জৈন্তাপুরে নৌকার গণসংযোগে ব্যাপক সাড়া পেয়েছেন মন্ত্রী ইমরান
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৯:০৫ পূর্বাহ্ন

জৈন্তাপুরে নৌকার গণসংযোগে ব্যাপক সাড়া পেয়েছেন মন্ত্রী ইমরান

জৈন্তাপুর প্রতিনিধি

প্রকাশিত: ০৫/০১/২০২৪ ০৭:২৭:২০ পূর্বাহ্ন

জৈন্তাপুরে নৌকার গণসংযোগে ব্যাপক সাড়া পেয়েছেন মন্ত্রী ইমরান

ইমরান আহমদ - ফাইল ছবি


মাঝখানে একদিন তারপর রাত পোহালেই দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন।  এবারে নির্বাচনের ৪৮ ঘন্টা পূর্বেই নির্বাচন কমিশনের সিদ্ধান্ত  মোতাবেক সকল প্রকার সভা,উঠান বৈঠক, মিছিল প্রচারণা বন্ধ রাখতে নির্দেশনা প্রদান করা হয়।

সেই সিদ্ধান্ত অনুযায়ী গতকাল বৃহস্পতিবার এমপি পদপ্রার্থী সকলে প্রচার প্রচারণা বন্ধ রেখে নির্বাচনে ভোট গ্রহনের প্রস্তুতি নিচ্ছেন।

এদিকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট -৪ আসনের নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থী ইমরান আহমদ এমপির প্রতিপক্ষ তুলনামূলক কম শক্তিশালী হওয়ায় সাধারণ জনগন প্রথমে নির্বাচন নিরুত্তাপ হবে এমন ধারণা করেছিলো।

কিন্তু সব ধারণাকে পাল্টে দিয়ে সিলেট -৪ আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী প্রবাসী কল্যাণ মন্ত্রী ইমরান আহমদ সপ্তমবারের মত নির্বাচিত হওয়ার লক্ষ্যে চালিয়েছেন ব্যাপক প্রচারণা।

সিলেট -৪ সংসদীয় আসন ২৩২ এ জৈন্তাপুর উপজেলার পাশাপাশি কম্পানিগন্জ ও গোয়াইনঘাট উপজেলায় নির্ধারিত সময় অনুযায়ী পথসভা ও উঠান বৈঠক করেছেন তিনি।

এদিকে প্রতীক বরাদ্দের পরপরই এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার সিলেট সফরের শেষে গণসংযোগ ও নির্বাচনী প্রচারের লক্ষ্যে জৈন্তাপুর উপজেলার বিভিন্ন ইউনিয়ন, ওয়ার্ড ও উপজেলার বড় বড় হাট বাজার সংলগ্ন এলাকায় তিনি পথসভায় অংশ গ্রহন করেন।

নির্ধারিত দিনে বিভিন্ন গ্রামে উঠান বৈঠক অনুষ্ঠিত হলে সেখানকার স্হানীয় জনসাধারণ মন্ত্রী ইমরান আহমদের উপস্থিত হওয়ার খবরে দলে দলে এসে জোড়ো হতে থাকেন। যতগুলো উঠান বৈঠক তিনি করেছেন সবগুলোতেই আসন ছিলো পরিপূর্ণ।  প্রতিটি উঠান বৈঠকে স্হানীয় মুরুব্বি, আলেম, শিক্ষক, পেশাজীবি ব্যাক্তিদের সাথে উম্মুক্ত আলোচনা করেন।

তাছাড়া উপজেলার ক্ষুদ্র নৃ-গোষ্ঠী খাশিয়া সম্প্রদায় ও উপজেলার বিভিন্ন বাগানে কর্মরত চা শ্রমিকদের সাথে নিয়ে তিনি উঠান বৈঠক ও মত বিনিময় করেছেন। এ সময় খাশিয়া সম্প্রদায়ের মানুষ ও চা শ্রমিকেরা অতীতের মত এবারও কেন্দ্রে উপস্থিত হয়ে নৌকা প্রতীকে ভোট দিয়ে সপ্তমবারের মত তাকে নির্বাচিত করার প্রত্যয় ব্যক্ত করেন।

এ ছাড়াও ছয়টি ইউনিয়নের গুরুত্বপূর্ণ পয়েন্টে নির্ধারিত সময় পথসভায় সাধারণ জনগনের অংশগ্রহণ ছিলো চোখে পড়ার মত। গনসংযোগ শুরুর প্রথম পথসভা ২ নং জৈন্তাপুর ইউনিয়ন পরিষদের অন্তর্ভুক্ত চার নং বাংলাবাজার এলাকায় গোল চত্বরে অনুষ্ঠিত হয়েছিলো ডিসেম্বরের ২২ তারিখ। সেদিন সন্ধ্যার পর চার নং বাংলাবাজার নৌকার সমর্থনে পথসভা ছিলো কানায় কানায় পূর্ণ। এরপর ২৯শে ডিসেম্বর ৬ নং চিকনাগোল ইউনিয়নের অন্তর্ভুক্ত চিকনাগোল বাজারে বিকেল ৩টা পথসভায় মানুষের উপস্থিতি ছিলো চোখে পড়ার মত। 

একইদিন সন্ধ্যায় ফতেহপুর ইউনিয়নের অন্তর্ভুক্ত উপজেলার গুরুত্বপূর্ণ বাজার হরিপুরের পথসভায় বাজারের এক প্রান্ত ছিলো কানায় পূর্ণ।  হরিপুর বাজার এলাকায় আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের উপস্থিতিতে মিছিলে মিছিলে নেতাকর্মীরা এসে সেদিন জোড়ো হতে থাকে। 

