সিলেটের ১ হাজার ১৩টি ভোটকেন্দ্রে পাঠানো হচ্ছে নির্বাচনী সরঞ্জাম
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৯:১৪ পূর্বাহ্ন

প্রস্তুত আইনশৃঙ্খলা বাহিনী

সিলেটের ১ হাজার ১৩টি ভোটকেন্দ্রে পাঠানো হচ্ছে নির্বাচনী সরঞ্জাম

জৈন্তা বার্তা প্রতিবেদক

প্রকাশিত: ০৬/০১/২০২৪ ০৫:১৮:২৬ পূর্বাহ্ন

সিলেটের ১ হাজার ১৩টি ভোটকেন্দ্রে পাঠানো হচ্ছে নির্বাচনী সরঞ্জাম

সিলেটের ১ হাজার ১৩টি ভোটকেন্দ্রে পাঠানো হচ্ছে নির্বাচনী সরঞ্জাম। ছবি : মোবারক হোসেন পাপ্পু


আর মাত্র ১০-১২ ঘন্টা পর দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। ভোটগ্রহণের শুরু আগে  সিলেটে ইতোমধ্যে সরঞ্জাম পাঠাতে শুরু করেছে বাংলাদেশ নির্বাচন কমিশন। 

শনিবার (৬ জানুয়ারি) বেলা ১২টায় সিলেট জেলা পরিষদ থেকে ১ হাজার ১৩টি ভোটকেন্দ্রের সরঞ্জামগুলো পাঠানো শুরু হয়।


সিলেটে নির্বাচনের রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে ব্যালট বক্সসহ অন্যান্য সরঞ্জামগুলো কেন্দ্রে নিয়ে যাচ্ছেন নিরাপত্তা বাহিনীর সদস্য ও নির্বাচনের কাজে নিয়োগপ্রাপ্ত দায়িত্বশীলরা। শুধুমাত্র ভোটের দিন ভোররাতে ব্যালট পেপার ভোটকেন্দ্রে পাঠানো হবে। এদিন ভোর ৩টায় সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তারা দায়িত্বপ্রাপ্ত প্রিসাইডিং কর্মকর্তাদের কাছে ব্যালট হস্তান্তর করবেন বলে জানা গেছে।

নির্বাচন শান্তিপূর্ণ করতে প্রস্তুত আইনশৃঙ্খলা বাহিনী

সিলেটের রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক শেখ রাসেল হাসান শেষ মুহূর্তের প্রস্তুতি নিয়ে গণমাধ্যমকর্মীদের সাথে কথা বলেন। 

তিনি বলেন, সিলেটের ৬টি আসনে মোট ১ হাজার ১৩টি কেন্দ্রের মধ্যে জেলায় ৪৪৭টি ও মহানগরে ২০৬ টি কেন্দ্রকে গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচনা করা হয়েছে। এর মধ্যে ৪টি আসনের ৭৫টি কেন্দ্রকে দুর্গম এলাকা বিবেচনায় ইতোমধ্যে ব্যালট পেপার পৌঁছে দেওয়া হয়েছে। পাশাপাশি পাঠানো হয়েছে ভোটের অন্যান্য সরঞ্জাম। এছাড়া আগামীকাল রাত ৩টা থেকে শুরু হয়ে সকাল ৬ টার মধ্যে বাকি কেন্দ্রগুলোতেও ব্যালট পেপার পৌঁছে দেওয়া হবে। পাশাপাশি গুরুত্বপূর্ণ কেন্দ্রগুলোতে অতিরিক্ত নজরদারি ও বাড়তি নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে বলেও জানান তিনি।

তিনি আরও বলেন, ভোটাররা যাতে নির্বিঘ্নে ভোট দিতে পারেন সে লক্ষ্যে প্রতিটি কেন্দ্রেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়েছে। পাশাপাশি নির্বাহী ম্যাজিস্ট্রেট ও জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটরাও মাঠ পর্যায়ে কাজ করছেন। এছাড়া ভোটকেন্দ্রে নাশকতা এড়াতে প্রশাসন সতর্ক রয়েছে বলে জানান তিনি।

এদিকে, নির্বাচন সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে সিলেটের ৬টি আসনে ২৮ প্লাটুন বিজিবি ও আরো ২৮ প্লাটুন সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। নির্বাচনের ৭২ ঘন্টা আগে থেকে সব ধরণের সভা-সমাবেশ নিষিদ্ধ রয়েছে।

