হুসামুদ্দিনের গাড়ি বহরে হামলা, আহত ৩
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৮:৫৫ পূর্বাহ্ন

হুসামুদ্দিনের গাড়ি বহরে হামলা, আহত ৩

জকিগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ০৪/০১/২০২৪ ০৮:১৭:১৩ পূর্বাহ্ন

হুসামুদ্দিনের গাড়ি বহরে হামলা, আহত ৩

হুসামুদ্দিনের গাড়ি বহরে হামলা, আহত ৩। ছবি : জৈন্তা বার্তা


দ্বাদশ জাতীয় নির্বাচনে সিলেট-৫ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী মাওলানা হুছামুদ্দীন চৌধুরীর গাড়ি বহরে হামলার ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার (৪ জানুয়ারি) সন্ধ্যায় জকিগঞ্জ উপজেলার শরীফগঞ্জ বাজারে এ ঘটনা ঘটে। বাদ মাগরিব জকিগঞ্জ বাজারে নির্বাচনী জনসভা শেষে কালিগঞ্জ যাওয়ার পথে অতর্কিতভাবে হামলার শিকার হয় গাড়ি বহরের একটি মিনি ট্রাক। পাশেই নৌকা প্রতীকের পথসভা চলছিল। এসময় নৌকা, নৌকা স্লোগান দিয়ে কিছু দুষ্কৃতকারী গাড়ির উপর ঝাপিয়ে পড়েন। এতে দুই যাত্রীসহ চালক আহত হন।

হামলার ঘটনায় নিন্দা জানিয়ে কর্মীদের ধৈর্য ধারণ করার জন্য বলেছেন কেটলি মার্কার প্রধান নির্বাচনী সমন্বয়ক মাওলানা মাহমুদ হাসান চৌধুরী। তিনি বলেন, আমরা চতুর্মুখী চক্রান্তের শিকার হচ্ছি। গণজোয়ার আটকাতে আমাদের কর্মীদের ভয়ভীতি প্রদর্শনের জন্যই এই হামলা করা হয়েছে। জকিগঞ্জ-কানাইঘাটের মানুষ আগামী ৭ জানুয়ারি ব্যালটের মাধ্যমে এর জবাব দিবে।

জৈন্তাবার্তা/জেএ



শীর্ষ সংবাদ:

সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক
জৈন্তাপুরে আরও দুই ছাত্রলীগ নেতা গ্রে/প্তার
ফারহানের জাদুকরি গোলে মুগ্ধ বাংলাদেশ, জামালের চোখ এখন পাকিস্তান ম্যাচে
জনগণের প্রত্যাশাকে প্রাধান্য দিয়ে কাজ করতে হবে: এমরান আহমদ চৌধুরী এমপি
বিয়ানীবাজারে স্ত্রী হ/ত্যা মামলায় স্বামীর মৃ/ত্যুদ/ণ্ড, খালাস অপর আসামি
সিলেটে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
গোলাপগঞ্জের নাগা মরিচ যাচ্ছে বিশ্বের বিভিন্ন দেশে
হবিগঞ্জে ডাকবাহী গাড়ির সঙ্গে ট্রাকের সং/ঘর্ষে নি/হত ৩
এনসিপির এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আ/গুন
ড্রেনের জায়গা দখল করে স্থাপনা নির্মাণ করলে উচ্ছেদ: সিসিক প্রশাসক