সিলেটের ৪ হাজার ১২৫ কারাবন্দীর ভোটে নেই আগ্রহ
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৮:৫৬ পূর্বাহ্ন

সিলেটের ৪ হাজার ১২৫ কারাবন্দীর ভোটে নেই আগ্রহ

জৈন্তা বার্তা প্রতিবেদক

প্রকাশিত: ০৩/০১/২০২৪ ১২:০৭:১১ অপরাহ্ন

সিলেটের ৪ হাজার ১২৫ কারাবন্দীর ভোটে নেই আগ্রহ

ফাইল ছবি


আগামী রোববার দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। এবারো কারাবন্দীদের পোস্টাল ব্যালটে ভোটের ব্যবস্থা করেছে নির্বাচন কমিশন (ইসি)। তবে সিলেট কেন্দ্রীয় কারাগারে চার হাজারের বেশি বন্দীর একজনও ভোট দিতে আগ্রহী নয়। নির্দিষ্ট সময়ের মধ্যে কোনো বন্দী পোস্টাল ব্যালটে ভোট দিতে আবেদনও করেননি। এমন তথ্য জানিয়েছেন সিলেট কেন্দ্রীয় কারাগারের উপ-মহাপরিদর্শক (ডিআইজি প্রিজন) মো: ছগির মিয়া।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, কারাগারেই বন্দী সংখ্যা বাড়া-কমার মধ্য দিয়েই আছে। বর্তমানে সিলেট কেন্দ্রীয় কারাগার-১ এ বন্দী আছে প্রায় তিন হাজার জন। এর মধ্যে মহিলা ১১৭ জন ও পুরুষ ৪ হাজার ৮ জন।

পোস্টাল ব্যালটে ভোট দেয়ার আবেদনের শেষ সময় ছিল ৩০ ডিসেম্বর। বিষয়টি কারা কর্তৃপক্ষ বন্দীদের জানালেও তারা দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিতে রাজি হয়নি। নির্দিষ্ট সময়ের মধ্যে কোনো বন্দী পোস্টাল ব্যালটে ভোট দেয়ার আবেদন করেননি। এর আগে এ বিষয়ে পরিপত্র জারি করেছিল নির্বাচন কমিশন (ইসি)। গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২ এর ২৭ অনুচ্ছেদ অনুযায়ী ভোট দেয়ার সুযোগ ছিল কারা বন্দীদের।

সিলেট কেন্দ্রীয় কারাগারের ডিআইজি প্রিজন মো: ছগির মিয়া বলেন, এখানে চার হাজার ১২৫ জন বন্দী রয়েছেন। যারা ভোটার তাদের ভোট দেয়ার ব্যবস্থাও আছে। কিছু নিয়মকানুন মেনে রিটার্নিং কর্মকর্তার কাছে আবেদন করতে হয়। আমরা কারাগারে বন্দীদের জানিয়েছিলাম, কিন্তু তাদের মধ্য থেকে কেউ আবেদন করেননি। এ কারাগার থেকে কোনো বন্দী পোস্টাল ব্যালটে ভোট দিচ্ছেন না।

জৈন্তাবার্তা/জেএ



শীর্ষ সংবাদ:

সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক
জৈন্তাপুরে আরও দুই ছাত্রলীগ নেতা গ্রে/প্তার
ফারহানের জাদুকরি গোলে মুগ্ধ বাংলাদেশ, জামালের চোখ এখন পাকিস্তান ম্যাচে
জনগণের প্রত্যাশাকে প্রাধান্য দিয়ে কাজ করতে হবে: এমরান আহমদ চৌধুরী এমপি
বিয়ানীবাজারে স্ত্রী হ/ত্যা মামলায় স্বামীর মৃ/ত্যুদ/ণ্ড, খালাস অপর আসামি
সিলেটে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
গোলাপগঞ্জের নাগা মরিচ যাচ্ছে বিশ্বের বিভিন্ন দেশে
হবিগঞ্জে ডাকবাহী গাড়ির সঙ্গে ট্রাকের সং/ঘর্ষে নি/হত ৩
এনসিপির এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আ/গুন
ড্রেনের জায়গা দখল করে স্থাপনা নির্মাণ করলে উচ্ছেদ: সিসিক প্রশাসক