রিটার্নিং কর্মকর্তা কার্যালয় জানায়, সিলেটের ৬টি নির্বাচনী আসনে এক হাজার ১৩টি ভোটকেন্দ্রের ৬ হাজার ৬টি ভোটকক্ষে ভোটগ্রহন অনুষ্ঠিত হবে। এই এক হাজার ১৩টি ভোটকেন্দ্রের মধ্যে ৭৫টিকে দুর্গম কেন্দ্র হিসেবে ধরা হয়েছে। যেগুলোতে নির্বাচনের আগের দিন ব্যালট পাঠানো হয়েছে।


নির্বাচনী মাঠে দায়িত্ব পালন করবে ৪৫ জন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও আরও ১৭জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট।

এছাড়া জেলা পুলিশের মোবাইল টিম ৯৬ টিম কাজ করবে। প্রতি টিমে থাকবে ৫ জন করে পুলিশ সদস্য। থাকবে টিম ১১টি স্ট্রাইকিং টিম। প্রতি উপজেলায় থাকবে ১১টি পুলিশ কন্ট্রোল রুম। মাঠে থাকবে ডিবির ৪০টি টিম। ১১টি থানায় থাকবে সাদা পোশাকে পুলিশ। জেলা পর্যায়ে প্রতি সাধারণ কেন্দ্রে ২ জন ও গুরুত্বপুর্ণ কেন্দ্রে ৩ জন করে অস্ত্রধারী পুলিশ দায়িত্ব পালন করবে।

সিলেট মহানগরীতে প্রতি সাধারণ কেন্দ্রে ৩ জন ও গুরুত্বপূর্ণ কেন্দ্রে ৪ জন করে অস্ত্রধারী পুলিশ নির্বাচনী দায়িত্বে থাকবে। এছাড়া প্রতি ৫ কেন্দ্রে থাকবে একটি করে মোবাইল টিম এবং প্রতি থানায় ৩টি করে স্ট্রাইকিং ফোর্স কাজ করবে।

সব মিলিয়ে জেলা ও মহানগরে মোট ২২১৯ জন পুলিশ সদস্য নির্বাচনী কাজে দায়িত্ব পালন করবে বলে জানা গেছে।

এদিকে প্রতি আসনে ২টি করে র‍্যাবের ১২টি টহল টিম কাজ করবে। রিজার্ভ টহল টিম থাকবে আরও ৩টি। থাকবে বোম্ব ডিস্পোজাল ২টি টিমও। সবমিলিয়ে র‍্যাব-৯ এর ১০৮ জন সদস্য মাঠে থাকবে।

পাশাপাশি প্রতি কেন্দ্রে ১২ জন পিসি, এপিসি, আনসার ও ভিডিপি সদস্য থাকবে। স্ট্রাইকিং ফোর্স হিসেবে থাকবে আরও ১৩০ জন। সব মিলিয়ে আনসার ভিডিপির মোট ১২২৮৬ জন নির্বাচনী দায়িত্ব পালন করবে।

উল্লেখ্য, এবার সিলেট জেলার ৬টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৩৩ জন। ৩৫ জন প্রার্থী থাকলেও একজন নির্বাচন থেকে সরে দাঁড়ানো এবং এক প্রার্থী অন্যজনকে সমর্থন দেওয়ায় শেষ পর্যন্ত প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন ৩৩ জন। 

নির্বাচনে সিলেটের ছয়টি আসনে মোট ২৭ লাখ ১৫ হাজার ৩৩১ ভোটার রয়েছেন। এর মধ্যে পুরুষ ভোটার ১৩ লাখ ৯২ হাজার ৩৯৫ ও মহিলা ভোটার রয়েছেন ১৩ লাখ ২২ হাজার ৯২৬ জন। তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ১০ জন।

জৈন্তাবার্তা/জেএ



শীর্ষ সংবাদ:

সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক
জৈন্তাপুরে আরও দুই ছাত্রলীগ নেতা গ্রে/প্তার
ফারহানের জাদুকরি গোলে মুগ্ধ বাংলাদেশ, জামালের চোখ এখন পাকিস্তান ম্যাচে
জনগণের প্রত্যাশাকে প্রাধান্য দিয়ে কাজ করতে হবে: এমরান আহমদ চৌধুরী এমপি
বিয়ানীবাজারে স্ত্রী হ/ত্যা মামলায় স্বামীর মৃ/ত্যুদ/ণ্ড, খালাস অপর আসামি
সিলেটে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
গোলাপগঞ্জের নাগা মরিচ যাচ্ছে বিশ্বের বিভিন্ন দেশে
হবিগঞ্জে ডাকবাহী গাড়ির সঙ্গে ট্রাকের সং/ঘর্ষে নি/হত ৩
এনসিপির এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আ/গুন
ড্রেনের জায়গা দখল করে স্থাপনা নির্মাণ করলে উচ্ছেদ: সিসিক প্রশাসক