জৈন্তাপুরে ৪৬টি ভোটকেন্দ্রে পৌঁছে গেছে নির্বাচনী উপকরণ। ছবি : জৈন্তা বার্তা
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগামীকাল ৭ই জানুয়ারি ভোটগ্রহণ। এ দিকে ভোট গ্রহনের দিনকে সামনে রেখে শনিবার জৈন্তাপুর উপজেলার ৪৬টি ভোটকেন্দ্রে পৌছে গেছে নির্বাচনী সকল প্রকারের উপকরণ ।
শনিবার (৬bজানুয়ারি) সকাল থেকে পর্যায়ক্রমে উপজেলার ছয়টি ইউনিয়নে বিভিন্ন ভোটকেন্দ্রে শুধুমাত্র ব্যালট পেপার ব্যাতিত সকল নির্বাচনী উপকরণ ভোট কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তাদের বুঝিয়ে দেয়া হয়।
এ সময় নির্বাচনী উপকরণ সমুহ নির্ধারিত কেন্দ্রে গাড়ী যোগে পুলিশ, আনসার ও গ্রামপুলিশ সদস্যদের নিয়ে নিরাপত্তার সাথে সকল ভোট কেন্দ্রে পৌঁছে যায়।
জৈন্তাপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা মো জাহাঙ্গীর আলম জানান, শুধুমাত্র ব্যালট পেপার বাদে সকল উপকরণ কেন্দ্রে কেন্দ্রে পৌছে গেছে। ৭ই জানুয়ারি রাত ৩ ঘটিকা থেকে ভোর ৬ ঘটিকার মধ্যে নির্বাহী ম্যাজিষ্ট্রেটের তত্ত্বাবধানে পুলিশি পাহারায় সহকারী প্রিজাইডিং কর্মকর্তার উপস্থিতিতে সকল কেন্দ্রে ব্যালট পেপার পৌঁছে দেয়া হবে বলে তিনি নিশ্চিত করেন।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৪ এ জৈন্তাপুর উপজেলায় এ বছর ৬টি ইউনিয়নে ৪৬ ভোটকেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। তারমধ্যে ১ নং নিজপাট ইউনিয়নে ১০টি কেন্দ্রে, ২ নং জৈন্তাপুর ইউনিয়নে ৮টি কেন্দ্রে, ৩ নং চারিকাঠা ইউনিয়নে ৫টি কেন্দ্রে, ৪ নং দরবস্ত ইউনিয়নে ১০টি কেন্দ্রে, ৫ নং ফতেহপুর ইউনিয়নে ৬ টি কেন্দ্রে ও ৬ নং চিকনাগোল ইউনিয়ন মোট ৭টি কেন্দ্রে ভোটগ্রহন অনুষ্ঠিত হবে।
এ বছর উপজেলায় মোট ভোটারের সংখ্যা ১ লক্ষ ৩১ হাজার ৯৪৮ জন। তার মধ্যে পুরুষ ভোটারের সংখ্যা ৬৮ হাজার ৯৯ জন ও নারী ভোটারের সংখ্যা ৮৩ হাজার ৮৪৮ জন এবং ১ জন তৃতীয়লিঙ্গের ভোটার।
নির্বাচনে ভোট গ্রহন চলাকালে উপজেলায় তিনজন এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেড দায়িত্ব পালন করবেন। সে সাথে প্রতিটি কেন্দ্রে একজন প্রিজাইডিং কর্মকর্তা ও প্রতিটি কক্ষে একজন করে সহকারী প্রিজাইডিং কর্মকর্তা দায়িত্ব পালন করবেন।
ভোট কেন্দ্রের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ও নিরাপত্তা নিশ্চিতে কেন্দ্রে কেন্দ্রে পুলিশ, আনসার মোতায়েন রাখা হবে। সেই সাথে কোন প্রকার বিশৃঙ্খলা ও নাশকতারোধে সেনাবাহিনী, বিজিবি, র্যাবের টহল অব্যাহত থাকবে।
জৈন্তাবার্তা/এমকে




