জৈন্তাপুর নিজপাট ইউনিয়নে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত।
জৈন্তাপুর মডেল থানা আয়োজিত মাদক, জুয়া, নারী নির্যাতন রোধ, বাল্য বিবাহ ও সীমান্তে চোরাচালান প্রতিরোধ কল্পে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে।
৩১ ডিসেম্বর রোববার বিকেল সাড়ে ৩ টায় জৈন্তাপুর উপজেলা সদরে নিজপাট জৈন্তেশ্বরী বাড়িতে এই সভা অনুষ্ঠিত হয়।
জৈন্তিয়া ১৭ পরগনা সালিশ সমন্বয় কমিটির সভাপতি আবু জাফর আবুল মৌলা চৌধুরী'র সভাপতিত্বে ও জৈন্তাপুর মডেল থানার উপ-পরিদর্শক নিজপাট বিট পুলিশিং কর্মকর্তা মহিবুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জৈন্তাপুর মডেল থানার অফিসার (ইনচার্জ)মো: তাজুল ইসলাম (পিপিএম)।
সভায় বিশেষ অতিথি ছিলেন জৈন্তাপুর মডেল থানার অফিসার (তদন্ত) আল আমিন, বিশিষ্ট সমাজসেবী আব্দুল মতিন শাহীন, জৈন্তাপুর প্রেসক্লাব সভাপতি নূরুল ইসলাম, নিজপাট ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ফয়েজ আহমদ, সাধারণ সম্পাদক মাস্টার আব্দুল জলিল, উপজেলা যুবলীগের আহবায়ক আনোয়ার হোসেন।
প্রধান অতিথির বক্তব্যে মো: তাজুল ইসলাম (পিপিএম) বলেন, পুলিশ জনগনের বন্ধু, পুলিশ জনগনের সেবক, জৈন্তাপুর উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখত সীমান্তবর্তী এলাকায় মাদক ও চোরাচালান রোধে পুলিশ তৎপর রয়েছে।
সাধারণ জনগন তাদের জীবনের নিরাপত্তা ও জানমালের হেফাজত রাখতে সর্বদা পুলিশ কাজ করে যাচ্ছে। তিনি আগামী ৭ জানুয়ারী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভাবে উৎসব মুখর পরিবেশে কেন্দ্রে গিয়ে ভোট দেয়ার আহবান জানিয়েছেন। তিনি বলেন, সমাজে যৌতুক সহ জঙ্গি সন্ত্রাসের তথ্য দিয়ে পুলিশ-কে সহায়তা করতে সবাই এগিয়ে আসার অনুরোধ করেন।
সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা মনসুর আহমদ কয়েছ, আব্দুল হালিম মেম্বার, আব্দুস শুক্রুর, কামাল আহমদ, আবদুল আজিজ, যুবলীগ নেতা বাদশা মিয়া, ছাত্রলীগ নেতা নেহাল পাল ও জয় আহমদ।
জৈন্তাবার্তা/জেএ




