সিলেটে লিফলেট বিতরণকালে বিএনপির ৪ নেতাকর্মী গ্রেপ্তার। ছবি : মোবারক হোসেন পাপ্পু
সিলেট জেলা ও মহানগর বিএনপির কর্মসূচি লিফলেট বিতরণ ও মিছিল থেকে ৪ নেতাকর্মীকে গ্রেপ্তার করে পুলিশ।
শুক্রবার (৫ জানুয়ারি) নগরীর আম্বখানা পয়েন্টে জুম্মার নামাজ শেষে এই ঘটনা ঘটে।
গ্রেপ্তারকৃতরা হলেন, জেলা বিএনপির মৎস্য বিষয়ক সম্পাদক জালাল খান, সিলেট মহানগর বিএনপি নেতা আলী হায়দার মজনু, বিএনপি নেতা আকবরসহ পরিচয় না জানা আরো একজন।
সরেজমিনে দেখা যায়, শুক্রবার বাদ জুমা নগরীর আম্বরখানা এলাকায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির, বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ডা. সাখাওয়াত হোসেন জীবন, সিলেট জেলা বিএনপির সভাপতি কাইয়ুম চৌধুরী নেতৃত্বে বিএপির নেতাকর্মীরা লিফলেট বিতরণ ও পরে মিছিলের প্রস্তুতি নেন। এসময় পুলিশ বাধা দেয় পরে ধাওয়া দিয়ে ছত্রভঙ্গ করে দেয়।
এ বিষয়ে সিলেট মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার আজবাহার আলী শেখ পিপিএম বলেন, যানবাহন বন্ধ করে বিশৃঙ্খলা সৃষ্টির দায়ে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের পুলিশের হেফাজতে রাখা হয়েছে।
জৈন্তাবার্তা/জেএ




