শফিক চৌধুরী এমপি নির্বাচিত হলে প্রধানমন্ত্রী তাঁকে ‘মন্ত্রী’ করবেন: আনোয়ারুজ্জামান
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৮:৪৪ পূর্বাহ্ন

শফিক চৌধুরী এমপি নির্বাচিত হলে প্রধানমন্ত্রী তাঁকে ‘মন্ত্রী’ করবেন: আনোয়ারুজ্জামান

কামাল আহমদ মুন্না, বিশ্বনাথ প্রতিনিধি

প্রকাশিত: ০৩/০১/২০২৪ ০৯:৫২:০৯ পূর্বাহ্ন

শফিক চৌধুরী এমপি নির্বাচিত হলে প্রধানমন্ত্রী তাঁকে ‘মন্ত্রী’ করবেন: আনোয়ারুজ্জামান

ছবি : নিজস্ব


সিলেট সিটি কর্পোরেশনের মেয়র ও যুক্তরাজ্য আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আনোয়ারুজ্জামান চৌধুরী বলেন, স্বাধীনতা ও উন্নয়নের প্রতীক নৌকা। আগামী ৭ই জানুয়ারী সিলেট-২ আসনের কাঙ্খিত উন্নয়নের জন্য নৌকায় ভোট দিয়ে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরীকে নির্বাচিত করুন। এ এলাকার কাঙ্খিত উন্নয়নের জন্য ‘শফিক চৌধুরী’র কোন বিকল্প নেই। আপনাদের ভোটে শফিক চৌধুরী এমপি নির্বাচিত হওয়ার পর বাংলার সফল প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁকে ‘মন্ত্রী’ করবেন, এটা আমার বিশ্বাস। আর এতে করে আমি ও শফিক ভাই মিলে যৌথভাবে সিলেট-২ আসনের সর্বস্তরের জনসাধারণকে কাঙ্খিত উন্নয়ন উপহার দেব।

তিনি আরও বলেন, সিটি নির্বাচনে শফিক ভাই দিনরাত পরিশ্রম করে নৌকায় ভোট চেয়ে আমাকে নির্বাচিত করেছেন। ঐক্যবদ্ধ আওয়ামী লীগের বিজয় কেউ আটকাতে পারে না, তাই আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের সর্বস্তরের নেতাকর্মীদেরকে আজ থেকেই মানুষের ঘরে ঘরে গিয়ে মা-বোন’সহ সর্বস্তরের মানুষের কাছে নৌকায় ভোট ভিক্ষা চাইতে হবে।

বুধবার ৩ জানুয়ারী বিকেলে সিলেটের বিশ্বনাথে পৌর শহরের নতুন বাজার সিএনজি স্ট্যান্ডে উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত স্বাধীনতা ও উন্নয়নের প্রতীক বিশ্বনাথে ‘নৌকা’র শেষ নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

প্রধান বক্তার বক্তব্যে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-২ (বিশ্বনাথ-ওসমানীনগর) আসনের নৌকার মাঝি ও জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী বলেন, ৭ই জানুয়ারীর নির্বাচনে সিলেট-২ আসনের কাঙ্খিত উন্নয়নের জন্য আপনারা নৌকার বিজয় নিশ্চিত করুন। আমি সততা ও নিষ্ঠার সাথে আপনাদেরকে কাঙ্খিত উন্নয়ন উপহার দেব। নৌকার বিজয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র নেতৃত্বে উন্নয়ন অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।

বিশ্বনাথ উপজেলা আওয়ামী লীগের সভাপতি শাহ আসাদুজ্জামান আসাদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ফারুক আহমেদ, যুগ্ম সম্পাদক আমির আলী ও মকদ্দছ আলীর যৌথ পরিচালনায় স্বাধীনতা ওউন্নয়নের প্রতীক ‘নৌকা’র শেষ নির্বাচনী জনসভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মিছবাহ উদ্দিন সিরাজ, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি অ্যাডভোকেট শাহ ফরিদ আহমদ, অ্যাডভোকেট শাহ মোশাহিদ আলী, নাজনীন হোসেন, কার্যনির্বাহী সদস্য এএইচএম ফিরোজ আলী, যুক্তরাজ্য আওয়ামী লীগের সহ সভাপতি হরমুজ আলী, আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মুজিবুর রহমান, জনসংযোগ সম্পাদক রবিন পাল, কার্যনির্বাহী সদস্য কাউন্সিলর সাদিক চৌধুরী ফলিক, আফছর খান সাদিক, শামসাদুর রহমান রাহিন, বার্মিহাম আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মোস্তাফিজুর রহমান সেলিম, হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের উপদেষ্ঠা মন্ডলীর সদস্য ডা. নাজরা চৌধুরী, বিশ্বনাথ উপজেলার দেওকলস ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফখরুল আহমদ মতছিন, যুক্তরাজ্য যুবলীগের সহ সভাপতি মোহাম্মদ আলী মজনু, সদস্য মিজানুর রহমান, এনআরবি ব্যাংকের ডাইরেক্টর মনির মিয়া, প্রবাসী মাহবুব মিয়া, রাজু খান, হাজী মফিজ আলী বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের অধ্যক্ষ নেহারুন নেছা।

সভার শুরুতে কোরআন তেলাওয়াত করেন ছাত্রলীগ নেতা শেখ মিলাদ আহমদ শাহীন ও গীতাপাঠ করেন উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য জয়ন্ত আচার্য্য এবং স্বাগত বক্তব্য রাখেন উপজেলার খাজাঞ্চী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরশ আলী গণি। এসময় অনুষ্ঠানগুলোতে আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণী-পেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এম সি



শীর্ষ সংবাদ:

সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক
জৈন্তাপুরে আরও দুই ছাত্রলীগ নেতা গ্রে/প্তার
ফারহানের জাদুকরি গোলে মুগ্ধ বাংলাদেশ, জামালের চোখ এখন পাকিস্তান ম্যাচে
জনগণের প্রত্যাশাকে প্রাধান্য দিয়ে কাজ করতে হবে: এমরান আহমদ চৌধুরী এমপি
বিয়ানীবাজারে স্ত্রী হ/ত্যা মামলায় স্বামীর মৃ/ত্যুদ/ণ্ড, খালাস অপর আসামি
সিলেটে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
গোলাপগঞ্জের নাগা মরিচ যাচ্ছে বিশ্বের বিভিন্ন দেশে
হবিগঞ্জে ডাকবাহী গাড়ির সঙ্গে ট্রাকের সং/ঘর্ষে নি/হত ৩
এনসিপির এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আ/গুন
ড্রেনের জায়গা দখল করে স্থাপনা নির্মাণ করলে উচ্ছেদ: সিসিক প্রশাসক