বিশ্বনাথে বিভিন্ন স্কুলে বই উৎসব পালন
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৮:২৯ পূর্বাহ্ন

বিশ্বনাথে বিভিন্ন স্কুলে বই উৎসব পালন

কামাল আহমদ মুন্না, বিশ্বনাথ প্রতিনিধি

প্রকাশিত: ০১/০১/২০২৪ ০৭:৩৭:২৪ পূর্বাহ্ন

বিশ্বনাথে বিভিন্ন স্কুলে বই উৎসব পালন

বিশ্বনাথে বিভিন্ন স্কুলে বই উৎসব পালন।


প্রতি বছরের ন্যায় এবারও নতুন বছরের প্রথম দিনে কেন্দ্রীয়ভাবে বই বিতরণ উৎসব করছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। 

রেওয়াজ অনুযায়ী ৩১ শে ডিসেম্বর রবিবার  প্রাক-প্রাথমিক, প্রাথমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের হাতে বই তুলে দিয়ে মাননীয় প্রধানমন্ত্রী তার কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে পাঠ্যপুস্তক বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন। 

এরই  ধারাবাহিকতায় আজ ১লা জানুয়ারী ২০২৪ইং  সোমবার বিশ্বনাথ উপজেলার বিভিন্ন প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় গুলোতে বই উৎসব পালন করেছে।

উপজেলার লামাকাজী, খাজাঞ্চী, অলংকারী, রামপাশা, দৌলতপুর, বিশ্বনাথ, দেওকলস ও দশঘর ইউনিয়নে ব্যাপক উৎসাহ উদ্দীপনায় বই উৎসব পালনের খবর পাওয়া গেছে। বিভিন্ন আয়োজনের মাধ্যমে উৎসব উদযাপনের মধ্যে রয়েছে উপজেলার রামসুন্দর অগ্রগামী, উত্তর বিশ্বনাথ, রাগীব রাবেয়া,, আল আজম, দৌলতপুর আদর্শ স্কুল এন্ড কলেজ, প্রগতি উচ্চ বিদ্যালয়, চাউলধনি স্কুল এন্ড কলেজ, দশপাইকা আনরপুর সরকারী প্রাথমিক বিদ্যালিয়, ধনপুর, চারিগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়, কান্দিগ্রাম, তেলিকোনা, চন্দ্রগ্রাম, জয়নগর, বন্ধুয়া সরকারী স্কুল সহ একাধিক স্কুলে নতুন বই বিতরন করা হয়৷ 

বই বিতরণে উপজেলা প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক, সামাজিক, স্কুল শিক্ষক, ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ, অভিভাবক ও সুশীল সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

জৈন্তাবার্তা/জেএ



শীর্ষ সংবাদ:

সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক
জৈন্তাপুরে আরও দুই ছাত্রলীগ নেতা গ্রে/প্তার
ফারহানের জাদুকরি গোলে মুগ্ধ বাংলাদেশ, জামালের চোখ এখন পাকিস্তান ম্যাচে
জনগণের প্রত্যাশাকে প্রাধান্য দিয়ে কাজ করতে হবে: এমরান আহমদ চৌধুরী এমপি
বিয়ানীবাজারে স্ত্রী হ/ত্যা মামলায় স্বামীর মৃ/ত্যুদ/ণ্ড, খালাস অপর আসামি
সিলেটে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
গোলাপগঞ্জের নাগা মরিচ যাচ্ছে বিশ্বের বিভিন্ন দেশে
হবিগঞ্জে ডাকবাহী গাড়ির সঙ্গে ট্রাকের সং/ঘর্ষে নি/হত ৩
এনসিপির এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আ/গুন
ড্রেনের জায়গা দখল করে স্থাপনা নির্মাণ করলে উচ্ছেদ: সিসিক প্রশাসক