ছবি : নিজস্ব
বছরের প্রথম দিনে জকিগঞ্জ উপজেলায় সব শিক্ষাপ্রতিষ্ঠানে একযোগে আনন্দোৎসবে শুরু হয়েছে বই উৎসব। জকিগঞ্জে আনুষ্ঠানিকভাবে বই বিতরণ উৎসবের উদ্বোধন করা হয়েছে।
সোমবার (১ জানুয়ারি) জকিগঞ্জ শহরের ভরণ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে বই বিতরণ উৎসবের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আফসানা তাসলিম।
উদ্বোধনকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, বছরের প্রথম দিন তিন কোটি ৮১লাখ শিক্ষার্থীর মাঝে নতুন বই বিতরণ বিশ্বে এটি অনন্য উদাহরণ। এটি সম্ভব হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঐকান্তিক প্রচেষ্টার কারণে।
উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ এমদাদুল হকের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলার রিসোর্স সেন্টারে ইন্সটাক্টর মোহাম্মদ আবুল মাসুদ, সহকারী শিক্ষা অফিসার মাসুম আহমদ, সহকারী শিক্ষা অফিসার জুবায়ের আহমদ স্কুল ম্যানেজিং কমিটির সদস্য সহ শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন
এম সি




