শান্তিগঞ্জে জুনু মিয়া হত্যার আসামিরা অধরা: দ্রুত গ্রেপ্তার ও আগ্নেয়াস্ত্র উদ্ধারের দাবি
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৮:২২ পূর্বাহ্ন

সিলেট প্রেসক্লাবে সংবাদ সম্মেলন

শান্তিগঞ্জে জুনু মিয়া হত্যার আসামিরা অধরা: দ্রুত গ্রেপ্তার ও আগ্নেয়াস্ত্র উদ্ধারের দাবি

প্রেস বিজ্ঞপ্তি

প্রকাশিত: ৩১/১২/২০২৩ ০৬:২২:১৬ পূর্বাহ্ন

শান্তিগঞ্জে জুনু মিয়া হত্যার আসামিরা অধরা: দ্রুত গ্রেপ্তার ও আগ্নেয়াস্ত্র উদ্ধারের দাবি

সিলেট প্রেসক্লাবে সংবাদ সম্মেলন।


সুনামগঞ্জের শান্তিগঞ্জের ঘোড়াডুম্বুর গ্রামে জমি দখলকে কেন্দ্র করে সংঘর্ষে নিহত জুনু মিয়া হত্যার ১২ দিন পেরিয়ে গেলেও আসামিদের গ্রেপ্তার করেনি পুলিশ। একের পর এক হত্যা, দখলবাজি করে ত্রাসের রাজত্ব কায়েম করছে গ্রামের আদনান, রিমন, রশিদ, আজিদ, হারুন ও আলী। সন্ত্রাসীরা গ্রেপ্তার না হওয়ায় এখন আতংকে দিন কাটচ্ছেন স্থানীয়রা। তাই, আসামিদের দ্রুত গ্রেপ্তার ও তাদের ব্যবহৃত আগ্নেয়াস্ত্র উদ্ধারের জোর দাবি জানিয়েছেন তারা। রবিবার (৩১ ডিসেম্বর) দুপুরে সিলেট প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে এ দাবি জানান উপজেলার পূর্ব পাগলা ইউনিয়নের ঘোড়াডুম্বুর গ্রামের স্থায়ী বাসিন্দা কাজী আব্দুল ওয়াদুদ।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি বলেন, ‘আমাদের গ্রামের কতিপয় অস্ত্রবাজ, দাঙ্গাবাজ সন্ত্রাসী মৃত চমক আলীর পুত্র আদনান হোসেন, আব্দুল গফুরের পুত্র রিমন, মৃত রজন আলীর পুত্র হুমায়ুন রশিদ, আব্দুল গফুরের পুত্র আজিদ মিয়া, মৃত রজন আলীর পুত্র হারুন রশিদ, মৃত চমক আলীর পুত্র আলী হোসেন গংদের কারণে গ্রামের পরিবেশ বার বার অশান্ত হচ্ছে।’

আব্দুল ওয়াদুদ জানান, গত ১৫ ডিসেম্বর তাদের বৈধ দখলে থাকা জমি জোরপূর্বক দখল নেওয়ার চেষ্টা করে আদনান হোসেন গং। এ সময় তাদের আত্মীয় স্বজন ও প্রতিবেশিরা বাধা দেন। এতে ক্ষিপ্ত হয়ে আলী হোসেনের নেতৃত্বে সশস্ত্র সন্ত্রাসীরা অবৈধ আগ্নেয়াস্ত্র শর্টগান-বন্দুক নিয়ে নিরীহ লোকজনের উপর নির্বিচারে গুলি ও দেশীয় ধারালো অস্ত্র দিয়ে অতর্কিত হামলা চালায়। এতে প্রায় অর্ধশত লোক আহত হন। গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত জুনু মিয়াকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে গত ২০ ডিসেম্বর বুধবার রাতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। হামলায় আরো ১০/১২ জন গুলিবিদ্ধ এবং ধারালো অস্ত্রের আঘাতে আহত হয়ে হাসপাতালে প্রায় ১২ দিন চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন। চোখে গুলিবিদ্ধ একজন এখনো ঢাকা চক্ষু হাসপাতালে চিকিৎসাধীন। তার একটি চোখ নষ্ট হয়ে গেছে।

তিনি অভিযোগ করেন, ‘ঘটনার পর মামলা দায়ের করা হলেও পুলিশ মূল আসামিদের গ্রেপ্তার করতে পারেনি। পাঁচ দিন পর জুনু মিয়া মারা যান। তার মৃত্যুর আজ ১১ দিন অতিবাহিত হলেও আসামিরা অধরা। এমনকি হামলার সময় ব্যবহৃত আগ্নেয়াস্ত্র (বন্দুক) ১৬ দিনেও উদ্ধার করা হয়নি। রহস্যজনক কারণে সন্ত্রাসীরা পার পেয়ে যাচ্ছে। ফলে আমরা এখনো অজানা আতঙ্কে দিনযাপন করছি।’

