ট্রাক মার্কার বিজয় সময়ের ব্যাপার মাত্র: ডা. দুলাল
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৮:৪৪ পূর্বাহ্ন

ট্রাক মার্কার বিজয় সময়ের ব্যাপার মাত্র: ডা. দুলাল

প্রেস বিজ্ঞপ্তি

প্রকাশিত: ০২/০১/২০২৪ ১০:১১:১০ পূর্বাহ্ন

ট্রাক মার্কার বিজয় সময়ের ব্যাপার মাত্র: ডা. দুলাল

দক্ষিণ সুরমায় ডা. দুলালের পথসভা ও গণসংযোগ।


আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৩ আসনে স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী ডা. মোঃ ইহতেশামুল হক চৌধুরী দুলাল বলেছেন, ট্রাক মার্কার বিজয় এখন সময়ের ব্যাপার মাত্র। দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জের বিভিন্ন এলাকায় এবার ট্রাক প্রতীকের ভোটের জোয়ার বইছে। হুমকি-ধমকি ও পোস্টার ছেড়ার প্রতিশোধ জনগণ ব্যালটের মাধ্যমে দেবে। 

মঙ্গলবার (২ জানুয়ারি) দিনব্যাপী দক্ষিণ সুরমা উপজেলার বিভিন্ন ইউনিয়নে পথসভা ও গণসংযোগকালে তিনি একথা বলেন। 

ডা. দুলাল বলেন, ট্রাক প্রতীকের কর্মী-সমর্থকেরা কেউই অন্য কোন প্রার্থীকে কটু কথা বলবেন না। আপনারা আপনাদের মতো ট্রাকের বিজয় নিশ্চিতে কাজ করে যান। ৭ জানুয়ারি নির্ভয়ে সবাই ভোটকেন্দ্রে গিয়ে ট্রাক প্রতীকে ভোট দিয়ে বিজয় নিশ্চিত করবেন। ডা. মোঃ ইহতেশামুল হক চৌধুরী দুলাল মঙ্গলবার দিনব্যাপী উপজেলার তেতলি, লালাবাজার, মোল্লারগাও ও কামালবাজার ইউনিয়নে পথসভা ও গণসংযোগ করেন। 

এসময় দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি মোঃ আব্দুস সালাম, লালাবাজার ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান পীর মোঃ ফয়জুল হক ইকবাল, সিলেট মহানগর স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি ডা. রকিবুল হাসান জুয়েল সহ স্থানীয় বিভিন্ন স্থরের নেতা-কর্মীগণ উপস্থিত ছিলেন।

জৈন্তাবার্তা/জেএ



শীর্ষ সংবাদ:

সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক
জৈন্তাপুরে আরও দুই ছাত্রলীগ নেতা গ্রে/প্তার
ফারহানের জাদুকরি গোলে মুগ্ধ বাংলাদেশ, জামালের চোখ এখন পাকিস্তান ম্যাচে
জনগণের প্রত্যাশাকে প্রাধান্য দিয়ে কাজ করতে হবে: এমরান আহমদ চৌধুরী এমপি
বিয়ানীবাজারে স্ত্রী হ/ত্যা মামলায় স্বামীর মৃ/ত্যুদ/ণ্ড, খালাস অপর আসামি
সিলেটে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
গোলাপগঞ্জের নাগা মরিচ যাচ্ছে বিশ্বের বিভিন্ন দেশে
হবিগঞ্জে ডাকবাহী গাড়ির সঙ্গে ট্রাকের সং/ঘর্ষে নি/হত ৩
এনসিপির এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আ/গুন
ড্রেনের জায়গা দখল করে স্থাপনা নির্মাণ করলে উচ্ছেদ: সিসিক প্রশাসক