খাজাঞ্চিতে রাজাগঞ্জ বাজার ব্যাডমিন্টন লীগের উদ্বোধন সম্পন্ন
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৮:২৯ পূর্বাহ্ন

খাজাঞ্চিতে রাজাগঞ্জ বাজার ব্যাডমিন্টন লীগের উদ্বোধন সম্পন্ন

কামাল আহমদ মুন্না, বিশ্বনাথ প্রতিনিধি

প্রকাশিত: ০১/০১/২০২৪ ১১:৪৮:৪২ পূর্বাহ্ন

খাজাঞ্চিতে রাজাগঞ্জ বাজার ব্যাডমিন্টন লীগের উদ্বোধন সম্পন্ন


বিশ্বনাথে খাজাঞ্চি ইউনিয়নের রাজাগঞ্জ বাজার ব্যাডমিন্টন লীগের উদ্বোধন সম্পন্ন হয়েছে। 

৩১ ডিসেম্বর রোববার বাদ এশা বাজার সংলগ্ন মাঠে টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন সিলেট জেলা পরিষদের সদস্য, বিশ্বনাথ উপজেলা আওয়ামীলীগের আইন বিষয়ক সম্পাদক, সমাজসেবক এডভোকেট গিয়াস উদ্দিন আহমদ। 

রাজাগঞ্জ বাজার ব্যাডমিন্টন এসোসিয়েশন কর্তৃক আয়োজিত ব্যাডমিন্টন  লীগ ২৩ এর শুভ উদ্ভোধনে বিশেষ অথিতি হিসেবে উপস্থিত ছিলেন, ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শংকর চন্দ্র ধর, যুবলীগ নেতা মুহিবুর রহমান সুইট, বিশিষ্ট ক্রিড়া ব্যাক্তিত্ব দিলোয়ার হুসেন, প্রবাসী সমাজসেবক গোলাম শাহ জামাল বাবলু, ৫ নং ওয়ার্ডের সাবেক মেম্বার আমির উদ্দিন, গোলাম মুস্তফা, এসোসিয়েশনের সভাপতি মাষ্টার শাহীন উদ্দিন, এডভোকেট মাসুদ আহমদ প্রমুখ।

এসময় আরো উপস্থিত ছিলেন খেলায় অংশগ্রহণ কারী খেলোয়াড় ও এলাকার বিভিন্ন শ্রেণি পেশার ক্রিড়ামোদী দর্শকবৃন্দ।

জৈন্তাবার্তা/এমকে



শীর্ষ সংবাদ:

সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক
জৈন্তাপুরে আরও দুই ছাত্রলীগ নেতা গ্রে/প্তার
ফারহানের জাদুকরি গোলে মুগ্ধ বাংলাদেশ, জামালের চোখ এখন পাকিস্তান ম্যাচে
জনগণের প্রত্যাশাকে প্রাধান্য দিয়ে কাজ করতে হবে: এমরান আহমদ চৌধুরী এমপি
বিয়ানীবাজারে স্ত্রী হ/ত্যা মামলায় স্বামীর মৃ/ত্যুদ/ণ্ড, খালাস অপর আসামি
সিলেটে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
গোলাপগঞ্জের নাগা মরিচ যাচ্ছে বিশ্বের বিভিন্ন দেশে
হবিগঞ্জে ডাকবাহী গাড়ির সঙ্গে ট্রাকের সং/ঘর্ষে নি/হত ৩
এনসিপির এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আ/গুন
ড্রেনের জায়গা দখল করে স্থাপনা নির্মাণ করলে উচ্ছেদ: সিসিক প্রশাসক