সিলেট-২: হাইকোর্টের আদেশ স্থগিত চেয়ে মুহিবুরের প্রার্থীতার বিরুদ্ধে আবেদন
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৮:২২ পূর্বাহ্ন

সিলেট-২: হাইকোর্টের আদেশ স্থগিত চেয়ে মুহিবুরের প্রার্থীতার বিরুদ্ধে আবেদন

জৈন্তা বার্তা প্রতিবেদক

প্রকাশিত: ৩১/১২/২০২৩ ০৯:২৪:০০ পূর্বাহ্ন

সিলেট-২: হাইকোর্টের আদেশ স্থগিত চেয়ে মুহিবুরের প্রার্থীতার বিরুদ্ধে আবেদন

ফাইল ছবি


সিলেট-২ আসনে (বিশ্বনাথ-ওসমানীনগর) স্বতন্ত্র প্রার্থী বিশ্বনাথ পৌরসভার মেয়র মুহিবুর রহমানকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের অনুমতি দিতে এবং প্রতীক বরাদ্দ দিতে হাইকোর্টের দেওয়া আদেশ স্থগিত চেয়ে আবেদন করা হয়েছে।

রোববার (৩১ ডিসেম্বর) নির্বাচন কমিশন ও ওই আসনের এক প্রার্থীর করা আবেদন শুনানির জন্য আপিল বিভাগের অবকাশকালীন চেম্বার বিচারপতি এম ইনায়েতুর রহিম আগামী মঙ্গলবার (২ জানুয়ারি) দিন নির্ধারণ করেছেন।

ওইদিন আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে এ শুনানি হবে।

আদালতে নির্বাচন কমিশনের পক্ষে ছিলেন আইনজীবী ব্যারিস্টার ড. মুহাম্মদ ইয়াসিন খান। ওই আসনের বাংলাদেশ কংগ্রেসের প্রার্থী মো. জহিরের পক্ষে ছিলেন আইনজীবী খায়রুল আলম চৌধুরী। মুহিবুর রহমানের পক্ষে ছিলেন আইনজীবী শাহদীন মালিক।

জাতীয় সংসদ নির্বাচনে বিশ্বনাথ পৌরসভার মেয়র মুহিবুর স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেন। তবে মেয়র পদ থেকে পদত্যাগ না করে মনোনয়নপত্র জমা দেওয়ার কারণ উল্লেখ করে গত ৪ ডিসেম্বর রিটার্নিং কর্মকর্তা তার মনোনয়নপত্র বাতিল করেন। এর বিরুদ্ধে আপিলের পর নির্বাচন কমিশনে (ইসি) ১৫ ডিসেম্বর তা নামঞ্জুর করেন।

পরে ১৭ ডিসেম্বর হাইকোর্টে রিট করেন মুহিবুর। রিটের প্রাথমিক শুনানি নিয়ে ২৪ ডিসেম্বর হাইকোর্ট নির্বাচনে অংশগ্রহণের অনুমতি দিতে এবং প্রতীক বরাদ্দ দিতে নির্দেশ দেন।  

এরপর হাইকোর্টের আদেশ স্থগিত চেয়ে নির্বাচন কমিশন ও কংগ্রেসের প্রার্থী মো. জহির পৃথক আবেদন করেন।

জৈন্তাবার্তা/জেএ



শীর্ষ সংবাদ:

সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক
জৈন্তাপুরে আরও দুই ছাত্রলীগ নেতা গ্রে/প্তার
ফারহানের জাদুকরি গোলে মুগ্ধ বাংলাদেশ, জামালের চোখ এখন পাকিস্তান ম্যাচে
জনগণের প্রত্যাশাকে প্রাধান্য দিয়ে কাজ করতে হবে: এমরান আহমদ চৌধুরী এমপি
বিয়ানীবাজারে স্ত্রী হ/ত্যা মামলায় স্বামীর মৃ/ত্যুদ/ণ্ড, খালাস অপর আসামি
সিলেটে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
গোলাপগঞ্জের নাগা মরিচ যাচ্ছে বিশ্বের বিভিন্ন দেশে
হবিগঞ্জে ডাকবাহী গাড়ির সঙ্গে ট্রাকের সং/ঘর্ষে নি/হত ৩
এনসিপির এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আ/গুন
ড্রেনের জায়গা দখল করে স্থাপনা নির্মাণ করলে উচ্ছেদ: সিসিক প্রশাসক