সিলেটে চোরাচালানের পণ্যবোঝাই গাড়িসহ আটক ৩
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৮:৫৫ পূর্বাহ্ন

সিলেটে চোরাচালানের পণ্যবোঝাই গাড়িসহ আটক ৩

জৈন্তা বার্তা প্রতিবেদক

প্রকাশিত: ০৪/০১/২০২৪ ০৫:২৭:২৭ পূর্বাহ্ন

সিলেটে চোরাচালানের পণ্যবোঝাই গাড়িসহ আটক ৩

প্রতিকী ছবি


সিলেট ভারতীয় অবৈধ পণ্য ও একটি গাড়ি জব্ধসহ ৩ চোরাকারবারিকে আটক করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

বুধবার (৩ জানুয়ারি) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন মহানগর পুলিশের মিডিয়া কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম।

আটকরা হলেন, শ্রীমঙ্গলের উত্তর বাড়াউড়া ইউনিয়নের মো. খলিল মিয়ার ছেলে মো. আব্দুস শহীদ (২৭), ভূনবীর সাতগাওঁ ইউনিয়নের অখিল সরকারের ছেলে অসীম সরকার (২২), আশিদুন ইউনিয়নের আব্দুস শহীদ মুক্তার মিয়ার ছেলে মো. আরিফ হোসেন (১৯)।

মিডিয়া কর্মকর্তা সাইফুল ইসলাম জানান, মঙ্গলবার রাত আনুমানিক ১০টার দিকে মহানগর গোয়েন্দা বিভাগের একটি টিম গোপন সংবাদের সিলেট মহানগরের মেন্দিবাগ পয়েন্টে চেক পোস্ট বসিয়ে তাদেরকে আটক করা হয়। এসময় আসামিদের কাছ থেকে ৬৪০ প্যাকেট পাপড় জব্দ করা হয়। এসবের আনুমানিক মূল্য ১ লাখ ৩৪ হাজার ৪০০ টাকা।

এছাড়া এসব ভারতীয় অবৈধ পণ্য পরিবহনের কাজে একটি মাইক্রোবাস গাড়ি জব্দ করে ডিবি। আটকের পর আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা করা হয়।

জৈন্তাবার্তা/জেএ



শীর্ষ সংবাদ:

সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক
জৈন্তাপুরে আরও দুই ছাত্রলীগ নেতা গ্রে/প্তার
ফারহানের জাদুকরি গোলে মুগ্ধ বাংলাদেশ, জামালের চোখ এখন পাকিস্তান ম্যাচে
জনগণের প্রত্যাশাকে প্রাধান্য দিয়ে কাজ করতে হবে: এমরান আহমদ চৌধুরী এমপি
বিয়ানীবাজারে স্ত্রী হ/ত্যা মামলায় স্বামীর মৃ/ত্যুদ/ণ্ড, খালাস অপর আসামি
সিলেটে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
গোলাপগঞ্জের নাগা মরিচ যাচ্ছে বিশ্বের বিভিন্ন দেশে
হবিগঞ্জে ডাকবাহী গাড়ির সঙ্গে ট্রাকের সং/ঘর্ষে নি/হত ৩
এনসিপির এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আ/গুন
ড্রেনের জায়গা দখল করে স্থাপনা নির্মাণ করলে উচ্ছেদ: সিসিক প্রশাসক