মুহিবের নির্বাচন করতে কোনো বাধা নেই
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৮:৪৪ পূর্বাহ্ন

সিলেট-২

মুহিবের নির্বাচন করতে কোনো বাধা নেই

জৈন্তা বার্তা প্রতিবেদক

প্রকাশিত: ০২/০১/২০২৪ ০৪:১৮:০৪ পূর্বাহ্ন

মুহিবের নির্বাচন করতে কোনো বাধা নেই

ফাইল ছবি


সিলেট-২ আসনে (বিশ্বনাথ-ওসমানীনগর) স্বতন্ত্র প্রার্থী বিশ্বনাথ পৌরসভার মেয়র মুহিবুর রহমানকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের অনুমতি এবং প্রতীক বরাদ্দ দিতে হাইকোর্টের দেওয়া আদেশ স্থগিত করেননি আপিল বিভাগ।

মঙ্গলবার (২ জানুয়ারি) হাইকোর্টের আদেশের বিরুদ্ধে নির্বাচন কমিশন ও এক প্রার্থীর করা আবেদন নিষ্পত্তি করে প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে আপিল বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে নির্বাচন কমিশনের পক্ষে ছিলেন আইনজীবী ব্যারিস্টার ড. মুহাম্মদ ইয়াসিন খান। ওই আসনের বাংলাদেশ কংগ্রেসের প্রার্থী মো. জহিরের পক্ষে ছিলেন আইনজীবী খায়রুল আলম চৌধুরী। মুহিবুর রহমানের পক্ষে ছিলেন আইনজীবী শাহদীন মালিক, সঙ্গে ছিলেন এম মঞ্জুর আলম।

পরে মঞ্জুর আলম জানান, হাইকোর্টের আদেশের বিরুদ্ধে আবেদনটি নিষ্পত্তি করে দিয়েছেন। হাইকোর্টের আদেশের ওপর কোনো হস্তক্ষেপ না করায় মুহিবুরের নির্বাচন করতে কোনো বাধা নেই।

উল্লেখ্য, বিশ্বনাথ পৌরসভার বর্তমান মেয়র মুহিবুর রহমান মেয়র পদ থেকে পদত্যাগ না করেই জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হয়েছেন। তার প্রার্থিতা বাতিলের দাবিতে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে আবেদন করেছে নির্বাচন কমিশন (ইসি)।

জৈন্তাবার্তা/জেএ



শীর্ষ সংবাদ:

সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক
জৈন্তাপুরে আরও দুই ছাত্রলীগ নেতা গ্রে/প্তার
ফারহানের জাদুকরি গোলে মুগ্ধ বাংলাদেশ, জামালের চোখ এখন পাকিস্তান ম্যাচে
জনগণের প্রত্যাশাকে প্রাধান্য দিয়ে কাজ করতে হবে: এমরান আহমদ চৌধুরী এমপি
বিয়ানীবাজারে স্ত্রী হ/ত্যা মামলায় স্বামীর মৃ/ত্যুদ/ণ্ড, খালাস অপর আসামি
সিলেটে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
গোলাপগঞ্জের নাগা মরিচ যাচ্ছে বিশ্বের বিভিন্ন দেশে
হবিগঞ্জে ডাকবাহী গাড়ির সঙ্গে ট্রাকের সং/ঘর্ষে নি/হত ৩
এনসিপির এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আ/গুন
ড্রেনের জায়গা দখল করে স্থাপনা নির্মাণ করলে উচ্ছেদ: সিসিক প্রশাসক