প্রতিবন্ধকতা সৃষ্টির অভিযোগে গ্রেফতার দেখিয়ে সিলেট জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আফজল হোসেনসহ আটক ৫ নেতাকর্মীকে কারাগারে প্রেরণ করা হয়েছে
মঙ্গলবার (২ জানুয়ারি) দুপুর ১২ টার দিকে সিলেট মহাগনর পুলিশের উপকমিশনার আজবাহার আলী শেখ বিষয়টি নিশ্চিত করেছেন।
সোমবার (১ জানুয়ারি) দুপুরে নগরীর জেল রোড এলাকা থেকে তাদের আটক করা হয়। পরে বিকেলে গ্রেফতার দেখিয়ে সিলেট মেট্রোপলিটন পুলিশ তাদেরকে আদালতে সোপর্দ করে।
গ্রেফতার অন্যরা হলেন, ছাত্রদল কর্মী শাহিন আহমদ, অনিক আহমদ, সজিব আরেফিন ও মাহদি রাফি।
সিলেট কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মইন উদ্দিন জানান, আটককৃতরা রাস্তায় প্রতিবন্ধকতা করার দায়ে তাদের আটক করা হয়েছে। আটকের পর মেট্রোপলিটন পুলিশ আইনে তাঁদের গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।
জৈন্তাবার্তা/এমকে




