সিলেটের ৯টি আসনে জয়ের পথে নৌকা
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৮:২৯ পূর্বাহ্ন

সিলেটের ৯টি আসনে জয়ের পথে নৌকা

জৈন্তা বার্তা প্রতিবেদক

প্রকাশিত: ০১/০১/২০২৪ ০৮:৪২:৪২ পূর্বাহ্ন

সিলেটের ৯টি আসনে জয়ের পথে নৌকা

সিলেটের ৯টি আসনে জয়ের পথে নৌকা।


জাতীয় নির্বাচনের সিলেট বিভাগের ৯টি আসনে আওয়ামী লীগের নৌকা জয়ের পথে তেমন বাধা নেই। এর অধিকাংশ আসনে দলটির কোনো নেতা স্বতন্ত্র প্রার্থী না হওয়ায় এবং ছোট ছোট রাজনৈতিক দলের প্রার্থীরা পিছিয়ে থাকায় সরকারি দলের প্রার্থীরা আছেন বেশ ফুরফুরে। আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির কয়েকজন শীর্ষ নেতার কাছ থেকে পাওয়া আসনভিত্তিক পর্যালোচনায় এমন তথ্য মিলেছে। প্রায় একই ধরনের তথ্য দিয়েছেন সরকারি দলের বেশ কয়েকজন কেন্দ্রীয় ও স্থানীয় নেতা। তাদের অনেকেই ইতোমধ্যে উল্লেখযোগ্যসংখ্যক নির্বাচনী এলাকা পরিদর্শন করে এসেছেন। এ ছাড়া স্থানীয় প্রতিনিধিদের তথ্য বিশ্লেষণেও পাওয়া গেছে এমন আভাস।

আওয়ামী লীগের কয়েকজন নীতিনির্ধারক নেতা জানিয়েছেন, ৭ জানুয়ারির নির্বাচনে দলের ১১৮ প্রার্থীর বিজয় প্রায় নিশ্চিত। এসব আসনে আওয়ামী লীগের প্রতিদ্বন্দ্বী বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থী ভোটের লড়াইয়ে অনেকটাই পিছিয়ে রয়েছেন। এ কারণে এসব আসনে নির্বাচনী প্রতিযোগিতা নেই বললেই চলে। এ সুযোগে অনেক প্রার্থী পাশের নির্বাচনী এলাকায় গিয়ে নৌকার প্রার্থীর পক্ষে প্রচারণা চালাচ্ছেন।

খোঁজ নিয়ে জানা গেছে, ওই ৯টি আসনে আওয়ামী লীগ প্রার্থীর অনেকেই নিজেদের পছন্দের স্বতন্ত্র প্রার্থী দাঁড় করিয়েছেন। এই স্বতন্ত্র প্রার্থীদের কেউ কেউ তাদের ব্যক্তিগত কর্মকর্তার দায়িত্ব পালন করছেন। কেউ কেউ নিকটাত্মীয়। নির্বাচনী এলাকায় এসব স্বতন্ত্র প্রার্থীর কোনো অবস্থান নেই। এমনকি নির্বাচনী এলাকায় তাদের তেমন পোস্টারও খুঁজে পাওয়া যাচ্ছে না। ফলে আসনগুলোতে নৌকার বাইরে অন্য কোনো প্রতীকের পোস্টার খুব একটা চোখে পড়ছে না।

সিলেট বিভাগে আওয়ামী লীগের নিরাপদ আসনের মধ্যে রয়েছে– সুনামগঞ্জ-৩, সুনামগঞ্জ-৫, সিলেট-১, সিলেট-৪, মৌলভীবাজার-১, মৌলভীবাজার-৩, মৌলভীবাজার-৪, হবিগঞ্জ-২, হবিগঞ্জ-৩।

সুনামগঞ্জ-৩ আসনে তৃণমূল বিএনপির নেতা ও সাবেক এমপি শাহীনুর পাশা চৌধুরী প্রার্থী হলেও এখন পর্যন্ত খুব একটা ঝুঁকিতে পড়েননি পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান এমপি। সুনামগঞ্জ-৫ আসনে বর্তমান এমপি মুহিবুর রহমান মানিকের বিরুদ্ধে স্বতন্ত্র প্রার্থী দলের জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক শামীম আহমদ চৌধুরী। এখানে আওয়ামী লীগ প্রার্থী এগিয়ে আছেন।


দলের স্বতন্ত্র প্রার্থী না থাকায় নির্ভার সিলেট-১ আসনে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন এমপি, সিলেট-৪ আসনে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ এমপি, মৌলভীবাজার-১ আসনে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী শাহাব উদ্দিন এমপি, মৌলভীবাজার-৩ আসনে জিল্লুর রহমান এবং মৌলভীবাজার-৪ আসনে বর্তমান এমপি উপাধ্যক্ষ আব্দুস শহীদ। বর্তমান এমপি আবদুল মজিদ খান দলের স্বতন্ত্র প্রার্থী হলেও হবিগঞ্জ-২ আসনে এগিয়ে আছেন দলের জেলা শাখার আইনবিষয়ক সম্পাদক ময়েজ উদ্দিন শরীফ রুয়েল। হবিগঞ্জ-৩ আসনে এগিয়ে জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আবু জাহির এমপি।

জৈন্তাবার্তা/জেএ



শীর্ষ সংবাদ:

সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক
জৈন্তাপুরে আরও দুই ছাত্রলীগ নেতা গ্রে/প্তার
ফারহানের জাদুকরি গোলে মুগ্ধ বাংলাদেশ, জামালের চোখ এখন পাকিস্তান ম্যাচে
জনগণের প্রত্যাশাকে প্রাধান্য দিয়ে কাজ করতে হবে: এমরান আহমদ চৌধুরী এমপি
বিয়ানীবাজারে স্ত্রী হ/ত্যা মামলায় স্বামীর মৃ/ত্যুদ/ণ্ড, খালাস অপর আসামি
সিলেটে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
গোলাপগঞ্জের নাগা মরিচ যাচ্ছে বিশ্বের বিভিন্ন দেশে
হবিগঞ্জে ডাকবাহী গাড়ির সঙ্গে ট্রাকের সং/ঘর্ষে নি/হত ৩
এনসিপির এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আ/গুন
ড্রেনের জায়গা দখল করে স্থাপনা নির্মাণ করলে উচ্ছেদ: সিসিক প্রশাসক