তিনি আলী হোসেন গংদের সন্ত্রাসী ও অস্ত্রবাজির কিছু বর্ণনা দেন। জানান, হারুন, আলী ও আদনান গংরা শুধু নিজ গ্রামেই একাধিকবার অবৈধ বন্দুক দিয়ে গুলি করেনি। ভাড়াটে বন্দুকধারি হিসেবে তারা অন্য গ্রামেও হামলার অসংখ্য প্রমাণ রয়েছে। এর মধ্যে, ২০০৪ সালে হারুন রশিদের বিরুদ্ধে ঘোড়াডুম্বুর গ্রামের তফাজ্জুল হত্যা মামলার অভিযোগ রয়েছে। এই মামলায় তার বিরুদ্ধে ১০ বছরের সাজা হয়েছে। উচ্চ আদালতে আপিল করে বর্তমানে সে ফের হামলা, সন্ত্রাস ও হত্যায় মেতে ওঠেছে। এই মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত হয়ে তার ভাই মারুফ বর্তমানে পলাতক রয়েছে। ২০১২ সালে ঘোড়াডুম্বুর গ্রামের একটি গোলাগুলির ঘটনায় আলী হোসেনের বিরুদ্ধে মামলা চলছে। ২০১৬ সালে আসামপুর গ্রামে বন্দুক দিয়ে হত্যার ঘটনায় হারুনের বিরুদ্ধে হত্যা মামলা রয়েছে। এই মামলাও বর্তমানে বিচারাধিন। ২০১৭ সালে ঘোড়াডুম্বুর গ্রামের ফয়জুল হত্যা মামলার ১ নম্বর আসামি আলী হোসেন। আলী, আদনান, হারুন গংরা শুধু হত্যা নয়, ইয়াবা, মাদকসহ ডাকাতির সাথে জড়িত রয়েছে।

আব্দুল ওয়াদুদ বলেন, ‘আমাদের সাথে আলী হোসেন গংদের দ্বন্দ্ব পুরনো। তারা অবৈধভাবে জাল দলিলের মাধ্যমে আমাদের মৌরসী সম্পত্তি দীর্ঘদিন জবর দখল করে রেখেছিল। বিজ্ঞ আদালতের মাধ্যমে আমরা জমি ফিরে পেয়েছি। এরপরও আদালতের আদেশ অমান্য করে আলী হোসেন গংরা অস্ত্রের জোরে আমার সম্পত্তি দখল করতে চায়। এতে বাধাঁ দিলেই তারা অস্ত্রশস্ত্র নিয়ে আমাদের নিরীহ মানুষের উপর ঝাঁপিয়ে পড়ে। একের পর এক হত্যাকাণ্ড চালিয়ে পার পেয়ে যাওয়ায় দিন দিন তারা আরও বেপরোয়া হয়ে ওঠে। যার সর্বশেষ শিকার জুনু মিয়া। অনতিবিলম্বে ঘোড়াডুম্বুর গ্রামের অস্ত্রধারী খুনী আদনান, রিমন, হুমায়ুন, হারুন, আজিদ, আলী হোসেন গংদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানিয়ে তিনি এ বিষয়ে প্রশাসনের উর্ধ্বতন মহলের সুদৃষ্টি কামনা করেন।

জৈন্তাবার্তা/জেএ



শীর্ষ সংবাদ:

সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক
জৈন্তাপুরে আরও দুই ছাত্রলীগ নেতা গ্রে/প্তার
ফারহানের জাদুকরি গোলে মুগ্ধ বাংলাদেশ, জামালের চোখ এখন পাকিস্তান ম্যাচে
জনগণের প্রত্যাশাকে প্রাধান্য দিয়ে কাজ করতে হবে: এমরান আহমদ চৌধুরী এমপি
বিয়ানীবাজারে স্ত্রী হ/ত্যা মামলায় স্বামীর মৃ/ত্যুদ/ণ্ড, খালাস অপর আসামি
সিলেটে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
গোলাপগঞ্জের নাগা মরিচ যাচ্ছে বিশ্বের বিভিন্ন দেশে
হবিগঞ্জে ডাকবাহী গাড়ির সঙ্গে ট্রাকের সং/ঘর্ষে নি/হত ৩
এনসিপির এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আ/গুন
ড্রেনের জায়গা দখল করে স্থাপনা নির্মাণ করলে উচ্ছেদ: সিসিক প্রশাসক