২রা জানুয়ারি বিকেল ৩ ঘটিকায় চারিকাঠা ইউনিয়নের অন্তর্ভুক্ত চতুল বাজার সিএনজি স্ট্যান্ডের পাশে নৌকার সমর্থনে  বিশাল পথসভা অনুষ্ঠিত হয়।  এরপর সন্ধ্যা ছয় ঘটিকায় উপজেলার আরেক গুরুত্বপূর্ণ পয়েন্ট দরবস্ত বাজারে পথসভা সাপ্তাহিক হাটবার না হওয়ার সত্ত্বেও পথসভাস্হল ছিলো জনসাধারণে পরিপূর্ণ। 

সর্বশেষ ৩রা জানুয়ারি জৈন্তাপুর সদরে ডাক বাংলো মাঠে আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের উপস্থিতিতে বিশাল ও শেষ পথসভা অনুষ্ঠিত হয়।  সিলেট জেলা ও পাশ্ববর্তী দুই উপজেলার আওয়ামী লীগের সিনিয়র নেতৃবৃন্দের উপস্থিতিতে সরগরম হয়ে উঠেছিল ডাক বাংলোর পথসভা।

সবশেষে এবারের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সিলেট -৪ আসনের নৌকার প্রার্থী ইমরান আহমদ এর প্রতিপক্ষ তৃণমূল বিএনপির প্রার্থী আবুল হোসেন ও ইসলামি ঐক্যজোটের মিনার প্রতীকের প্রার্থী নাজিম উদ্দীন আহমেদ কামরান।  এবারের নির্বাচনের অপর দুই প্রার্থীর ব্যাপক পরিচিতি না থাকায় সাধারণ মানুষের একটা ধারণা ছিলো নির্বাচন হবে নিরুত্তাপ। কিন্তু আওয়ামী লীগ প্রার্থী ইমরান আহমদ এমপি কোন প্রতিপক্ষকে দূর্বল না ভেবে বরং নির্বাচনে ভোট কেন্দ্রে ভোটার উপস্থিতি বাড়াতে প্রচার প্রচারণায় রাখেন নি কোন প্রকারের ঘাটতি। 

সেই সাথে অপর দুই উপজেলায় মন্ত্রী ইমরান আহমদের গনসংযোগের দিন উপজেলা আওয়ামী লীগের সভাপতি কামাল আহমেদ ও সাধারণ সম্পাদক এম লিয়াকত আলীর নেতৃত্বে উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্হানে পথসভা অনুষ্ঠিত হয়।  সবগুলো পথসভাতে স্হানীয় পর্যায়ে আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের উপস্থিতি ছিলো সন্তোষজনক। 

এদিকে মন্ত্রী ইমরান আহমদের নির্বাচনী প্রচার প্রচারণা পাশাপাশি উপজেলার বিভিন্ন ইউনিয়নে উঠান বৈঠক ও মতবিনিময় করেছেন তার সহধর্মিণী, স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শব্দসৈনিক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপ উপাচার্য বীরমুক্তিযোদ্ধা ড. নাসরিন আহমদ।  তিনি যতগুলো উঠান বৈঠক বা মতবিনিময় সভা করেছেন সকল সভায় এলাকার স্হানীয় নারীরা সভায় এসে যোগদান করেন। প্রত্যেকটি সভায় ড. নাসরিন উপস্থিত নারীদের সাথে আলাপ করেন এবং তাদের কথা শুনেন। তিনি সকল নারীদের ৭ই জানুয়ারি ভোট কেন্দ্রে উপস্থিত হয়ে নৌকা প্রতীকে ভোট দেয়ার আহবান জানান। 

ইমরান আহমদ একজন সাদা মনের, স্বচ্ছ ও স্পষ্টবাদী মানুষ হিসেবে জৈন্তাবাসীর নিকট ব্যাপক সমাদৃত। অনিয়ম ও দূর্ণীতি তাকে কখনও স্পর্শ করতে পারে নি সেটা উপজেলার সকলের নিকট জানা। এবারে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন তিনি পুনারায় নির্বাচিত হলে সিলেট জেলায় নিজের রেকর্ড ভেঙে গড়বেন নতুন রেকর্ড।  সেই সাথে সিলেট বিভাগে সর্বোচ্চবার নির্বাচিত সংসদ সদস্য প্রয়াত সুরঞ্জিত সেনগুপ্তের পাশে লিখাবেন নিজের নাম।

জৈন্তাবার্তা/জেএ



শীর্ষ সংবাদ:

সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক
জৈন্তাপুরে আরও দুই ছাত্রলীগ নেতা গ্রে/প্তার
ফারহানের জাদুকরি গোলে মুগ্ধ বাংলাদেশ, জামালের চোখ এখন পাকিস্তান ম্যাচে
জনগণের প্রত্যাশাকে প্রাধান্য দিয়ে কাজ করতে হবে: এমরান আহমদ চৌধুরী এমপি
বিয়ানীবাজারে স্ত্রী হ/ত্যা মামলায় স্বামীর মৃ/ত্যুদ/ণ্ড, খালাস অপর আসামি
সিলেটে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
গোলাপগঞ্জের নাগা মরিচ যাচ্ছে বিশ্বের বিভিন্ন দেশে
হবিগঞ্জে ডাকবাহী গাড়ির সঙ্গে ট্রাকের সং/ঘর্ষে নি/হত ৩
এনসিপির এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আ/গুন
ড্রেনের জায়গা দখল করে স্থাপনা নির্মাণ করলে উচ্ছেদ: সিসিক প্রশাসক