পাথর কোয়ারি ইমরান আহমদ বন্ধ করেনি, করেছে খনিজ সম্পদ মন্ত্রণালয়: ইমরান আহমদ
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৯:০৪ পূর্বাহ্ন

পাথর কোয়ারি ইমরান আহমদ বন্ধ করেনি, করেছে খনিজ সম্পদ মন্ত্রণালয়: ইমরান আহমদ

ফারুক আহমেদ, কোম্পানীগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ০৪/০১/২০২৪ ০৯:৪৭:০০ পূর্বাহ্ন

পাথর কোয়ারি ইমরান আহমদ বন্ধ করেনি, করেছে খনিজ সম্পদ মন্ত্রণালয়: ইমরান আহমদ

কোম্পানীগঞ্জে নির্বাচনী জনসভায় ইমরান আহমদ।


সিলেট-৪ (কোম্পানীগঞ্জ-জৈন্তাপুর-গোয়াইনঘাট) আসনের সংসদ সদস্য প্রার্থী প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ বলেছেন, পাথর কোয়ারি বন্ধ করেছে খনিজ সম্পদ মন্ত্রণালয়। ইমরান আহমদ বন্ধ করেনি। ওই মন্ত্রণালয় আমার অধীনে না। তবুও কোয়ারি খুলতে আমার চেষ্টা অব্যাহত আছে। প্রধানমন্ত্রীর মঞ্চে পাথর কোয়ারির কথা বলেছি। তারপরও বারবার কেন একই প্রশ্ন ওঠছে? এখানে কোন রাজনীতি আছে- বুঝি না। 

বৃহস্পতিবার (৪ জানুয়ারি ২০২৩) বিকেলে কোম্পানীগঞ্জের থানা সদর সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে নির্বাচনী জনসভায় তিনি এসব কথা বলেন। এতে সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলী আমজদ।

কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠন এ জনসভার আয়োজন করে। 

মন্ত্রী বলেন, পরিবেশ বান্ধব উপায়ে এবং সনাতন পদ্ধতিতে পাথর কোয়ারি খুলে দিতে কার্যক্রম চালিয়ে যাচ্ছি। যাতে ওখানে যেয়ে শ্রমিকরা কাজ করতে পারে। ব্যবসায়িরাও ব্যবসা করতে পারে। এটি আপনাদের কাছে আমার কমিটমেন্ট। আশা করি এই বিষয় নিয়ে আর প্রশ্ন ওঠবে না। তিনি বলেন, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকলে দেশের উন্নয়ন হয়। অন্য সরকার দেশকে পিছিয়ে দেয়। জাতির পিতার সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ স্মার্ট বাংলাদেশের পথে এগিয়ে যাচ্ছে। আওয়ামী লীগ সরকারের প্রতিনিধি হিসেবে কোম্পানীগঞ্জে ব্যাপক উন্নয়ন করেছি। আমাদের কিছু রাস্তার কাজ বাকি আছে। দইলরগাঁও-ডাকাতির বাড়ি রাস্তাটি অতি শীঘ্রই চালু করব। রাস্তাটি পুটামারা পর্যন্ত করা হবে। ভোলাগঞ্জ থেকে শাহ আরেফিন এবং ছাতক- কোম্পানীগঞ্জ রাস্তার কাজও চলমান আছে। 

উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম ও অখিল বিশ্বাসের যৌথ পরিচালনায় জনসভায় বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট নাসির উদ্দীন খান, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. আলী দুলাল, সাংগঠনিক সম্পাদক এডভোকেট মাহফুজুর রহমান, উপ-দপ্তর সম্পাদক মজির উদ্দিন, আইন বিষয়ক সম্পাদক এডভোকেট আজমল আলী, জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জয়নাল আবেদীন, অধ্যক্ষ ফজলুল হক, কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান শামীম আহমদ, জৈন্তাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল আহমদ, গোয়াইনঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান ফারুক আহমদ, কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদের সাবেক অস্থায়ী চেয়ারম্যান মো. ইয়াকুব আলী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আপ্তাব আলী কালা মিয়া, সিলেট জেলা পরিষদের সদস্য তামান্না আক্তার হেনা, ইসলামপুর পশ্চিম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী জিয়াদ আলী, সাবেক চেয়ারম্যান শাহ মোহাম্মদ জামাল উদ্দিন, তেলিখাল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী আব্দুল ওয়াদুদ আলফু মিয়া, উত্তর রনিখাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফয়জুর রহমান মাস্টার, উপজেলা যুবলীগের আহ্বায়ক হাজী আলা উদ্দিন, সাবেক আহবায়ক ইকবাল হোসেন, যুগ্ম আহ্বায়ক আব্দুর রহমান ও রাসেল আহমদ, উপজেলা ছাত্রলীগ সভাপতি উমর আলীসহ অনেকে।

জৈন্তাবার্তা/জেএ



শীর্ষ সংবাদ:

সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক
জৈন্তাপুরে আরও দুই ছাত্রলীগ নেতা গ্রে/প্তার
ফারহানের জাদুকরি গোলে মুগ্ধ বাংলাদেশ, জামালের চোখ এখন পাকিস্তান ম্যাচে
জনগণের প্রত্যাশাকে প্রাধান্য দিয়ে কাজ করতে হবে: এমরান আহমদ চৌধুরী এমপি
বিয়ানীবাজারে স্ত্রী হ/ত্যা মামলায় স্বামীর মৃ/ত্যুদ/ণ্ড, খালাস অপর আসামি
সিলেটে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
গোলাপগঞ্জের নাগা মরিচ যাচ্ছে বিশ্বের বিভিন্ন দেশে
হবিগঞ্জে ডাকবাহী গাড়ির সঙ্গে ট্রাকের সং/ঘর্ষে নি/হত ৩
এনসিপির এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আ/গুন
ড্রেনের জায়গা দখল করে স্থাপনা নির্মাণ করলে উচ্ছেদ: সিসিক প্রশাসক