যুদ্ধদিনের ‘আত্মস্মৃতি’ গ্রন্থের মোড়ক উন্মেচন অনুষ্ঠানে বীর প্রতিকের প্রশংসা
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৮:২৯ পূর্বাহ্ন

যুদ্ধদিনের ‘আত্মস্মৃতি’ গ্রন্থের মোড়ক উন্মেচন অনুষ্ঠানে বীর প্রতিকের প্রশংসা

জৈন্তা বার্তা প্রতিবেদক

প্রকাশিত: ০১/০১/২০২৪ ০৭:২৪:৪৬ পূর্বাহ্ন

যুদ্ধদিনের ‘আত্মস্মৃতি’ গ্রন্থের মোড়ক উন্মেচন অনুষ্ঠানে বীর প্রতিকের প্রশংসা

ঢাকাদক্ষিনে মোড়ক উন্মেচন অনুষ্ঠানে অতিথিবৃন্দ।


আবদুল মালেক বীর প্রতীক এক পরিক্ষিত দেশপ্রেমিক যোদ্ধা। যিনি মুক্তিযুদ্ধে নিজের দেহ থেকে রক্ত ঝরিয়েছেন। বর্তমানেও দেশের জন্য মানুষের জন্য নিরবে নিভৃতে কাজ করছেন। সমাজে এরকম মানুষ খুবই কম দেখা যায়। এরকম দেশপ্রেমিকদের কদর সমাজে যত হবে সমাজ তত সমৃদ্ধ হবে। গুণী মাুনষের কদর করলে আরও গুণীজন জন্মাবে। যে সমাজে গুণীজনের কদর নেই সে সমাজে গুণীজন জন্মায় না।

সিলেটের যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আবদুল মালেক বীর প্রতীকের লেখা ও সাংবাদিক মো. ফয়ছল আলমের উদ্যোগ ও সম্পাদনায় প্রকাশিত গ্রন্থ ‘যুদ্ধদিনের আত্মস্মৃতি গ্রন্থে’র দ্বিতীয় সংস্করণের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে বক্তারা উপরোক্ত কথাগুলো বলেন। গোলাপগঞ্জ উপজেলার ঢাকাদক্ষিণ ডাক বাংলোয় অনুষ্টিত এ অনুষ্ঠাানে প্রধান অতিথি ছিলেন গোলাপগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুর শাফি চৌধূরী এলিম।  আমন্ত্রিত প্রধান আলোচক ছিলেন সিলেট জেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের কমান্ডার সুব্রত চক্রবর্তী জুয়েল। বিশেষ অতিথি ছিলেন সিলেট মহানগর কমান্ডের সাবেক কমান্ডার ভবতোষ রায় বর্মন রানা, সিলেট কৃষি বিশ্ব বিদ্যালয়ের রেজিষ্ট্রার বদরুল ইসলাম শোয়েব, ঢাকাদক্ষিন বহুমুখি উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ রেজাউল আমিন, ঢাকাদক্ষিন বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের সহকারী অধ্যাপক শাহিদ খান, গোলাপগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের প্রতিষ্ঠাতা সভাপতি গোলাম দস্তগীর খান ছামিন। আলোচনায় অংশ নেন বিশিষ্ট রাজনীতিক শাহাব উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা শূভেন্দু দাশ। স্বাগত বক্তব্য রাখেন ঢাকাদক্ষিণ ইউপির সাবেক সদস্য সেলিম আহমদ। অনুষ্ঠানের শুরুতে বইয়ের উপর মুল প্রবন্ধ উপস্থাপন করেন বিশিষ্ট লেখক,শিক্ষাবিদ এডভোকেট এম এ মালিক। 

আলোচনাকালে বক্তারা বলেন, গোলাপগঞ্জে কৃতিসন্তান আবদুল মালেক বীর প্রতীক তার কর্মের মাধ্যমে এলাকার মুখ উজ্জ্বল করছেন। তাঁর যুদ্ধ দিনের স্মৃতিগুলো পুস্তক আকারে বের করে নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধ সম্পর্কে জানার সুযোগ করে দিয়েছেন। এ গ্রন্থটি মলাটবন্দী করার উদ্যোগ নেয়ায় সাংবাদিক মো. ফয়ছল আলমকেও ধন্যবাদ জানান অতিথিবৃন্দ। তারা সকলেই এই মুক্তিযোদ্ধাকে তাঁর দেশপ্রেম ও সমাজসেবার প্রশংসা করেন। সকলেই বইটির বহুল প্রচার ও প্রসার কামনা করেন। 

উল্লেখ্য,বীর মুক্তিযোদ্ধা আবদুল মালেক বীর প্রতীকের বাড়ি গোলাপগঞ্জ উপজেলার ঢাকাদক্ষিণ ইউনিয়নের নগর গ্রামে। ২০২১ সালে তাঁর লেখা গ্রন্থ ‘যুদ্ধদিনের আত্মস্মৃতি’ গ্রন্থের প্রথম সংস্করণ বের করেছিলো পান্ডুলিপি। এবার বইটির দ্বিতীয় সংস্করণ বের করেছে প্রকাশনা সংস্থা দোআঁশ।


জৈন্তাবার্তা/জেএ



শীর্ষ সংবাদ:

সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক
জৈন্তাপুরে আরও দুই ছাত্রলীগ নেতা গ্রে/প্তার
ফারহানের জাদুকরি গোলে মুগ্ধ বাংলাদেশ, জামালের চোখ এখন পাকিস্তান ম্যাচে
জনগণের প্রত্যাশাকে প্রাধান্য দিয়ে কাজ করতে হবে: এমরান আহমদ চৌধুরী এমপি
বিয়ানীবাজারে স্ত্রী হ/ত্যা মামলায় স্বামীর মৃ/ত্যুদ/ণ্ড, খালাস অপর আসামি
সিলেটে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
গোলাপগঞ্জের নাগা মরিচ যাচ্ছে বিশ্বের বিভিন্ন দেশে
হবিগঞ্জে ডাকবাহী গাড়ির সঙ্গে ট্রাকের সং/ঘর্ষে নি/হত ৩
এনসিপির এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আ/গুন
ড্রেনের জায়গা দখল করে স্থাপনা নির্মাণ করলে উচ্ছেদ: সিসিক প্রশাসক