দলীয় শৃঙ্খলা পরিপন্থী কাজে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগে সিলেটের জকিগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি তোফায়েল চৌধুরীকে দলের প্রাথমিক সদস্য পদসহ সব পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
মঙ্গলবার সংবাদমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
জানা গেছে, গত কয়েক দিন আগে তোফায়েল চৌধুরী আওয়ামী লীগের নির্বাচনী মঞ্চে ওঠে বক্তব্য দিলে বিষয়টি নজরে আসে বিএনপির। এর পরিপ্রেক্ষিতে তাকে বহিষ্কার করে দলটি।
জৈন্তাবার্তা/জেএ




