্রেটারী এডভোকেট মোহাম্মদ আব্দুর রব প্রমূখ।

লিফলেট বিতরণকালে নেতৃবৃন্দ বলেন, অবিলম্বে নির্বাচনের নামে প্রহসন বন্ধ করতে হবে। নিরপেক্ষ সরকার পুনবর্হাল ও আমীরে জামায়াত ডা. শফিকুর রহমানসহ জাতীয় নেতৃবৃন্দের মুক্তি দিতে হবে। ভোট ও ভাতের অধিকার প্রতিষ্ঠায় চলমান আন্দোলনে শামিল হয়ে বাকশালী সরকারকে বিদায় করতে এগিয়ে আসতে হবে দেশপ্রেমিক জনতাকে।

জৈন্তাবার্তা/জেএ



শীর্ষ সংবাদ:

সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক
জৈন্তাপুরে আরও দুই ছাত্রলীগ নেতা গ্রে/প্তার
ফারহানের জাদুকরি গোলে মুগ্ধ বাংলাদেশ, জামালের চোখ এখন পাকিস্তান ম্যাচে
জনগণের প্রত্যাশাকে প্রাধান্য দিয়ে কাজ করতে হবে: এমরান আহমদ চৌধুরী এমপি
বিয়ানীবাজারে স্ত্রী হ/ত্যা মামলায় স্বামীর মৃ/ত্যুদ/ণ্ড, খালাস অপর আসামি
সিলেটে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
গোলাপগঞ্জের নাগা মরিচ যাচ্ছে বিশ্বের বিভিন্ন দেশে
হবিগঞ্জে ডাকবাহী গাড়ির সঙ্গে ট্রাকের সং/ঘর্ষে নি/হত ৩
এনসিপির এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আ/গুন
ড্রেনের জায়গা দখল করে স্থাপনা নির্মাণ করলে উচ্ছেদ: সিসিক প্রশাসক