যে কোন মুহূর্তে সিলেটের ৯টি আসনে নির্বাচন বর্জনের ঘোষণা
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৮:৫৪ পূর্বাহ্ন

যে কোন মুহূর্তে সিলেটের ৯টি আসনে নির্বাচন বর্জনের ঘোষণা

প্রেস বিজ্ঞপ্তি

প্রকাশিত: ০৪/০১/২০২৪ ০৮:১১:৫১ পূর্বাহ্ন

যে কোন মুহূর্তে সিলেটের ৯টি আসনে নির্বাচন বর্জনের ঘোষণা

যে কোন মুহূর্তে সিলেটের ৯টি আসনে নির্বাচন বর্জনের ঘোষণা


নির্বাচনে মিনার প্রতীকের প্রচার-প্রচারণায় নৌকার কর্মী-সমর্থকদের বিরুদ্ধে বাধা দেয়া, হয়রানি ও হুমকি-ধমকি দেয়া হচ্ছে বলে অভিযোগ করে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর হুমকি দিয়েছেন সিলেট বিভাগের ৯টি আসনে ইসলামী ঐক্যজোটের বিভাগীয় সমন্বয়কারী, মৌলভীবাজার জেলা শাখার সভাপতি ও মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনের এমপি প্রার্থী মাওলানা আছলাম হোছাইন রহমানী।

বৃহস্পতিবার (৪ জানুয়ারি) এক বিবৃতিতে মাওলানা আছলাম হোছাইন রহমানী বলেন, আমরা যখন মিনার প্রতীকের মিছিল বের করি, তখন বিভিন্ন স্থানে নৌকা প্রতীকের কর্মী-সমর্থকরা মিছিলের মধ্যে প্রবেশ করে নৌকা-নৌকা বলে শ্লোগান দেয়। আমাদের উঠান বৈঠক বা পথসভা চলাকালেও নৌকার প্রচারের গাড়ি আমাদের সভার সমানে দাঁড়িয়ে তাদের প্রচারণা চালায়। আমরা বাধা দিলেও তারা শোনে না।

তিনি বলেন, আমরা শঙ্কিত ও হতাশাগ্রস্ত। যেভাবে আমাদের নির্বাচনী প্রচারকাজে বাধা দেয়া হচ্ছে, তাতে আমি আশঙ্কা করছি নির্বাচনের দিন আমাদের কর্মী-সমর্থক, ভক্ত ও ভোটারদের ভোটকেন্দ্রে যেতে বাধা প্রদান করা হতে পারে। আমরা পরিস্থিতি পর্যবেক্ষণ করছি।

তিনি বলেন, আমাদেরকে নির্বিঘ্নে প্রচার-প্রচারণার সুযোগ দেয়া না হলে আমি আনুষ্ঠানিকভাবে যে কোন মুহূর্তে নির্বাচন বর্জনের ঘোষণা দেবো।

পরিস্থিতির উন্নয়ন না ঘটলে আনুষ্ঠানিকভাবে পুরো বিভাগে নির্বাচন বর্জনের ঘোষণা দেয়া হবে বলে বিবৃতিতে উল্লেখ করেন।

জৈন্তাবার্তা/জেএ



শীর্ষ সংবাদ:

সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক
জৈন্তাপুরে আরও দুই ছাত্রলীগ নেতা গ্রে/প্তার
ফারহানের জাদুকরি গোলে মুগ্ধ বাংলাদেশ, জামালের চোখ এখন পাকিস্তান ম্যাচে
জনগণের প্রত্যাশাকে প্রাধান্য দিয়ে কাজ করতে হবে: এমরান আহমদ চৌধুরী এমপি
বিয়ানীবাজারে স্ত্রী হ/ত্যা মামলায় স্বামীর মৃ/ত্যুদ/ণ্ড, খালাস অপর আসামি
সিলেটে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
গোলাপগঞ্জের নাগা মরিচ যাচ্ছে বিশ্বের বিভিন্ন দেশে
হবিগঞ্জে ডাকবাহী গাড়ির সঙ্গে ট্রাকের সং/ঘর্ষে নি/হত ৩
এনসিপির এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আ/গুন
ড্রেনের জায়গা দখল করে স্থাপনা নির্মাণ করলে উচ্ছেদ: সিসিক প্রশাসক