‘নির্বাচন নিয়ে অপপ্রচার ও বানচালের ষড়যন্ত্র করে আসছে একটি মহল’
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৮:৪৩ পূর্বাহ্ন

‘নির্বাচন নিয়ে অপপ্রচার ও বানচালের ষড়যন্ত্র করে আসছে একটি মহল’

জৈন্তাপুর প্রতিনিধি

প্রকাশিত: ০২/০১/২০২৪ ০৮:৫৬:২৩ পূর্বাহ্ন

‘নির্বাচন নিয়ে অপপ্রচার ও বানচালের ষড়যন্ত্র করে আসছে একটি মহল’

ছবি : নিজস্ব


আর মাত্র কয়েকদিন পর দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহনের দিন। দিন যত ঘনিয়ে আসছে নির্বাচনে ভোটারদের আগ্রহ তত বৃদ্ধি পাচ্ছে।  এদিকে অনেকটা নিরুত্তাপ ও প্রতিযোগিতাবিহীন সংসদ নির্বাচন সিলেট -৪ আসনে হলেও নৌকার প্রার্থী ইমরান আহমদ এমপির গণসংযোগ বা প্রচারে কোন প্রকার ঘাটতি নেই।

মঙ্গলবার ( ২ জানুয়ারি ) দিনভর জৈন্তাপুরে বিভিন্ন ইউনিয়নে উঠান বৈঠক শেষে সন্ধ্যার পর উপজেলার দরবস্ত বাজারে নৌকার সমর্থনে অনুষ্ঠিত এক পথসভায় তিনি প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। দরবস্ত ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেনের সভাপতিত্বে ও উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক নগেন্দ্র কুমার সুলালের সঞ্চালনায় পথসভা ছিলো মানুষের উপস্থিতি ছিলো কানায় কানায় পূর্ণ।

এ সময় প্রধান অতিথির বক্তব্যে ইমরান আহমদ বলেন, নির্বাচন নিয়ে অপপ্রচার ও বানচালের ষড়যন্ত্র অনেকদিন ধরে একটি মহল করে আসছে। কিন্তু দিন শেষে এটাই বাস্তব যে নির্বাচনের ভোট গ্রহনের সময় এখন দরজায় কড়া নাড়ছে।

মানুষ শেখ হাসিনার উন্নয়নে বিশ্বাসী বলেই বিএনপি জামাতের নৈরাজ্যকে সমর্থন না দিয়ে নির্বাচনমুখি হয়েছে। এখন শুধু সুষ্ঠুভাবে ভোট প্রদানে ভোটার উপস্থিতি নিশ্চিত করতে সকল নেতাকর্মিদের প্রতি তিনি আহবান জানান।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জৈন্তাপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি কামাল আহমেদ, সাধারণ সম্পাদক এম লিয়াকত আলী, সহ সভাপতি এটিএম বদরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক শাহেদ আহমেদ, সাংগঠনিক সম্পাদক হানিফ মোহাম্মদ, কৃষি বিষয়ক সম্পাদক আব্দুল হক, শিক্ষা ও গবেষণা বিষয়ক সম্পাদক কামাল আহমেদ, ত্রাণ ও পূর্ণবাসন বিষয়ক সম্পাদক জালাল মেম্বার, উও প্রচার সম্পাদক আব্দুর রহমান,  উপ দপ্তর সম্পাদক  জাকারিয়া মাহমুদ,ইউনিয়ম আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নূর উদ্দিন মড়া, শ্রমিকলীগের সভাপতি ফারুখ আহমেদ, সাধারণ সম্পাদক শওকত আলি, যুবলীগের আহবায়ক আনোয়ার হোসেন, যুগ্ম আহবায়ক কুতুবউদ্দিন, কৃষকলীগের যুগ্ম আহবায়ক কয়সর আহমেদ, শামিম মেম্বার, সেচ্ছাসেবকলীগ নেতা আমিন আহমেদ, যুবলীগ সদস্য শামিম আহমদ, রুবেল শরীফ, শাহীন আহমেদ সহ ইউনিয়ন আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

এম সি



শীর্ষ সংবাদ:

সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক
জৈন্তাপুরে আরও দুই ছাত্রলীগ নেতা গ্রে/প্তার
ফারহানের জাদুকরি গোলে মুগ্ধ বাংলাদেশ, জামালের চোখ এখন পাকিস্তান ম্যাচে
জনগণের প্রত্যাশাকে প্রাধান্য দিয়ে কাজ করতে হবে: এমরান আহমদ চৌধুরী এমপি
বিয়ানীবাজারে স্ত্রী হ/ত্যা মামলায় স্বামীর মৃ/ত্যুদ/ণ্ড, খালাস অপর আসামি
সিলেটে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
গোলাপগঞ্জের নাগা মরিচ যাচ্ছে বিশ্বের বিভিন্ন দেশে
হবিগঞ্জে ডাকবাহী গাড়ির সঙ্গে ট্রাকের সং/ঘর্ষে নি/হত ৩
এনসিপির এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আ/গুন
ড্রেনের জায়গা দখল করে স্থাপনা নির্মাণ করলে উচ্ছেদ: সিসিক প্রশাসক