বই উৎসবই হচ্ছে সরকারের অন্যতম সফলতা বলে মন্তব্য করেছেন গোয়াইনঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান ফারুক আহমেদ।
তিনি বলেন, প্রধান মন্ত্রী শেখ হাসিনা ২০৪১ সালে যে স্মার্ট বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যাক্ত করেছেন তার প্রথম ধাপই হলো বছরের প্রথম দিনে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেয়া৷
আজ ১ জানুয়ারি সকাল ১০ঘটিকায় গোয়াইনঘাট আদর্শ সরকারী প্রাথমিক বিদ্যালয়ে বই উৎসবে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন গোয়াইনঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সিলেট জেলা আওয়ামীলীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য ফারুক আহমদ ৷
বিশেষ অথিতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার সিদ্ধার্থ ভৌমিক বলেন, সরকার বছরের প্রথম দিনই যে তোমাদের হাতে বই তুলে দিচ্ছে তার একটিই মাত্র কারন হচ্ছে যাতে তোমাদের পড়াশুনা বিঘ্ন না ঘটে ,তোমরা যাতে সঠিকভাবে পড়াশুনা করে আগামীর স্মার্ট বাংলাদেশ গড়তে গুরুত্বপুর্ণ ভুমিকা রাখতে পার ৷
গোয়াইনঘাট আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি নজরুল ইসলামের সভাপতিত্ত্বে এবং সহকারি শিক্ষক মোস্তাক আহমদের পরিচালনায় বই উৎসবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা সহকারি কমিশনার ভূমি তানভীর হোসেন ,গোয়াইনঘাট সরকারি কলেজের অধ্যক্ষ ফজলুল হক ,থানা অফিসার ইনচার্জ রফিকুল ইসলাম,সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম রব্বানী সুমন ,মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আব্দুল হক,উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ,প্রাথমিক শিক্ষা অদিদপ্তরের সহকারি প্রাথমিক শিক্ষা অফিসার আশরাফুল আলম ,প্রধান শিক্ষক ফরিদা বেগম ৷বই উৎসব সভায় উপস্থিত ছিলেন গোয়াইনঘাট সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিরাজুল ইসলাম,ইমরান আহমদ বালিকা বিদ্যালয় ও কলেজের গভর্নিংবডির সদস্য নিত্যানন্দ দাস নিতাই সহ বিদ্যালয়ের সহকারি শিক্ষক শিক্ষিকা ও অভিভাবকবৃন্দ ৷
জৈন্তাবার্তা/এমকে




