জৈন্তাপুরে নৌকার পথসভায় যুবলীগের পাঁচশতাধিক নেতাকর্মীর যোগদান
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৮:৪৫ পূর্বাহ্ন

জৈন্তাপুরে নৌকার পথসভায় যুবলীগের পাঁচশতাধিক নেতাকর্মীর যোগদান

সাইফুল ইসলাম বাবু, জৈন্তাপুর প্রতিনিধি

প্রকাশিত: ০৩/০১/২০২৪ ০৯:০০:২৬ পূর্বাহ্ন

জৈন্তাপুরে নৌকার পথসভায় যুবলীগের পাঁচশতাধিক নেতাকর্মীর যোগদান

ছবি : নিজস্ব


দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জৈন্তাপুর উপজেলায় ক্ষমতাসীন আওয়ামী লীগ সমর্থিত পদপ্রার্থী ইমরান আহমদ এর পক্ষে সর্বশেষ পথসভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার ( ৩রা জানুয়ারি)  বেলা তিন ঘটিকার সময় উপজেলা সদরে ডাক বাংলো মাঠে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ও সিলেট -৪ আসনের নৌকার প্রার্থী ইমরান আহমদ।

এদিকে শেষ পথসভার দিন উপজেলার ছয়টি ইউনিয়ন থেকে আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের খন্ড খন্ড মিছিল নিয়ে পথসভায় যোগদান করেন নেতাকর্মীরা।

তবে সবচেয়ে বড় ও উল্লেখযোগ্য মিছিল ছিলো জৈন্তাপুর উপজেলা যুবলীগের ব্যনারে। উপজেলা যুবলীগের ব্যনারের ছয়টি ইউনিয়ন থেকে প্রায় পাঁচশতাধিক নেতাকর্মী  বিশাল এক মিছিল নিয়ে পথসভায় যোগদান করেন ।

জৈন্তাপুর উপজেলা যুবলীগের আহবায়ক আনোয়ার হোসেন ও যুগ্ম আহবায়ক শাহীনুর রহমানের নেতৃত্বে উপজেলার লামাপাড়া এলাকা হতে সিলেট তামাবিল মহাসড়ক ধরে মিছিলটি পথসভাস্হলে এসে উপস্থিত হয়। এ সময় প্রত্যেক নেতাকর্মীদের মাথায় হলুদ ফিতা  বাঁধা অবস্থায় সুশৃঙ্খল ভাবে মিছিলটি সম্পন্ন করে।

এ সময় মিছিলে আরো উপস্থিত ছিলেন জৈন্তাপুর উপজেলা যুবলীগের আহবায়ক কমিটির সদস্য এবাদুর রহমান, সুমন আহমেদ, নিক্সন রায়,  নির্মল দেবনাথ, শামিম আহমদ, সাইফুল ইসলাম বাবু, সুলতান মাহবুব টিটন ইউনিয়ন যুবলীগের সভাপতি আব্দুল কুদ্দুস, নজরুল ইসলাম, শামিম আহমদ, আজির উদ্দিন, সাধারণ সম্পাদক তোফায়েল শাহীন, আবুল খায়ের তালেব, আব্দুল খালিক মহালদার, শাহিন ফেরদৌস  সহ বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ডের যুবলীগ নেতাকর্মীরা।

এম সি



শীর্ষ সংবাদ:

সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক
জৈন্তাপুরে আরও দুই ছাত্রলীগ নেতা গ্রে/প্তার
ফারহানের জাদুকরি গোলে মুগ্ধ বাংলাদেশ, জামালের চোখ এখন পাকিস্তান ম্যাচে
জনগণের প্রত্যাশাকে প্রাধান্য দিয়ে কাজ করতে হবে: এমরান আহমদ চৌধুরী এমপি
বিয়ানীবাজারে স্ত্রী হ/ত্যা মামলায় স্বামীর মৃ/ত্যুদ/ণ্ড, খালাস অপর আসামি
সিলেটে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
গোলাপগঞ্জের নাগা মরিচ যাচ্ছে বিশ্বের বিভিন্ন দেশে
হবিগঞ্জে ডাকবাহী গাড়ির সঙ্গে ট্রাকের সং/ঘর্ষে নি/হত ৩
এনসিপির এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আ/গুন
ড্রেনের জায়গা দখল করে স্থাপনা নির্মাণ করলে উচ্ছেদ: সিসিক প্রশাসক