স্বতঃস্ফূর্ত ভোটে অংশ নিয়ে দেশের উন্নয়নে অংশীদার হওয়ার আহ্বান মন্ত্রী ইমরানের
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৮:২৯ পূর্বাহ্ন

স্বতঃস্ফূর্ত ভোটে অংশ নিয়ে দেশের উন্নয়নে অংশীদার হওয়ার আহ্বান মন্ত্রী ইমরানের

জৈন্তাপুর প্রতিনিধি

প্রকাশিত: ০২/০১/২০২৪ ০৩:০৭:৪৯ পূর্বাহ্ন

স্বতঃস্ফূর্ত ভোটে অংশ নিয়ে দেশের উন্নয়নে অংশীদার হওয়ার আহ্বান মন্ত্রী ইমরানের


আগামী ৭ই জানুয়ারি দিনব্যাপী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলমত নির্বিশেষে স্বতঃস্ফূর্ত ভাবে ভোটে অংশ নিয়ে দেশের উন্নয়ন অগ্রযাত্রায় নিজেকে অংশীদার করার আহবান জানান প্রবাসী কল্যান ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমেদ এমপি। 

২রা জানুয়ারি ( মঙ্গলবার) সকাল ১০ ঘটিকায় উপজেলার বাউরভাগ উচ্চ বিদ্যালয়ে স্হানীয় ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত এক নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। 

স্হানীয় ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি হাজী তবারক আলির সভাপতিত্বে ও  ছাত্রলীগ নেতা হাবিবুর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে মন্ত্রী ইমরান আরো বলেন,  প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন ধারাবাহিকতা মানুষের নিকট গ্রহনযোগ্যতা পেয়েছে।

তাই নিশ্চিত পরাজয় জেনে একটি পক্ষ নির্বাচনে না এসে বরং নির্বাচনকে বানচাল ও প্রশ্নবিদ্ধ করতে উঠে পড়ে লেগেছে। তিনি বলেন এ দেশের মানুষ উন্নয়নে বিশ্বাস করে।  তাই আগামি ৭ ই জানুয়ারি তিনি পরিবারের সকলকে নিয়ে ভোট কেন্দ্রে এসে ভোট প্রদানের আহবান জানান। 

এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জৈন্তাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামিলীগের সভাপতি কামাল আহমদ, সাধারণ সম্পাদক এম লিয়াকত আলি, যুগ্ম সাধারণ সম্পাদক শাহেদ আহমেদ, সাংগঠনিক সম্পাদক হানিফ মোহাম্মদ, ধর্ম বিষয়ক সম্পাদক ফরিদ উদ্দিন, উপ দপ্তর সম্পাদক জাকারিয়া মাহমুদ, উপ প্রচার সম্পাদক আব্দুর রহমান, শিক্ষা বিষয়ক সম্পাদক কামাল আহমদ   সদস্য হানিফ আহমদ, শ্রমিকলীগের সভাপতি ফারুখ আহমেদ, সাধারণ সম্পাদক শওকত আলি, যুবলীগের আহবায়ক কমিটির সদস্য সুমন আহমেদ, মাসুদ আহমেদ, সেচ্ছাসেবকলীগ নেতা আমিন আহমেদ, কৃষকলীগের যুগ্ম আহবায়ক কয়সর আহমেদ, জৈন্তাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুখ আহমেদ, আওয়ামী লীগ নেতা আলী আকবর সহ আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের   ইউনিয়ন ও ওয়ার্ডের নেতৃবৃন্দ।

পরে চার নং দরবস্ত ইউনিয়নের অন্তর্ভুক্ত খরিল নেজামুল উলুম আলিম মাদ্রাসা মাঠে অপর এক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।  উক্তো উঠান বৈঠকে স্হানীয় ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি তোতা মিয়ার সভাপতিত্বে সঞ্চালনা করেন কৃষকলীগের যুগ্ম আহবায়ক কয়সর আহমেদ।

জৈন্তাবার্তা/এমকে



শীর্ষ সংবাদ:

সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক
জৈন্তাপুরে আরও দুই ছাত্রলীগ নেতা গ্রে/প্তার
ফারহানের জাদুকরি গোলে মুগ্ধ বাংলাদেশ, জামালের চোখ এখন পাকিস্তান ম্যাচে
জনগণের প্রত্যাশাকে প্রাধান্য দিয়ে কাজ করতে হবে: এমরান আহমদ চৌধুরী এমপি
বিয়ানীবাজারে স্ত্রী হ/ত্যা মামলায় স্বামীর মৃ/ত্যুদ/ণ্ড, খালাস অপর আসামি
সিলেটে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
গোলাপগঞ্জের নাগা মরিচ যাচ্ছে বিশ্বের বিভিন্ন দেশে
হবিগঞ্জে ডাকবাহী গাড়ির সঙ্গে ট্রাকের সং/ঘর্ষে নি/হত ৩
এনসিপির এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আ/গুন
ড্রেনের জায়গা দখল করে স্থাপনা নির্মাণ করলে উচ্ছেদ: সিসিক প্রশাসক