সিলেটে আদালত বর্জন করলেন বিএনপিপন্থী আইনজীবীরা
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৮:২২ পূর্বাহ্ন

সিলেটে আদালত বর্জন করলেন বিএনপিপন্থী আইনজীবীরা

জৈন্তা বার্তা প্রতিবেদক

প্রকাশিত: ৩১/১২/২০২৩ ০৮:৫৫:৫৯ পূর্বাহ্ন

সিলেটে আদালত বর্জন করলেন বিএনপিপন্থী আইনজীবীরা

সিলেটে আদালত বর্জন করলেন বিএনপিপন্থী আইনজীবীরা।


সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেছেন, বর্তমান অনির্বাচিত সরকার বিচার ব্যবস্থাকে ধ্বংস করে নিজেদের ইচ্ছেমাফিক পরিচালিত করছে। বিনা অপরাধে হাজার হাজার মানুষকে কারাগারে বন্দী করে রেখেছে। তাদের এই স্বৈরতান্ত্রিক আচরণের প্রতিবাদে এবং আইন-আদালতকে সরকারের প্রভাবমুক্ত করার দাবীতে পহেলা জানুয়ারি থেকে এক সপ্তাহ আদালত বর্জন কর্মসূচি পালন করতে হবে।

তিনি রবিবার ( ৩১ ডিসেম্বর) দুপুরে সিলেট জেলা আইনজীবী সমিতির ৩ নং বারে বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সিলেট ইউনিট ও ইউনাইটেড ল' ইয়ার্স ফ্রন্ট সিলেট শাখার যৌথ উদ্যোগে অনুষ্ঠিত এক জরুরি সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

বাংলাদেশ ল' ইয়ার্স কাউন্সিলের সভাপতি এডভোকেট মো আলীম উদ্দিনের সভাপতিত্বে ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সিলেট ইউনিটের সাধারণ সম্পাদক এডভোকেট বদরুল আহমদ চৌধুরীর পরিচালনায় সভায় বক্তব্য রাখেন এডভোকেট মো আনোয়ার হোসেন, এডভোকেট মো মুহিবুর রহমান,এডভোকেট মো.ফজলুল হক সেলিম, এডভোকেট মোহাম্মদ এজাজ উদ্দিন, এডভোকেট সাঈদ আহমদ, এডভোকেট আল আসলাম মুমিন, এডভোকেট মোহাম্মদ আব্দুর রব,এডভোকেট জামিল আহমদ, এডভোকেট মো. আজিম উদ্দিন, এডভোকেট ওবায়দুর রহমান ফাহমি,এডভোকেট ইকবাল আহমদ,এডভোকেট মাসুদ আহমদ চৌধুরী মহসিন, এডভোকেট আব্দুল মুকিত অপি, এডভোকেট তাজরীহান জামান,এডভোকেট ইসরাফিল আলী,এডভোকেট মো.লিয়াকত আলী,এডভোকেট মো.সফিকুল ইসলাম, এডভোকেট আলী হায়দার ফারুক,এডভোকেট মোবারক হোসাইন, এডভোকেট মিজানুর রহমান চৌধুরী,এডভোকেট মো.আব্দুল খালিক,এডভোকেট মো.ছমির উদ্দিন, এডভোকেট বদরুল আলম শিপন, এডভোকেট হানিফ আহমদ, এডভোকেট মো. মহিদুল হক,এডভোকেট এম মুজিবুর রহমান মুজিব, এডভোকেট মো.সোহেল মিয়া,এডভোকেট হেনা বেগম, এডভোকেট মো মোজাক্কির হোসেন, এডভোকেট গোলাম আকবর,এডভোকেট দেলোয়ার হোসেন, এডভোকেট আব্দুস সামাদ,এডভোকেট আব্দুল হাই রাজন,এডভোকেট জাহিদুল হক জাবেদ, এডভোকেট মনজুর আহমদ, এডভোকেট মমিনুজ্জামান প্রমুখ।

জৈন্তাবার্তা/জেএ



শীর্ষ সংবাদ:

সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক
জৈন্তাপুরে আরও দুই ছাত্রলীগ নেতা গ্রে/প্তার
ফারহানের জাদুকরি গোলে মুগ্ধ বাংলাদেশ, জামালের চোখ এখন পাকিস্তান ম্যাচে
জনগণের প্রত্যাশাকে প্রাধান্য দিয়ে কাজ করতে হবে: এমরান আহমদ চৌধুরী এমপি
বিয়ানীবাজারে স্ত্রী হ/ত্যা মামলায় স্বামীর মৃ/ত্যুদ/ণ্ড, খালাস অপর আসামি
সিলেটে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
গোলাপগঞ্জের নাগা মরিচ যাচ্ছে বিশ্বের বিভিন্ন দেশে
হবিগঞ্জে ডাকবাহী গাড়ির সঙ্গে ট্রাকের সং/ঘর্ষে নি/হত ৩
এনসিপির এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আ/গুন
ড্রেনের জায়গা দখল করে স্থাপনা নির্মাণ করলে উচ্ছেদ: সিসিক প্রশাসক