জকিগঞ্জে গভীর রাতে সাদা পোশাকে নৌকা সমর্থককে তুলে নেয়ার অভিযোগ
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৮:৫৫ পূর্বাহ্ন

জকিগঞ্জে গভীর রাতে সাদা পোশাকে নৌকা সমর্থককে তুলে নেয়ার অভিযোগ

জৈন্তা বার্তা প্রতিবেদক

প্রকাশিত: ০৩/০১/২০২৪ ০৯:৫৭:১৪ পূর্বাহ্ন

জকিগঞ্জে গভীর রাতে সাদা পোশাকে নৌকা সমর্থককে তুলে নেয়ার অভিযোগ

ছবি : সংগৃহীত


সিলেটের জকিগঞ্জে সাদাপোশাকে নৌকার দুই সমর্থককে উঠিয়ে নেয়ার অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার (২ জানুয়ারি) দিবাগত রাত ২টার দিকে মানিকপুর ইউপির ফুলতলী গ্রামে ঘটনাটি ঘটে।

স্থানীয় সাংবাদিক আবুল খায়ের চৌধুরী বলেন, ‘রাত দুইটার দিকে সাদা পোশাকধারী লোকজন তার ছোট ভাই আলবাব হোসেন চৌধুরী ও এনায়েত চৌধুরীকে বাড়ি থেকে উঠিয়ে নিয়ে যায়। তখন তাদেরকে শারীরিক নির্যাতনও করা হয়। আমার দুই ভাই সিলেট-৫ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদের সমর্থক। তাদের বিরুদ্ধে কোনো মামলাও নেই। গভীর রাতে এমন ঘটনায় এলাকার লোকজন আতংকিত হয়ে ডাকাত-ডাকাত বলে চিৎকার করেছেন।’

তাৎক্ষণিক খবর পেয়ে জকিগঞ্জ থানা পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ বিষয়ে জকিগঞ্জ সার্কেলর অতিরিক্ত পুলিশ সুপার ইয়াহিয়া আল মামুন বলেন, আমি খবরটি শোনা মাত্রই ঘটনাস্থলে গিয়েছি। কে বা কারা তুলে নিয়েছে সেটা নিশ্চিত হতে পারি নি। এই বিষয়ে আমাদের তদন্ত অব্যাহত।

জৈন্তাবার্তা/জেএ



শীর্ষ সংবাদ:

সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক
জৈন্তাপুরে আরও দুই ছাত্রলীগ নেতা গ্রে/প্তার
ফারহানের জাদুকরি গোলে মুগ্ধ বাংলাদেশ, জামালের চোখ এখন পাকিস্তান ম্যাচে
জনগণের প্রত্যাশাকে প্রাধান্য দিয়ে কাজ করতে হবে: এমরান আহমদ চৌধুরী এমপি
বিয়ানীবাজারে স্ত্রী হ/ত্যা মামলায় স্বামীর মৃ/ত্যুদ/ণ্ড, খালাস অপর আসামি
সিলেটে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
গোলাপগঞ্জের নাগা মরিচ যাচ্ছে বিশ্বের বিভিন্ন দেশে
হবিগঞ্জে ডাকবাহী গাড়ির সঙ্গে ট্রাকের সং/ঘর্ষে নি/হত ৩
এনসিপির এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আ/গুন
ড্রেনের জায়গা দখল করে স্থাপনা নির্মাণ করলে উচ্ছেদ: সিসিক প্রশাসক