জৈন্তাপুরের শেষ পথসভায় মন্ত্রী ইমরান আহমদ।
যারা মহান মুক্তিযুদ্ধের পক্ষে, স্বাধীনতাকে বিশ্বাস করে তারা কখনোই ভোটের বিরুদ্ধে নয়। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে যারা প্রশ্নবিদ্ধ করতে চায় এবং অপপ্রচার চালায় তারা স্বাধীনতার বিপক্ষের শক্তি।
কথাগুলো বলেছেন প্রবাসী কল্যাণ মন্ত্রী ইমরান আহমদ এমপি। বুধবার (৩রা জানুয়ারি) বিকেল তিন ঘটিকায় জৈন্তাপুর সদরে ডাক বাংলো মাঠে এক বিশাল সর্বশেষ পথসভায় তিনি প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। এ সময় তিনি আরো বলেন, মায়ের কোলে শিশুকে পুড়িয়ে মারা গনতন্ত্র নয়। বাসে আগুন দিয়ে, ট্রেনে আগুন দিয়ে গনতন্ত্র রক্ষা করা যায় না।
লন্ডনে বসে বসে ধ্বংসাত্মক রাজনীতির মদতদাতাদের এ দেশের মানুষ আগেই বয়কট করেছে। তারা এখন শেখ হাসিনার উন্নয়নকে বিশ্বাস করে।
সে জন্য হরতাল জ্বালাও পোড়াও এর মত ধ্বংসাত্মক রাজনীতি থেকে বাঙালি সরে এসে তাদের মূল্যহীন করে ফেলেছে। এখন তারা ভোটে না যেতে মানুষকে অপপ্রচার চালিয়ে বিভ্রান্ত করার চেষ্টায়।
যার জবাব আগামী ৭ ই জানুয়ারি ভোট বিপ্লবের মাধ্যমে বাঙালি তার জবাব দিয়ে দেখিয়ে দিবে।
তিনি আরো বলেন, শেখ হাসিনার হাতে এ দেশ নিরাপদ আছে এবং থাকবে।তাই আগামী ৭ই জানুয়ারি দলমত নির্বিশেষে সকলে ভোটকেন্দ্রে গিয়ে স্বতঃস্ফূর্ত ভাবে নৌকা মার্কায় ভোট দেয়ার আহবান জানান তিনি।
জৈন্তাপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি কামাল আহমেদের সভাপতিত্বে ও উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক সিরাজুল ইসলাম ও উপ দপ্তর সম্পাদক জাকারিয়া মাহমুদের যৌথ সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট জেলা আওয়ামী লীগের সহ সভাপতি জেলা বারের পিপি এডভোকেট নিজাম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক এডভোকেট মাহফুজুর রহমান,আইন বিষয়ক সম্পাদক এডভোকেট আজমল আলি, দপ্তর সম্পাদক আখতারুজ্জামান চৌধুরী জগলু, জেলা আওয়ামী লীগ সদস্য গোলাপ মিয়া, গোয়াইনঘাট উপজেলা পরিষদ চেয়ারম্যান ফারুখ আহমেদ, গোয়াইনঘাট উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া হেলাল, কম্পানিগন্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আফতাব আলি কালা, জৈন্তাপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম লিয়াকত আলী, সহ সভাপতি বীরমুক্তিযোদ্ধা যাদবময় বিশ্বাস, যুগ্ম সাধারণ সম্পাদক শাহেদ আহমেদ, গোয়াইনঘাট উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সুভাষ চন্দ্র পাল ছানা, ডৌবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নিজাম উদ্দিন, জৈন্তাপুর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হানিফ মোহাম্মদ, এম এ রাজ্জাক রাজা, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক জহির রায়হান, শ্রমিকলীগ সভাপতি ফারুখ আহমেদ, সাধারণ সম্পাদক শওকত আলি, যুবলীগের আহবায়ক আনোয়ার হোসেন, যুগ্ম আহবায়ক কুতুবউদ্দিন ও শাহীনুর রহমান, সেচ্ছাসেবকলীগের সভাপতি মন্জুর এলাহী সম্রাট, সাধারণ সম্পাদক ইমাম উদ্দিন, কৃষকলীগের যুগ্ম আহবায়ক কয়সর আহমেদ সহ বিভিন্ন ইউনিয়ন আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
জৈন্তাবার্তা/জেএ




