সমকামী বান্ধবীকে বিয়ে করতে সিলেটের তরুণী সাতক্ষীরায়
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৮:৫৬ পূর্বাহ্ন

সমকামী বান্ধবীকে বিয়ে করতে সিলেটের তরুণী সাতক্ষীরায়

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৪/০১/২০২৪ ০১:২২:২০ পূর্বাহ্ন

সমকামী বান্ধবীকে বিয়ে করতে সিলেটের তরুণী সাতক্ষীরায়

সমকামী বান্ধবীকে বিয়ে করতে সিলেটের তরুণী সাতক্ষীরায়।


টিকটকে পরিচয়, এরপর ইমোতে দীর্ঘদিনের সমকামিতা। অবশেষে বিবাহিত বান্ধবীর প্রেমের টানে ছুটে এসেছেন সিলেটের এক তরুণী। বর্তমানে সাতক্ষীরার কলরোয়ায় ওই গৃহবধূর বাড়িতে অবস্থান করছেন তিনি। তাদের বিয়ের ব্যবস্থা না করলে আত্মহত্যার হুমকিও দিয়েছেন তিনি।

এমন অবস্থায় তাদের নিয়ে বিপাকে পড়েছেন গৃহবধূর পরিবার। এ ঘটনায় এলাকায় তোলপাড় সৃষ্টি হয়েছে।

বুধবার (৩ জানুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে সাতক্ষীরার কলারোয়ার হেলাতলা ইউনিয়নের ব্রজবাকসা জামালের মোড় এলাকায় এমন ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, সিলেট থেকে সাতক্ষীরার কলারোয়ায় গিয়ে রুবিনা খাতুন (২৫) নামে এক গৃহবধূকে বিয়ে করে ঢাকায় নিয়ে যেতে চান সিলেটের গোয়াইনঘাট এলাকার মহিমা খাতুন (২৩)। বর্তমানে মহিমা কলারোয়ায় রুবিনার বাড়িতে অবস্থান করছেন। বিষয়টি জানাজানি হওয়ার পর তাদের বাড়িতে ভিড় জমেছে।

মহিমা খাতুন (২৩) সিলেট গোয়াইনঘাট এলাকার মুনছুর আলীর মেয়ে। আর রুবিনা খাতুন (২৫) সাতক্ষীরার কলারোয়া উপজেলার হেলাতলা ইউনিয়নের ব্রজবাকসা জামালের এলাকার আনিসুর রহমানের মেয়ে ও কলারোয়া পৌর সদরের তুলসীডাঙ্গা গ্রামের আরমান হোসেনের স্ত্রী।

কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম জানান, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে সেখানে একজন এসআইসহ পুলিশের একটি টিম পাঠানো হয়েছে।এ বিষয়ে পরে বিস্তারিত বলতে পারবো।

জৈন্তাবার্তা/জেএ



শীর্ষ সংবাদ:

সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক
জৈন্তাপুরে আরও দুই ছাত্রলীগ নেতা গ্রে/প্তার
ফারহানের জাদুকরি গোলে মুগ্ধ বাংলাদেশ, জামালের চোখ এখন পাকিস্তান ম্যাচে
জনগণের প্রত্যাশাকে প্রাধান্য দিয়ে কাজ করতে হবে: এমরান আহমদ চৌধুরী এমপি
বিয়ানীবাজারে স্ত্রী হ/ত্যা মামলায় স্বামীর মৃ/ত্যুদ/ণ্ড, খালাস অপর আসামি
সিলেটে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
গোলাপগঞ্জের নাগা মরিচ যাচ্ছে বিশ্বের বিভিন্ন দেশে
হবিগঞ্জে ডাকবাহী গাড়ির সঙ্গে ট্রাকের সং/ঘর্ষে নি/হত ৩
এনসিপির এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আ/গুন
ড্রেনের জায়গা দখল করে স্থাপনা নির্মাণ করলে উচ্ছেদ: সিসিক প্রশাসক