সিলেটে ছাত্রদলের ৫ নেতাকর্মী গ্রেফতার
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৮:২৯ পূর্বাহ্ন

সিলেটে ছাত্রদলের ৫ নেতাকর্মী গ্রেফতার

জৈন্তা বার্তা প্রতিবেদক

প্রকাশিত: ০১/০১/২০২৪ ১১:০৭:২৩ পূর্বাহ্ন

সিলেটে ছাত্রদলের ৫ নেতাকর্মী গ্রেফতার

প্রতিকী ছবি


সিলেটে ছাত্রদলের পাঁচ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার দুপুরে নগরীর জেলরোডে প্রতিবন্ধকতা সৃষ্টির অভিযোগে তাদের গ্রেফতার করা হয় বলে জানান কোতোয়ালি মডেল থানার ওসি মোহাম্মদ মঈন উদ্দিন।

আটকরা হলেন- সিলেট জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ও মদন মোহন কলেজ ছাত্রদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক আফজল হোসেন, ছাত্রদলকর্মী শাহিন আহমদ, অনিক আহমদ, সজিব আরেফিন ও মাহদি রাফি।

এ বিষয়ে সিলেট জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দিনার বলেন, গ্রেপ্তার করে ছাত্রদলের অগ্রযাত্রাকে থামানো যাবে না। গণতন্ত্র মুক্তির আন্দোলনে ছাত্রদল রাজপথে ছিল, রাজপথে থাকবে।

সিলেট মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার আজবাহার আলী শেখ বলেন, রাস্তায় প্রতিবন্ধকতা করার দায়ে ছাত্রদলের পাঁচ নেতাকে আটক করা হয়েছে। সোমবার বিকেলে আদালতের মাধ্যমে তাদের জেলহাজতে পাঠানো হয়েছে।

উল্লেখ্য, আটকের পর মেট্রোপলিটন পুলিশ আইনে তাদের গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।

জৈন্তাবার্তা/জেএ



শীর্ষ সংবাদ:

সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক
জৈন্তাপুরে আরও দুই ছাত্রলীগ নেতা গ্রে/প্তার
ফারহানের জাদুকরি গোলে মুগ্ধ বাংলাদেশ, জামালের চোখ এখন পাকিস্তান ম্যাচে
জনগণের প্রত্যাশাকে প্রাধান্য দিয়ে কাজ করতে হবে: এমরান আহমদ চৌধুরী এমপি
বিয়ানীবাজারে স্ত্রী হ/ত্যা মামলায় স্বামীর মৃ/ত্যুদ/ণ্ড, খালাস অপর আসামি
সিলেটে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
গোলাপগঞ্জের নাগা মরিচ যাচ্ছে বিশ্বের বিভিন্ন দেশে
হবিগঞ্জে ডাকবাহী গাড়ির সঙ্গে ট্রাকের সং/ঘর্ষে নি/হত ৩
এনসিপির এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আ/গুন
ড্রেনের জায়গা দখল করে স্থাপনা নির্মাণ করলে উচ্ছেদ: সিসিক প্রশাসক