আচরণবিধি লঙ্ঘনে শমসের মবিনকে তলব
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৮:৫৫ পূর্বাহ্ন

আচরণবিধি লঙ্ঘনে শমসের মবিনকে তলব

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৪/০১/২০২৪ ০১:৪২:৪১ পূর্বাহ্ন

আচরণবিধি লঙ্ঘনে শমসের মবিনকে তলব


দ্বাদশ সংসদ নির্বাচনের সিলেট-২ আসনের তৃণমূল বিএনপির প্রার্থী শমসের মবিন চৌধুরীকে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে তলব করেছে নির্বাচনী অনুসন্ধান কমিটি।

বৃহস্পতিবার (৪ জানুয়ারি) নির্বাচন কমিশনের (ইসি) আইন শাখা এ তথ্য জানিয়েছে।

নির্বাচনী অনুসন্ধান কমিটি ও সিলেটের যুগ্ম জেলা জজ আল আসাদ মো. মাহমুদুল ইসলাম তাকে তলব করেন।

শমসের মু্বিনকে লেখা এ সংক্রান্ত চিঠিতে বলা হয়, শমসের মুবিন চৌধুরী দ্বাদশ সংসদ নির্বাচনে নির্বাচনী এলাকা সিলেট-৬ আসনে সোনালী আঁশ প্রতীকের প্রার্থী। তিনি গত ২ জানুয়ারি গোলাপগঞ্জ থানা বাদেশ্বর ইউনিয়নের ৭নং ওয়ার্ডে শিতেশ্বর গ্রামে এক মাহফিলে উপস্থিত থেকে প্রকাশ্যে চাঁদা বা অনুদান প্রদান করেছেন বলে অভিযোগ করা হয়। এই অভিযোগের সমর্থনে কমিটির নিকট ফেসবুক লাইভে প্রচারিত ভিডিও ডিজিটাল প্রমাণ হিসেবে উপস্থাপন করা হয়। তার এমন কাজ সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০০৮ এর ৩ নং বিধানের সুস্পষ্ট লঙ্ঘন।

জৈন্তাবার্তা/এমকে



শীর্ষ সংবাদ:

সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক
জৈন্তাপুরে আরও দুই ছাত্রলীগ নেতা গ্রে/প্তার
ফারহানের জাদুকরি গোলে মুগ্ধ বাংলাদেশ, জামালের চোখ এখন পাকিস্তান ম্যাচে
জনগণের প্রত্যাশাকে প্রাধান্য দিয়ে কাজ করতে হবে: এমরান আহমদ চৌধুরী এমপি
বিয়ানীবাজারে স্ত্রী হ/ত্যা মামলায় স্বামীর মৃ/ত্যুদ/ণ্ড, খালাস অপর আসামি
সিলেটে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
গোলাপগঞ্জের নাগা মরিচ যাচ্ছে বিশ্বের বিভিন্ন দেশে
হবিগঞ্জে ডাকবাহী গাড়ির সঙ্গে ট্রাকের সং/ঘর্ষে নি/হত ৩
এনসিপির এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আ/গুন
ড্রেনের জায়গা দখল করে স্থাপনা নির্মাণ করলে উচ্ছেদ: সিসিক প্রশাসক