কালো টাকার ছড়াছড়িতে নির্বাচনের ফলাফলে মারাত্মক প্রভাব পড়বে: মুহিব
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৯:০৪ পূর্বাহ্ন

কালো টাকার ছড়াছড়িতে নির্বাচনের ফলাফলে মারাত্মক প্রভাব পড়বে: মুহিব

প্রেস বিজ্ঞপ্তি

প্রকাশিত: ০৫/০১/২০২৪ ০১:০৯:৩৫ পূর্বাহ্ন

কালো টাকার ছড়াছড়িতে নির্বাচনের ফলাফলে মারাত্মক প্রভাব পড়বে: মুহিব

সংবাদ সম্মেলনে মুহিব।


দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের শেষ মূহুর্তে সংবাদ সম্মেলনের আয়োজন করে নানা শঙ্কা ও উৎকন্ঠার কথা জানালেন সিলেট-২ আসনের প্রার্থী, বিশ্বনাথ পৌরসভার মেয়র মুহিবুর রহমান।

বৃহস্পতিবার (৪ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টায় সিলেট নগরীর পূর্ব জিন্দাবাজারস্থ একটি অভিজাত হোটেলের হলরুমে জনকীর্ন সংবাদ সম্মেলনে এই আশঙ্কা প্রকাশ করেন তিনি।

সংবাদ সম্মেলনে মুহিবুর রহমান নির্বাচনে কালো টাকার ছড়াছড়ির আশঙ্কা প্রকাশ করে বলেন, এতে নির্বাচনের ফলাফলে মারাত্মক প্রভাব পড়বে। তিনি ব্যলেট পেপার কেন্দ্র পৌঁছানোর সময় নিয়েও উদ্বেগ প্রকাশ করেন। মুহিবুর রহমান কোন প্রকার কারসাজি না হলে জয়ের ব্যাপারে দৃঢ় আশবাদ ব্যক্ত করেন। তিনি নির্বাচনের দিন সাংবাদিকদের আন্তরিক সহযোগিতা কামনা করেন।

সংবাদ সম্মেলন ট্রাক প্রতীকের এই স্বতন্ত্র প্রার্থী মুহিব আরো বলেন, ষড়যন্ত্র করে তাকে প্রতীক দিতে নানা নাটকীয়তার আশ্রয় নেয়া হয়েছে।

তিনি আশা প্রকাশ করে বলেন, নানা প্রতিকূলতা ও প্রতিবন্ধকতার পরও সিলেট-২ আসনের বিশ্বনাথে ৮০ ভাগ এবং ওসমানীনগরে ৫০ ভাগ ভোট তিনি পাবেন। তবে তার ফলাফল ছিনতাই হওয়ারও আশঙ্কা রয়েছে বলে জানান তিনি।

তিনি বলেন, নির্বাচনে প্রার্থী হওয়ার পর থেকে তার বিরুদ্ধে নানা ষড়যন্ত্র শুরু হয়। যা আদালত পর্যন্ত গড়ায়। অনেক বাধা বিপত্তি অতিক্রম করে অবশেষে ২ জানুয়ারি মহামান্য আদালত তাঁর প্রার্থিতা বহাল রাখেন। এখন তিনি ভোটের দিন প্রশাসন সহ সকল মহলের সহযোগিতা কামনা করেন এবং মাননীয় প্রধানমন্ত্রীর সুষ্ঠু অবাধ ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের প্রতিশ্রুতিকে সাধুবাদ জানান।

জৈন্তাবার্তা/জেএ



শীর্ষ সংবাদ:

সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক
জৈন্তাপুরে আরও দুই ছাত্রলীগ নেতা গ্রে/প্তার
ফারহানের জাদুকরি গোলে মুগ্ধ বাংলাদেশ, জামালের চোখ এখন পাকিস্তান ম্যাচে
জনগণের প্রত্যাশাকে প্রাধান্য দিয়ে কাজ করতে হবে: এমরান আহমদ চৌধুরী এমপি
বিয়ানীবাজারে স্ত্রী হ/ত্যা মামলায় স্বামীর মৃ/ত্যুদ/ণ্ড, খালাস অপর আসামি
সিলেটে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
গোলাপগঞ্জের নাগা মরিচ যাচ্ছে বিশ্বের বিভিন্ন দেশে
হবিগঞ্জে ডাকবাহী গাড়ির সঙ্গে ট্রাকের সং/ঘর্ষে নি/হত ৩
এনসিপির এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আ/গুন
ড্রেনের জায়গা দখল করে স্থাপনা নির্মাণ করলে উচ্ছেদ: সিসিক প্রশাসক